চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে ম্যানেজারকে বরখাস্ত করলেন দুয়া লিপা

ফিলিস্তিনের বিরুদ্ধে কুৎসা, নিজের ম্যানেজারকে বরখাস্ত করে আলোচনায় বিশ্বখ্যাত সংগীতশিল্পী দুয়া লিপা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:25 অপরাহ্ন 23, সেপ্টেম্বর 2025
in বিনোদন
A A
বাংলাদেশের একজন নারী শিল্পী রেড কার্পেটে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রো-প্যালেস্টাইন গ্রুপ ‘নিসক্যাপ’-এর বিরুদ্ধে কুৎসা প্রচারণার কারণে নিজের ম্যানেজারকে সরিয়ে দিলেন বিশ্ববিখ্যাত ব্রিটিশ সংগীত তারকা দুয়া লিপা।

দীর্ঘদিনের ইহুদি ম্যানেজারের নাম ডেভিড লেভি। তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কারণ হিসেবে জানা গেছে, লেভিই আয়ারল্যান্ডের র‌্যাপ গ্রুপ ‘নিসক্যাপ’-কে গ্লাস্টনবারি উৎসব থেকে সরিয়ে দেওয়ার জন্য কুৎসা রটনায় যুক্ত ছিলেন।

ডেইলি মেইল এর প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিন বিরোধী ‘গোপনীয়’ সেই চিঠিতে লেভি প্রথম স্বাক্ষরকারী ছিলেন। যা উৎসবের প্রতিষ্ঠাতা মাইকেল ইভিসকে পাঠানো হয়েছিল। সেখানে নিসক্যাপকে তাদের রাজনৈতিক অবস্থানের (ফিলিস্তিনের পক্ষে বলায়) কারণে বাদ দেওয়ার দাবি জানানো হয়।

চিঠিটি ফাঁস হওয়ার পর দুয়া লিপা তার ম্যানেজারের সঙ্গে পেশাদার সম্পর্ক শেষ করেন। সংস্কৃতি জগতের এক সূত্র জানিয়েছে, দুয়া নিশ্চিত করেন যাতে ডেভিড লেভি আর তার কোনো সংগীত প্রযোজনা না করেন। কারণ, দুয়া প্রকাশ্যে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়ে আসছেন এবং এমন চাপ প্রয়োগ মেনে নেওয়া তার পক্ষে সম্ভব নয়।

গ্র্যামি বিজয়ী এই গায়িকা দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনের পক্ষে কথা বলে আসছেন। গত বছর মে মাসে তিনি ইনস্টাগ্রামে তার ৮৮ মিলিয়ন অনুসারীর সামনে গাজায় ইসরায়েলি গণহত্যার নিন্দা জানান। এছাড়া তিনি যুক্তরাজ্যের যুদ্ধ-সহযোগিতার বিরুদ্ধেও বিক্ষোভে যোগ দেন।

দুয়া লিপা ও একজন পুরুষের ছবি, দুজনের মুখের ছবি স্পষ্ট. Channel i News - চ্যানেল আই নিউজ
দুয়া লিপা ও ডেভিড লেভির কোলাজ ছবি

তবুও নিসক্যাপ জুলাইয়ে গ্লাস্টনবারিতে পারফর্ম করে। পুলিশ কিছু অভিযোগ খতিয়ে দেখলেও পরে কোনো অপরাধমূলক প্রমাণ না পেয়ে তদন্ত বন্ধ করে। ব্যান্ডটি এটিকে “পুলিশের রাজনৈতিক ভয়ভীতি প্রদর্শন” বলে অভিহিত করে।

গত ৭ অক্টোবর ২০২৩ থেকে গাজায় ইসরায়েলি গণহত্যায় এখন পর্যন্ত প্রায় ৬৫,৩০০ প্যালেস্টাইনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এ হামলায় লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। তাছাড়া মানবিক সহায়তায় অবরোধের কারণে অন্তত ৪৪২ প্যালেস্টাইনি, যার মধ্যে ১৪৭ শিশু রয়েছে, প্রাণ হারিয়েছে। আল জাজিরা

Tags: ইসরায়েলফিলিস্তিনলিড বিনোদন
Previous Post

প্রকাশ রাজের প্রশ্ন, ‘ফিলিস্তিন নিয়ে নীরব কেন মোদী?’

Next Post

ক্যালগেরিতে মহালয়া উপলক্ষ্যে গীতি-নৃত্য-আলেখ্য ‘তমসো মা জ্যোতির্গময়’

Next Post
বাংলাদেশের মহালয়া উৎসবে গীতিনৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যালগেরিতে মহালয়া উপলক্ষ্যে গীতি-নৃত্য-আলেখ্য ‘তমসো মা জ্যোতির্গময়’

বেঙ্গল ক্রিকেটের সভাপতি গাঙ্গুলি, গম্ভীরের ছবি, বাংলাদেশ ক্রিকেট. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও বেঙ্গল ক্রিকেটের সভাপতি গাঙ্গুলি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT