চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কবুতরের দোকানে মাদকের কারবার

কড়াইলে ৪৩ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ৩

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:45 পূর্বাহ্ন 30, আগস্ট 2026
in - টপ লিড নিউজ, অপরাধ
A A
মাদকসহ গ্রেপ্তারকৃতদের ছবি, পুলিশ ও ডিবি সদস্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

কবুতর পালন, সমিতি আর মোবাইল ব্যাংকিং ব্যবসা—বাইরে থেকে সবই স্বাভাবিক। কিন্তু এসবের আড়ালেই চলছিল ভয়ংকর মাদক কারবার। রাজধানীর কড়াইল বস্তিতে এমনই একটি মাদক কারবারের আস্তানা উন্মোচন করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

অভিযানে বিপুল পরিমাণ মাদক ও মাদক বিক্রির ৪৩ লাখের বেশি টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে চক্রের তিন সদস্যকে। তবে অভিযানের খবর পেয়ে পালিয়ে গেছেন কথিত মাদক গডফাদার ‘কবুতর মমিন’।

শনিবার (২৯ আগস্ট) কড়াইল বস্তিতে সাঁড়াশি অভিযান চালায় ডিএনসির ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের পাঁচটি পৃথক টিম।

ডিএনসি জানায়, দীর্ঘদিনের নজরদারি ও গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কড়াইল বস্তিতে মাদক কারবারি ‘কবুতর মমিনের’ বসতঘরে বিপুল পরিমাণ মাদকের চালান মজুত করা হয়েছে। পরে তার বসতঘর, কবুতরের দোকান, পরিচালিত সমিতির ঘর এবং মোবাইল ব্যাংকিংয়ের দোকানে একযোগে তল্লাশি চালানো হয়।

অভিযানে উদ্ধার করা হয় ৬১০ গ্রাম হেরোইন, ২৫৩ পিস ইয়াবা, দুই বোতল বিদেশি মদ এবং ২০০ গ্রাম গাঁজা। পাশাপাশি মাদক বিক্রির নগদ ৪৩ লাখ ৬ হাজার ১৪০ টাকা জব্দ করা হয়েছে।

অভিযানে গ্রেপ্তার তিনজন হলেন—মো. রানা (৩৮), নরুন্নাহার (৪০) ও মো. আশরাদুল ইসলাম (২৮)। তাদের মধ্যে নরুন্নাহার পলাতক মাদক কারবারি ‘কবুতর মমিনের’ স্ত্রী।

ডিএনসির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নরুন্নাহার জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তারা কবুতর ব্যবসা ও সমিতির আড়ালে মাদক কারবার চালিয়ে আসছিলেন। এমনকি মাদক কেনাবেচার অর্থের লেনদেন সম্পন্ন করতে ব্যবহার করা হতো তাদের নিজস্ব মোবাইল ব্যাংকিং চ্যানেল।

অর্থাৎ, একদিকে কবুতরের দোকান ও সমিতির মাধ্যমে তৈরি করা হয়েছিল বৈধ ব্যবসার আবরণ, অন্যদিকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে চলছিল মাদক বেচাকেনার অর্থের লেনদেন।

ডিএনসি জানায়, অভিযানের বিষয়টি টের পেয়ে মূল হোতা ‘কবুতর মমিন’ পালিয়ে যান। তাকে গ্রেপ্তারে অভিযান ও অনুসন্ধান অব্যাহত রয়েছে।

এদিকে একই অভিযানে ঘটনাস্থলে মাদক সেবনরত অবস্থায় আরও চারজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

ডিএনসির ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের পাঁচটি দল নিয়ে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপপরিচালক মো. রাজিউর রহমান। ডিএনসির মহাপরিচালক মো. হাসান মারুফের সার্বিক নির্দেশনায় অভিযানটি পরিচালিত হয়।

এ ঘটনায় গুলশান সার্কেলের পরিদর্শক মো. ইমদাদুল হক খান বাদী হয়ে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত, ২০২৬) অনুযায়ী মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

ডিএনসি জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে রাজধানীসহ সারাদেশে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tags: কড়াইল বস্তিগ্রেপ্তার ৩মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসমিতি
Previous Post

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post

‘কব্জিকাটা’ ও ‘আই ডোন্ট কেয়ার’ গ্রুপের ৩ সদস্য গ্রেপ্তার

Next Post
তিনজন গ্রেপ্তার ব্যক্তি পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘কব্জিকাটা’ ও ‘আই ডোন্ট কেয়ার’ গ্রুপের ৩ সদস্য গ্রেপ্তার

র‍্যাব ও পুলিশ সদস্যরা বাড়ির সামনে নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘অস্ত্র আছে’, বাড়ি ঘিরে র‍্যাব-পুলিশ; মিলল না কিছুই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT