চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাদকসেবীরা এইচআইভি সংক্রমণের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:02 অপরাহ্ন 30, ডিসেম্বর 2023
in বাংলাদেশ, স্বাস্থ্য
A A
বিশেষজ্ঞদের আলোচনা সভা, মাদকসেবীদের এইচআইভি সংক্রমণ ঝুঁকি. Channel i News - চ্যানেল আই নিউজ

মাদকসেবীদের একাংশ এইচআইভি সংক্রমণের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী। এজন্য মাদকসেবীদের পরিপূর্ণ অধিকার ও মর্যাদা নিশ্চিত করে চিকিৎসা এবং পুনর্বাসন কার্যক্রম চালাতে হবে।

শনিবার (৩০ ডিসেম্বর) রাজধানীর বারিধারায় একটি হোটেলে ইউএনএইডস ও এনপিইউডিসহ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার  উদ্যোগে ‘সিলভার জুবিলি অব হার্ম রিডাকশন প্রোগ্রাম’ শীর্ষক  আলোচনা সভায় বক্তারা একথা বলেন।

প্রধান অতিথি ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ ।

সেসময় তিনি বলেন, ‘মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে মাদকসেবীদের দেখতে হবে। সামাজিক, পারিবারিক ও সরকারি পর্যায়ে তাদের বিশেষ সাহায্য প্রয়োজন। আমাদের সবাইকে তাদের প্রতি যত্নশীল হতে হবে।

তিনি আরো বলেন, সার্বজনীন মানবাধিকারের ঘোষণাপত্রে জন্ম থেকেই বেঁচে থাকার সম্মানজনক অধিকারের কথা উল্লেখ রয়েছে। মাদকসেবীদের একাংশ এইচআইভি সংক্রমণের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী। আমাদের সমন্বিত, মানবিক ও গবেষণাধর্মী পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। স্বাস্থ্যসেবা লাভ করা প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। স্বাস্থ্যসেবা, চিকিৎসা ও জনসেবা সংক্রান্ত বিষয়গুলোর অধিকার নিশ্চিতে জাতীয় মানবাধিকার কমিশন অত্যন্ত সোচ্চার।

ড. কামাল উদ্দিন আহমেদ আরও বলেন, অনেকক্ষেত্রে বিচ্যুতি স্বাভাবিক কিন্তু স্বাভাবিক জীবনে ফিরে আসাই মূল সফলতা। মাদকসেবীদের প্রতি সরকারি-বেসরকারি সংস্থা ও গণমাধ্যম কর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কার্যকর যোগাযোগ নিশ্চিত করে কাঠামোগত প্রতিবন্ধকতাগুলো দূর করার প্রচেষ্টা চালাতে হবে। বাংলাদেশে ধর্মীয় মূল্যবোধের কারণে মাদকের বিস্তৃতি তুলনামূলক কম। তবুও মাদক সরবরাহ বন্ধে জোর দিতে হবে। শক্ত হাতে মাদক কারবারীদের প্রতিহত করা গুরত্বপূর্ণ।

হার্ম রিডাকশন প্রোগ্রামে কাজ করা প্রবীণ, সৎ ও গত হয়ে যাওয়া কিছু মাঠকর্মীদের সম্মাননা ও আর্থিক সহায়তা প্রদানসহ কমিউনিটির অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘আমরা করবো জয় একদিন’ স্লোগানে অনুষ্ঠানটি শেষ হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএলএইচআইভি নেটওয়ার্কের সাধারণ সম্পাদক হাফিজউদ্দিন মুন্না, নপুড-এর সভাপতি মো: রাশেদুল ইসলাম, সাবেক সভাপতি, সাহেদ ইবনে ওবায়েদ ছোটন, সাধারণ সম্পাদক আবুল বাশার পল্টু, এইচআইভি/এইডস নিয়ে কাজ করা জাতীয় কনসালটেন্ট মো: ওমর ফারুক, জাতিসংঘের মাদক বিষয়ক সংস্থার বাংলাদেশ অফিসের কর্মকর্তা আবু তাহের, কেয়ার বাংলাদেশ প্রতিনিধি, নার্কটিকস কন্ট্রোল অধিদপ্তরের পরিচালক এবং জাতীয় এইডস এসটিডি প্রোগ্রামের উপপরিচালক মাহবুবুর রহমান প্রমুখ।

Tags: ইউএনএইডসএইচআইভি সংক্রমণঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী
Previous Post

থার্টিফার্স্ট নাইটে রাজধানীতে যেসব সড়ক বন্ধ থাকবে

Next Post

সিলেট স্ট্রাইকার্স বোলার হান্টে নির্বাচিত ১৩ ক্রিকেটার

Next Post
সিলেট স্ট্রাইকার্স ক্রিকেটাররা মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেট স্ট্রাইকার্স বোলার হান্টে নির্বাচিত ১৩ ক্রিকেটার

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন বানচালের ষড়যন্ত্র ঠেকাতে ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT