চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাকসু নির্বাচনে তিন স্তরের নিরাপত্তা, ‘স্ট্রাইকিং ফোর্স’ সেনাবাহিনী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:14 অপরাহ্ন 26, আগস্ট 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
সেনাবাহিনী অস্ত্র উদ্ধার অভিযানে রাজশাহীতে মোবাইল গাড়ি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে কঠোর তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে। আজ মঙ্গলবার ২৬ আগস্ট সকালে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোটের দিন আটটি কেন্দ্রে তিন ধাপে নিরাপত্তা নিশ্চিত করা হবে। প্রথম স্তরে বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি সদস্য ও প্রক্টরিয়াল টিম দায়িত্বে থাকবে। দ্বিতীয় স্তরে পুলিশ মোতায়েন থাকবে। তৃতীয় স্তরে বিশ্ববিদ্যালয়ের সাতটি প্রবেশমুখে সেনাবাহিনী ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে অবস্থান নেবে। প্রয়োজনে সেনা সদস্যরা ক্যাম্পাসে প্রবেশ করবে এবং ভোট শেষে ফলাফল ঘোষণার আগ পর্যন্ত ভোটকেন্দ্র ঘিরে রাখবে।

মতবিনিময় সভায় ডাকসু ও হল সংসদের বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা উপস্থিত ছিলেন। সভায় প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন সভাপতিত্ব করেন। এ সময় ডাকসু নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক গোলাম রব্বানী, অধ্যাপক কাজী মারুফুল ইসলাম, অধ্যাপক নাসরিন সুলতানা, অধ্যাপক শহিদুল ইসলাম, অধ্যাপক এস এম শামীম রেজা, অধ্যাপক তারিক মনজুর, সহযোগী অধ্যাপক শারমীন কবীরসহ হল রিটার্নিং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় রিটার্নিং কর্মকর্তারা প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানান এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়, রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী পুলিশ দায়িত্ব পালন করবে। ইতিমধ্যে টহল টিমসহ সংশ্লিষ্ট শাখাগুলো সক্রিয় রয়েছে।

আবাসিক হলগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ভোটের সাত দিন আগে থেকে কোনো বহিরাগত থাকতে পারবে না। নিয়মিত টহলের মাধ্যমে এ ব্যবস্থা কার্যকর করা হবে। বিশেষ করে ছাত্রীদের হলে বহিরাগত থাকার সুযোগ একেবারেই থাকবে না।

এ ছাড়া নির্বাচনের আগের দিন (৮ সেপ্টেম্বর) ও নির্বাচনের দিন (৯ সেপ্টেম্বর) মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ থাকবে। নির্বাচনের দিন ক্যাম্পাস পুরোপুরি সিলগালা থাকবে। বৈধ শিক্ষার্থী, অনুমোদিত সাংবাদিক ও নির্বাচনের কাজে যুক্ত ব্যক্তিদের ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না।

যেসব শিক্ষার্থী ক্যাম্পাসের বাইরে থাকেন, তাদের ভোটদান নিশ্চিত করতে বিভিন্ন রুটে অতিরিক্ত বাস ট্রিপের ব্যবস্থা থাকবে। নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে পুলিশ সার্বিক সহযোগিতা দেবে।

Tags: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদসেনাবাহিনীস্ট্রাইকিং ফোর্স
Previous Post

ব্রাজিল থেকে মাংস আমদানির বিষয়ে যা জানা গেলো

Next Post

চুয়াডাঙ্গায় জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় নিহত ১

Next Post
জমি বিরোধে প্রতিপক্ষের হামলায় নিহতের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

চুয়াডাঙ্গায় জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় নিহত ১

সুন্দর ঐতিহাসিক ভবন ও উদ্যানের দৃশ্য, শান্তিপূর্ণ পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনার মামলায় ট্রাইব্যুনালে ২৯ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT