চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোটা সংস্কার আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় ঢাবির নিন্দা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:15 অপরাহ্ন 02, আগস্ট 2024
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো ও ক্যাম্পাসের দৃশ্য, ভর্তি পরীক্ষার ফলের সাথে সম্পর্কিত. Channel i News - চ্যানেল আই নিউজ

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে নিহতদের প্রতি শোক-শ্রদ্ধা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি সাম্প্রতিক হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেল চারটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ইমেরিটাস অধ্যাপকদের নিয়ে এক সভায় এ নিন্দা জানানো হয়।

আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভায় বলা হয়, ঘটনাগুলোর দেশীয় ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য তদন্ত, ক্ষতিগ্রস্ত হলগুলোকে মেরামত করার পর বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া, গ্রেপ্তার ও আটককৃত সকল শিক্ষার্থীর অবিলম্বে মুক্তির ব্যবস্থা করা, শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সংহতি জোরদার করা ও শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সহাবস্থান এবং বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে বৈধ শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে আসন বণ্টন প্রভৃতি বিষয়ে মত প্রকাশ করা হয়। সভা থেকে দেশে বর্তমানে উদ্ভূত রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে সাবেক উপাচার্য ও ইমেরিটাস অধ্যাপকদের সভাটি অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী, অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী, অধ্যাপক ড. এস এম এ ফায়েজ ও অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক ড. নজরুল ইসলাম, অধ্যাপক মু. আবুল হাশেম খান, অধ্যাপক মোহাম্মদ রফিকুন নবী, অধ্যাপক ড. খন্দকার বজলুল হক ও অধ্যাপক ড. আতিউর রহমান অংশ নেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে সভায় উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ ও প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমান ও রেজিস্ট্রার জনাব প্রবীর কুমার সরকার।

Tags: ঢাকা বিশ্ববিদ্যালয়
Previous Post

জামিন পেল ৪২ জন এইচএসসি পরীক্ষার্থী

Next Post

বিভিন্ন স্থানে ছাত্রদের গণমিছিল

Next Post
জনসমাগমে ভিড়, ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিভিন্ন স্থানে ছাত্রদের গণমিছিল

ঢাকা শহরে প্রেসিডেন্টের হত্যার প্রতিবাদে বিশাল বিক্ষোভ ও মানববন্ধন. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষার্থীদের সাথে একাত্ম হয়ে ‘দ্রোহযাত্রা’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT