সংযুক্ত আরব আমিরাতের আল আবির সবজি বাজার বাংলাদেশী পণ্যের জন্য সম্ভাবনাময় হলেও আমদানি জটিলতায় বাজারটিতে বাংলাদেশী পণ্য ঢুকতে পারছে না। এখানকার ব্যবসায়ীরা মনে করেন, প্যাকেজিং, জায়গার সঙ্কট এবং আমদানি ব্যয় সুলভ হলে বাংলাদেশী পণ্য খুব সহজেই সংযুক্ত আরব আমিরাতে বাজার পাবে।







