চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিরাপত্তাজনিত কারণে যে ৪ দিন বন্ধ ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:05 অপরাহ্ন 08, ডিসেম্বর 2024
in শিক্ষা
A A
ঢাকা মেট্রো স্টেশনে ট্রেন দাঁড়িয়ে রয়েছে, যাত্রীরা অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যাম্পাসে নিরাপত্তাজনিত কারণে চার দিন মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) স্টেশন বন্ধ থাকবে বলে জানিয়েছেন প্রক্টর সাইফুদ্দীন আহমদ।

রোববার (৮ ডিসেম্বর) নিজ দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামী ১৬, ২৫ ও ৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি টিএসসির মেট্রো স্টেশন বন্ধ থাকবে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার এক সভায় বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবের পর বিশেষ এই চার দিন এ স্টেশন বন্ধ রাখতে যোগাযোগ সচিব মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালককে তাৎক্ষণিকভাবে নির্দেশনা দিয়েছেন।

চার দিনের মধ্যে ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর বড়দিন। এর বাইরে নতুন ইংরেজি বছরের আগের দিনি ৩১ ডিসেম্বর ‘থার্টি ফার্স্ট’ ও ১ জানুয়ারি ইংরেজি বছরের প্রথম দিন। এসব দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি বেশি থাকে।

প্রক্টর বলেন, আমরা সড়কপথের ছয়টি পয়েন্ট চাইলেই বন্ধ করতে পারি। কিন্তু ঠিকই মেট্রো স্টেশন দিয়ে লোকজন চলে আসবে। তাই নিরাপত্তা ব্যবস্থার জন্য মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন চার দিন বন্ধ থাকবে।

Tags: ঢাবিমেট্রোরেল
Previous Post

ডাকসু নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা

Next Post

স্বৈরাচারের পুনরুত্থান যেন বাংলার মাটিতে আর না ঘটে: ফয়সল আহমদ চৌধুরী

Next Post
রাজনৈতিক নেতারা ফুলের তোড়া গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বৈরাচারের পুনরুত্থান যেন বাংলার মাটিতে আর না ঘটে: ফয়সল আহমদ চৌধুরী

প্রেস উইং এর প্রেস কনফারেন্সে বক্তা ও সাংবাদিকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নির্বাচনের ঘোষণা আসবে: প্রেস উইং

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT