চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্ষ সংকট: ছাত্রলীগের সিনিয়র নেতাদের কক্ষে জুনিয়রদের হামলা

মোহাম্মদ রুবেল by মোহাম্মদ রুবেল
9:03 অপরাহ্ন 02, আগস্ট 2023
in - সেমি লিড, শিক্ষা
A A
বেঙ্গলিস্কো ব্রিক ওয়ার্কসের প্রবেশদ্বার, দেয়ালে ছবি আঁকা. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজেদের কক্ষ সংকটের কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রলীগের সিনিয়র নেতাদের কক্ষে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন জুনিয়র নেতাকর্মীরা।

মঙ্গলবার (১ আগস্ট) রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার রাত ১২টার দিকে মীর মশাররফ হোসেন হলে ছাত্রলীগের ৪৪ ব্যাচের নেতাদের নেতৃত্বে একটি ঘরোয়া আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে হলের ৪৬, ৪৭, ৪৮, ৪৯ ও ৫০ ব্যাচের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় ৪৮, ৪৯ ও ৫০ ব্যাচের কর্মীরা তাদের থাকার রুম সংকটের কথা তুলে ধরে সিনিয়রদেরকে তাৎক্ষণিক রুমের ব্যবস্থা করার জন্য আল্টিমেটাম দেন। পরে ৪৪ ব্যাচের কয়েকজন নিষ্ক্রিয় নেতাকর্মীকে সক্রিয়রা কক্ষ ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ জানালে তারা নাকচ করে দিয়ে রাজনীতিতে সক্রিয় হওয়ার কথা জানায়। এরপর জুনিয়র কর্মীরা উত্তেজিত হয়ে রড, লোহার পাইপ দিয়ে সিনিয়র (৪৩ ব্যাচ) নেতাদের কক্ষে হামলা চালিয়ে ভাঙচুর করে। এসময় শাখা ছাত্রলীগের সহসভাপতি আজিমুশশান নওরোজ প্রণয় (কক্ষ ২০৮), আরিফুল ইসলাম প্রীতম (কক্ষ ২১১), যুগ্ম-সাধারণ সম্পাদক মো. বিপ্লব হোসাইনের (কক্ষ ২১০) কক্ষের তালা ভেঙে ফেলে উত্তেজিত কর্মীরা।

এ বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. বিপ্লব হোসাইন চ্যানেল আইকে বলেন, গতকাল রাতের বিচ্ছিন্ন ঘটনাটি কাদের নির্দেশে হয়েছে আমি তা জানি না। তবে ৪৭, ৪৮ ও ৪৯ ব্যাচের জুনিয়রদেরকে দিয়ে এটা করানো হয়েছে। আমি শাখা ছাত্রলীগের বর্তমান কমিটির যুুগ্ম-সাধারণ সম্পাদক, আমি রুম ছাড়ব কেন? এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

হলটির ৪৭ ও ৪৮ ব্যাচের একাধিক ছাত্রলীগকর্মী বলেন, আমাদের হলে আবাসন সংকট অনেকদিন ধরে। মাত্র ৭টি রুমে আমরা ৫০ জন শিক্ষার্থী গাদাগাদি করে থাকি। সিনিয়রদেরকে একাধিকবার বলেও আমরা রুম পাইনি। অথচ তারা একেকজন একটা করে রুমে থাকে। এছাড়া ৪৩ ব্যাচের শিক্ষা সমাপনী উৎসব (র‍্যাগ ডে) হয়ে যাওয়ার পরও তারা রুম ছাড়ছে না। ছাত্রত্ব না থাকলেও অনেকেই রুম দখল করে আছে। এজন্য আমরা তাদেরকে রুম ছেড়ে দেওয়ার জন্য বলেছি। এসময় ক্ষুব্ধ হয়ে কর্মীরা সিনিয়র কয়েকজনের রুমের তালা ভাঙচুর করে।

রুমের জন্য জুনিয়র নেতাকর্মীরা সিনিয়দের কক্ষে ভাঙচুরের ঘটনাটি ঘটিয়েছে বলে জানান হল ছাত্রলীগ নেতা ও শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে জুনিয়ররা তাদের রুমের জন্য দাবি জানিয়ে আসছে। তখন তাদেরকে ৪-৫টি রুম দেওয়া হবে বলা হয়েছিল। এটা ৪৪ ব্যাচসহ যেসব সিনিয়র ছাত্রলীগের রাজনীতিতে নিষ্ক্রিয় তাদেরকে জানিয়েছি। ১লা আগস্টে তাদের ব্লক ছেড়ে দেওয়ার কথা। কিন্তু তারা রাজনীতি করার কথা বলে রুম ছাড়েনি। যার কারণে ওইদিন রাতে জুনিয়ররা রাগে, ক্ষোভে আরো যেসব সিনিয়র আছে তাদের রুম ভাঙচুর করে জিনিসপত্র বাইরে ফেলে দিছে। পরে আমরা ৪৪ ব্যাচের কয়েকজন গিয়ে তাদেরকে শান্ত করি। এ ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে আমরা সাংগঠনিকভাবে ব্যবস্থা নিবো।

এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনকে একাধিকবার মুঠোফোনে কল করা হলেও তারা রিসিভ করেননি।

সার্বিক বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. সাব্বির আলম চ্যানেল আইকে বলেন, একটি ছাত্র সংগঠনের নেতাকর্মীরা আবাসিক হলে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এটা ঠিক না। এ ঘটনায় কেউ সুনির্দিষ্ট অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।

Previous Post

এফবিসিসিআই’র নতুন সভাপতি মাহবুবুল আলম

Next Post

যৌন নিপীড়ন মামলায় অভিযুক্ত আলভেজ

Next Post
ফুটবল খেলোয়াড় বলের দিকে তাকিয়ে আছেন, মাঠে খেলায় মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

যৌন নিপীড়ন মামলায় অভিযুক্ত আলভেজ

কুবি ক্যাম্পাসের দৃশ্য, ছাত্র-ছাত্রী ও ভবন দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইকবালকে সাময়িক বহিষ্কার করল কুবি প্রশাসন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT