চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি শাইখ সিরাজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:22 অপরাহ্ন 04, জুন 2022
in - সেমি লিড, বাংলাদেশ
A A
শাইখ সিরাজের ছবি, বাংলার জনপ্রিয় সাংবাদিক ও উপস্থাপক. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২০২২-২৫ সেশনের ৪১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। আনোয়ার উল আলম চৌধুরী পারভেজকে নতুন সভাপতি, মহাসচিব মোল্লা আবু কাওছার এবং কৃষি ও গণমাধ্যম ব্যক্তিত্ব, চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজকে করা হয়েছে সিনিয়র সহ-সভাপতি। 

শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় এই কমিটি ঘোষণা করা হয়।

এছাড়াও কমিটিতে সহ-সভাপতি হয়েছেন সহ-সভাপতি সেলিনা খাতুন, মো. নূর আলী এবং আশরাফুল হক মুকুল। কোষাধ্যক্ষ হয়েছেন মাহবুব হোসাইন। যুগ্ম মহাসচিব হয়েছেন সুভাষ চন্দ্র সিংহ রায় এবং এ. কে. এম. আফজালুর রহমান বাবু।

সাংগঠনিক সম্পাদক হয়েছেন শেখ সালাহউদ্দিন আহমেদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জহুরা বেগম, পাঠাগার বিষয়ক সম্পাদক মো. আব্দুর রহিম, প্রচার ও প্রচারণা সম্পাদক কাজী মোয়াজ্জেম হোসেন এবং সাংস্কৃতিক সম্পাদক ফেরদৌস আহমেদ।

পাশাপাশি দপ্তর সম্পাদক শরীফুর রহমান, আইন সম্পাদক ড. মো. শাহজাহান, সমাজকল্যাণ সম্পাদক মো. সেলিম জাহান, বিনোদন সম্পাদক মো. নাসির উদ্দিন মাহমুদ এবং আন্তর্জাতিক যোগাযোগ সম্পাদক তাপস চন্দ্র পাল।

সভাপতি আনোয়ারুল-উল আলম চৌধুরী (পারভেজ) ও মহাসচিব মোল্লা মো. আবু কাওছার

কমিটির কার্যনির্বাহী সদস্যগণ হলেন: দেওয়ান রাশিদুল হাসান, বেনজির আহমেদ, অ্যারোমা দত্ত, আফজাল হোসাইন, শামসুজ্জামান দুদু, মাহবুবুর রহমান, মো. নাসের শাহরিয়ার জাহিদি, মো. আতাউর রহমান প্রধান, ড. মো. আবদুল কাইয়ুম লস্কর, মাহফুজা রহমান চৌধুরী বাবলী, মো. শহীদুল ইসলাম নীরু, মো. আল-মামুন, ইয়াসমীন সুলতানা খুকু, নাজিবুল ইসলাম দীপু, সালেহা খাতুন স্নিগ্ধা, মাহমুদা সুলতানা হেলেন, মো. মাহফুজুর রহমান আল মামুন, সাহেলা ফারজানা, নাদিরা কিরণ, অনুপম রায়, ড. নাঈমা খানম এবং শিখা বোস।

এর আগে, বিকেলে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অ্যাসোসিয়েশনের সভাপতি এ. কে. আজাদের সভাপতিত্বে এবং যুগ্ম মহাসচিব আশরাফুল হক মুকুলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি আনোয়ার- উল আলম চৌধুরী (পারভেজ), কৃষি ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ । স্বাগত বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মোল্লা মো. আবু কাওছার।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য আখতারুজ্জামান বলেন, ‘অ্যালাইমনাই শুধু অর্থ দেয় অথবা অবকাঠামো নির্মাণ করে তা নয়। এভাবেই যে তারা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে ভূমিকা রাখে তা নয়। অনন্য সাধারণ যে ভূমিকা তারা রাখে সেটি হচ্ছে রেপুটেশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনন্য সাধারণ মর্যাদা তার পিছনে এলাইমনাইয়ের ব্যাপক ভূমিকা রয়েছে। যে যেখানে কাজ করছেন দেশে বিদেশে আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের মর্যাদা মোরাল ইন্টিগ্রিটি, বিজনেস ইথিকস খুবই উঁচু। যেটি বিশ্ববিদ্যালয়ের বিশ্ব র‍্যাংকিংয়ে, সম্মানে, মর্যাদায় শক্তিশালী প্যারামিটার হিসেবে ভূমিকা রাখে।’

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সকল আয়োজনে শক্তিশালী সহযোগী হিসেবে অ্যালাইমনাইকে গণ্য করে। এ ধারা অব্যাহত থাকবে।’ নতুন কমিটি সেটি জোরদার করতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Tags: শাইখ সিরাজ
Previous Post

গাউফকে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের চ্যাম্পিয়ন সুয়াটেক

Next Post

বাংলাদেশ-ভারত সম্পর্ক অত্যন্ত চমৎকার: তথ্যমন্ত্রী

Next Post
চ্যানেল আই অনলাইন মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বক্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ-ভারত সম্পর্ক অত্যন্ত চমৎকার: তথ্যমন্ত্রী

ভারতের কাঠের গোডাউনে অগ্নিকাণ্ড, নিহত ১১. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ আগুনে হতাহতের সংখ্যা বাড়ছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT