চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমন্বয় করে মাতৃভাষা দিবস পালনের দাবি ঢাবি শিক্ষক সমিতির

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:52 অপরাহ্ন 27, জানুয়ারি 2025
in - সেমি লিড, শিক্ষা
A A
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির চিহ্ন ও বাংলা ভাষায় লেখা শ্লোগান. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাথে সমন্বয় সাধন করে মহান মাতৃভাষা দিবস পালনের কর্মসূচি গ্রহণের জোর দাবি জানিয়েছে ঢাবি শিক্ষক সমিতি।

উপাচার্য বরাবর গত ২৫ জানুয়ারি ইস্যুকৃত একটি আবেদন পত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি এই দাবি জানিয়েছে।

আবেদনপত্রে উপাচার্য বরাবর শিক্ষক সমিতি উল্লেখ করে, আপনি নিশ্চয়ই অবগত আছেন যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ২০২৫-এর নির্বাচন করা সম্ভব হয়নি। প্রতি বছর ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সমিতির কার্যকালের মেয়াদ পরিগণিত হয় (ধারা-৫)।

এতে বলা হয়, দেশের উদ্ভূত পরিস্থিতির কারণে কোনো জ্যেষ্ঠ শিক্ষক নির্বাচন কমিশনার হতে সম্মত হননি বিধায় নির্বাচন করা সম্ভব হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির গঠনতন্ত্রের ধারা ৬: খ.৫ অনুযায়ী “উত্তরসূরি নতুন কার্যকর পরিষদ গঠিত হবার পূর্ব পর্যন্ত চলতি পরিষদ কাজ চালিয়ে যাবে।”

এতে আরও বলা হয়, উল্লেখ্য, শিক্ষক সমিতি নির্বাচন ২০০৭ সালের ডিসেম্বরে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময়েও রাজনৈতিক পরিস্থিতির কারণে অনুষ্ঠিত হতে পারেনি। ফলে ২০০৭ সালের শিক্ষক সমিতির কার্যকর কমিটি ২০০৮ সালে শিক্ষক সমিতির কার্য পরিচালনা করেছে।

আবেদন পত্রে শিক্ষক সমিতি উল্লেখ করে, মহান একুশে ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের ক্ষেত্রে ঐতিহ্যগতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি প্রধান সমন্বয়ক এবং শিক্ষক সমিতির সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক যুগ্ম সমন্বয়কের দায়িত্ব পালন করে আসছে।

এতে বলা হয়, কিন্তু দুঃখজনক হলেও সত্য, মহান ২১ ফেব্রুয়ারি ২০২৫ পালনের লক্ষ্যে ইতোমধ্যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বাদ দিয়ে আপনার কার্যক্রম শুরু করেছেন। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে এ ধরনের ঘটনা কখনই ঘটেনি।

সবশেষে বলা হয়, আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাথে সমন্বয় সাধন করে মহান মাতৃভাষা দিবস পালনের কর্মসূচি গ্রহণের জোর দাবি জানাচ্ছি।

Tags: ঢাকা বিশ্ববিদ্যালয়শিক্ষক সমিতি
Previous Post

শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের বিষয়টি অনাকাঙ্ক্ষিত: আইন উপদেষ্টা

Next Post

তিন যুগ পর পাকিস্তানে টেস্ট জিতল উইন্ডিজ

Next Post
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে জিতের উল্লাসে একত্রিত হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন যুগ পর পাকিস্তানে টেস্ট জিতল উইন্ডিজ

দুটি পুরুষের ছবি, একজন শহরের রাতে অন্যজন সমুদ্রে, বাংলার সংবাদ পরিবেশনে উপযুক্ত।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিয়ে-চাকরি হারালো সাইফের ওপর হামলার অভিযোগে আটক হওয়া সেই যুবক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT