চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাবিতে প্রথমবারের মতো আন্ডারগ্রাজুয়েট রিসার্চ সামিট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:04 অপরাহ্ন 01, মার্চ 2023
in শিক্ষা
A A
ঢাবিতে আন্ডারগ্রাজুয়েট রিসার্চ সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তা ও অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

স্নাতক শিক্ষার্থীদের মাঝে গবেষণা সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে আন্ডারগ্রাজুয়েট রিসার্চ সামিট ২০২৩।

১ মার্চ টিএসসিতে ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ এবং বাংলাদেশ গবেষণা সংসদের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত সামিটে ছিলো গবেষণা অনুরাগী শতাধিক শিক্ষার্থীদের সমাবেশ। সামিটে ছিলো তরুণ গবেষকদের বরণ, রিসার্চ প্রপোজাল কন্টেস্ট এবং গবেষণার বিভিন্ন সেক্টরে প্রতিষ্ঠিত গবেষকদের নিয়ে ক্যারিয়ার ভিত্তিক রিসার্চ টক সেশন।

সকালে অনুষ্ঠিত উদ্বোধনী সেশনে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় মিশিগান স্টেট ইউনিভার্সিটির টিচার এডুকেশন, কলেজ অফ এডুকেশনের সহযোগী ডিন ও অধ্যাপক ড. লিন পেইন তার বক্তব্যে বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞান সৃষ্টির জায়গা। শিক্ষক-শিক্ষার্থীরা সম্মিলিতভাবে এখানে জ্ঞান সৃষ্টি করেন। এখানে এসে সেই পরিবেশটাই দেখতে পাচ্ছি। আন্ডারগ্রাজুয়েটদের মাঝে গবেষণার প্রতি এমন আগ্রহ দেখে আমি বিস্মিত। এধরনের উদ্যোগকে মিশিগান স্টেট ইউনিভার্সিটি সব সময় উদ্বুদ্ধ করে যাচ্ছে।

এই সময় তিনি শিক্ষার্থীদের গবেষণামুখী করতে রিসার্চ সোসাইটির ভূয়সী প্রশংসা করে ভবিষ্যতে যেকোনো সহযোগিতার প্রয়োজন হলে সে বিষয়ে সহযোগিতা করার আশ্বাস দেন লিন।

সামিটে সম্মানিত অতিথি হিসেবে অংশ নিয়ে মিশিগান স্টেট ইউনিভার্সিটির গ্লোবাল এডুকেশন এনগেজমেন্ট অফিসের কলেজ অফ এডুকেশনের কারিকুলাম কোঅর্ডিনেটর ড. সামান্থা কাহলান বলেন, বাংলাদেশর শিক্ষার্থীরা এভাবে আন্ডারগ্রাজুয়েট পর্যায়ে যে গবেষণা কার্যক্রমে অংশ গ্রহণ করছে, তা আমার জানা ছিলো না। আজকের এই প্রতিষ্ঠানের আয়োজনে এসে জানতে পারলাম। বিশ্ববিদ্যালয় জীবনটা শুধু পড়ালেখার জন্য নয়। এর পাশাপাশি গবেষণা থেকে শুরু করে সহশিক্ষা কার্যক্রম অত্যন্ত জরুরি, যা ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে সাহায্য করবে। গবেষণা নিয়ে তরুণদের উদ্যোগ অত্যন্ত জরুরি। আমি ধন্যবাদ জানাই আমাকে এমন একটি তারুণ্য নির্ভর জায়গায় আমন্ত্রণ জানানোর জন্য।

এসময় বক্তব্য রাখেন মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা ও উন্নয়ন সংস্থা গ্লোবাল সেন্টার ফর ইনোভেশন এন্ড লার্নিং এর প্রধান নির্বাহী ও সহ-প্রতিষ্ঠাতা শাকিল মালিক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের সঙ্গে শুরু থেকে যুক্ত থাকার কথা স্মরণ করে বলেন, শিক্ষার্থীদের কাজ শুধু সার্চ করা নয়, বরং পড়াশোনা করে লব্ধ তথ্য নিয়ে রিসার্চ করা। গ্লোবাল সেন্টার ফর ইনোভেশন এন্ড লার্নিং সারাবিশ্বে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের সাথে আমরা সম্পৃক্ত। আমরা এই প্রতিষ্ঠানের সার্বিক সহযোগিতায় আছি।

ই-লার্নিং প্লাটফর্ম এডুসেন্ট্রিক এর সহযোগিতায় আয়োজনে সামিটে ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের সভাপতি মোঃ ইসতিয়াক উদ্দিনের স্বাগত বক্তব্যের পর বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের মডারেটর ও অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মনজুরুল করিম, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুমিত আল রশিদ, কলকাতার প্রেসিডেন্সি ইউনিভার্সিটি জিওলজি ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক জর্জ বিশ্বাস, বাংলাদেশে গবেষণা সংসদের আহ্বায়ক গ্লোবাল সেন্টার ফর ইনোভেশন এন্ড লার্নিং এর কান্ট্রি প্রোগ্রাম ম্যানেজার সভাপতি সাইফুল্লাহ সাদেক, সাবেক সভাপতি নাসরিন জেবিন।।

সামিটে ছিলো বিশেষ পর্ব রিসার্চ টক। এতে গবেষণা সংসদের গবেষণা পরিচালক ও কারাসের সিনিয়র রিসার্চ ফেলো কাজী সামিও শীশের মডারেটশনে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং এন্ড ইন্সুরেন্স বিভাগের সহযোগী অধ্যাপক মো: নাজমুল হাসান, গ্লোবাল সেন্টার ফর ইনোভেশন এন্ড লার্নিং এর রিসার্চ এসোসিয়েট নাওশিন নাওয়ার প্রমুখ।

উদ্বোধনী সেশনের পর ছিলো আন্ডারগ্রাজুয়েট রিসার্চ প্রপোজাল প্রেজেন্টেশন, যেখানে ২৬টি প্রপোজাল উপস্থাপন করা হয়। এই প্রপোজালগুলো মূলত ১২০ টি প্রপোজাল থেকে চূড়ান্ত পর্বের জন্য নির্বাচন করা হয়। ২৬টি প্রপোজাল থেকে ৩ টি প্রপোজালকে সেরা হিসেবে পুরস্কৃত করা হয়। চ্যাম্পিয়ন হয়েছেন নর্থসাউথ ইউনিভার্সিটির ৩য় বর্ষের শিক্ষার্থী জাওয়াতা আফরিন শারারা, প্রথম রানার-আপ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষের শিক্ষার্থী সাদেক হোসেন আসিফ ও তার দল এবং যৌথভাবে দ্বিতীয় রানার-আপ হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চতুর্থবর্ষের শিক্ষার্থী সুমন শেখ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থবর্ষের শিক্ষার্থী রাগিব আনজুম।

ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের প্রেস এন্ড পাবলিকেশন্স সেক্রেটারী মারিহা আক্তার ও নেটওয়ার্কিং এন্ড পাবলিক রিলেশন উইংয়ের সদস্য সায়েম আজাদ রবিনের উপস্থপনায় অনুষ্ঠানে গবেষণা সংসদ থেকে বিভিন্ন জায়গায় সফল হওয়ার জন্য সম্মাননা দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব নিউট্রিশন এন্ড ফুড সায়েন্সের প্রভাষক স্নেহা সারওয়ার, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সদ্য নিয়োগ পাওয়া প্রভাষক জহির রায়হান এবং উত্তরা ইউনিভার্সিটিতে প্রভাষক হিসেবে সদ্য নিয়োগ পাওয়া প্রভাষক মাহমুদা ফাতেমা। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন ও অনুষ্ঠান সমাপনী বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান।

Tags: আন্ডারগ্রাজুয়েট রিসার্চ
Previous Post

চমকে ভরা বাংলাদেশের টি-টুয়েন্টি দল

Next Post

বিচারপতি ওবায়দুল হাসান ও নাফিসা বানুর লেখা বই প্রকাশিত

Next Post
বিচারপতি ওবায়দুল হাসান ও নাফিসা বানুর বই প্রকাশের অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

বিচারপতি ওবায়দুল হাসান ও নাফিসা বানুর লেখা বই প্রকাশিত

ঢাকায় দূরপাল্লার বাস কাউন্টার নিয়ে আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় রাখা যাবে না দূরপাল্লার বাস কাউন্টার: মেয়র তাপস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT