চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মদ্যপ পরিচালক রাতে বারবার দরজায় ধাক্কা দিচ্ছিলেন’

অভিনয় জীবনের শুরুর দিকের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন মালায়ালাম অভিনেত্রী সুমা জয়রাম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:34 অপরাহ্ন 04, নভেম্বর 2025
in বিনোদন
A A
বাংলাদেশি নারী, ঐতিহ্যবাহী পোশাক পরিহিত, হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনয়জীবনের শুরুর দিকের এক ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন মালায়ালাম ভাষার গুণী অভিনেত্রী সুমা জয়রাম। ১৯৯০-এর দশকে চলচ্চিত্র শিল্পে নারীরা নিরাপত্তাহীনতার মধ্যে কাজ করতেন বলেও এসময় তিনি মন্তব্য করেন।

সম্প্রতি মাইলস্টোন মেকারস-কে দেওয়া এক সাক্ষাৎকারে সুমা জানিয়েছেন, কিশোর বয়সে সিনেমায় কাজ শুরু করার সময় কীভাবে হয়রানি ও অবিচারের মুখোমুখি হয়েছিলেন এবং কীভাবে সেই অভিজ্ঞতাগুলো তার ক্যারিয়ার ও মানসিকতায় গভীর দাগ রেখে গেছে।

সুমা জানান, কুট্টেট্টান, মাঝায়েথুম মুন্পে, হিজ হাইনেস আব্দুল্লাহ, এন্তে সূর্যপুত্রিক্কু, একলব্যন ও ইস্টাম–এর মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করলেও তার কাজের স্বীকৃতি তিনি পাননি। “যখন কোনো দৃশ্য বড় হতো, তখন তা কেটে দেওয়া হতো। শেষমেশ আমি যা অভিনয় করতাম, তা কমে গিয়ে দুইটা দৃশ্যে সীমাবদ্ধ থাকত। এভাবেই আমি ছোট চরিত্রেই আটকে যেতাম”- বলেন তিনি।

অভিনেত্রী আরও জানান, তিনি একসময় সিবি মালয়িলের ভারথম (১৯৯১) ছবিতে মোহনলাল ও নেডুমুদি ভেনুর বোনের চরিত্রে অভিনয়ের জন্য নির্বাচিত হয়েছিলেন, কিন্তু হঠাৎ করেই তাকে বাদ দেওয়া হয়।

তার ভাষায়,“আমি সেখানে চার দিন ছিলাম। পরিচালক পদ্মরাজন মারা যাওয়ার পর আমাকে জানানো হয়, বাড়ি ফিরে যেতে হবে। এক সপ্তাহ পর ‘নানা’ ম্যাগাজিনে দেখি, সেই চরিত্রে সুচিত্রা মুরালি অভিনয় করছেন।”

একই ঘটনা ঘটে ফাসিলের এন্তে সূর্যপুত্রিক্কু ছবির শুটিংয়েও। সুমা বলেন, “আমি সেখানে আমলার বোনের চরিত্রে যাচ্ছিলাম, কিন্তু শুটিং লোকেশনে গিয়ে দেখি অন্য কাউকে নেওয়া হয়েছে। শেষ পর্যন্ত আমাকে বন্ধুর চরিত্রে বদলে দেওয়া হয়। সেই বোনের চরিত্রে অভিনয় করেন তামিলনাড়ু থেকে আসা এক মেয়ে।”

সেই সময়ের কাজের পরিবেশ নিয়ে সুমা বলেন, “তখন কেউ অন্যায়ের বিরুদ্ধে মুখ খুললে তার চড়া মূল্য দিতে হতো। এখন #মিটু আন্দোলনের মতো উদ্যোগ আছে, কিন্তু তখন এমন কিছু ছিল না। তখন অনেক কিছু ত্যাগ করতে হতো। আপনি যদি ‘কমপ্রোমাইজ’ না করতেন, সুযোগ হারাতেন। কেউ কথা বলত না, কারণ সবার পরিবার ছিল। আজও যারা সাহস করে কথা বলে, তারা অনেক সময় কাজ হারায়।”

সবশেষে তিনি শেয়ার করেন তার কিশোর বয়সের এক ভয়াবহ অভিজ্ঞতার কথা। সুমা জয়রাম বলেন,“আমি তখন ১৬ বা ১৭ বছরের হবো। এক বিখ্যাত পরিচালকের ছবিতে অভিনয় করতে গিয়েছিলাম। মা আমার সঙ্গে ছিলেন। শুটিংয়ের একদিন রাত ১০টার দিকে হঠাৎ দেখি সেই পরিচালক আমার ঘরের বারান্দার দরজায় ধাক্কা দিচ্ছেন। জানালা দিয়ে তাকিয়ে দেখি, তিনি সম্পূর্ণ মাতাল অবস্থায় দাঁড়িয়ে আছেন। আমি ভয় পেয়ে যাই। কিছুক্ষণ ধাক্কাধাক্কির পর তিনি চলে যান। পরদিন শুটিং সেটে গিয়ে দেখি, তিনি রেগে গিয়ে গালাগাল দিচ্ছেন। এমন অভিজ্ঞতাই অনেককে চুপ করে দেয়।”

ভয়, নীরবতা আর শোষণের সেই সময়ের কথা মনে করলে এখনো শিউরে উঠেন বলেও জানান সুমা জয়রাজ।

Tags: অভিনয়নব্বই দশকমালায়ালামমিটু আন্দোলনসিনেমা
Previous Post

বছরের সবশেষ ও সবচেয়ে বড় সুপারমুন, দেখা যাবে যেভাবে

Next Post

নিবন্ধিত দল জোট করলেও নিজস্ব প্রতীকেই ভোটের বিধান চূড়ান্ত

Next Post
নির্বাচন ভবন, যেখানে নির্বাচন কমিশন অবস্থিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

নিবন্ধিত দল জোট করলেও নিজস্ব প্রতীকেই ভোটের বিধান চূড়ান্ত

ছাত্রলীগের মিছিল, মুখে মাস্ক ও মাথায় হেলমেট পরা ছাত্ররা. Channel i News - চ্যানেল আই নিউজ

মুখে মাক্স ও মাথায় হেলমেট পরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT