চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাকে হত্যার পর থানায় হাজির সন্তান

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
1:34 অপরাহ্ন 23, নভেম্বর 2024
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
মাকে হত্যার পর থানায় হাজির সন্তান, পুলিশ ও স্থানীয়রা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজার শহরে ‘মাদকের সেবনের জন্য টাকা’ চেয়ে না পাওয়ায় মাকে কুপিয়ে হত্যার পর পুলিশের কাছে ধরা দিয়েছে ঘাতক ছেলে। তবে পুলিশ বলেছে, হত্যার ঘটনায় তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার ২৩ নভেম্বর সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস খান বলেন, শুক্রবার দিনগত রাত আড়াইটার দিকে কক্সবাজার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ঝিলংজা পশ্চিম বড়ুয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ারা বেগম (৫৫) একই এলাকার নিয়াজ আহমেদের স্ত্রী। গ্রেপ্তার যুবক হোসাইন মোহাম্মদ আবিদ (২৮) নিহতের ছেলে।

স্থানীয়দের বরাতে পুলিশ কর্মকর্তা বলেন, কিছুদিন আগে আবিদের বাবা একটি জায়গা বিক্রি করেন। সেই টাকায় চিকিৎসার জন্য নিয়াজ আহমেদ স্ত্রীসহ চট্টগ্রামে বসবাসকারি এক মেয়ের বাসায় অবস্থান করছিলেন। শুক্রবার চট্টগ্রাম থেকে আবিদের মা আনোয়ারা বেগম কক্সবাজার ফিরেন। রাতে মায়ের কাছে আবিদ টাকা চায়। কিন্তু মা ছেলেকে টাকা দিতে অপারগতা জানায়। এ নিয়ে সে মায়ের সঙ্গে ঝগড়া করে উশৃঙ্খল আচরণ শুরু করেন। ঝগড়ার একপর্যায়ে রাতে খাবার খেয়ে মা-ছেলে ঘুমিয়ে পড়েন। পরে গভীর রাতে ধারালো দা দিয়ে মাকে কুপিয়ে হত্যা করে।

ওসি বলেন, ঘটনার পর ঘাতক আবিদ মায়ের শয়ন কক্ষের দরজা বাহির থেকে বন্ধ করে থানায় উপস্থিত হয়। পরে নিজ হাতে কুপিয়ে মাকে হত্যার ঘটনা পুলিশের কাছে অবহিত করেন। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ তাকে গ্রেপ্তার দেখায়।

তিনি বলেন, নিহত নারীর মুখ, হাত ও মাথার কয়েকটি স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

ইলিয়াছ খান বলেন, সকালে ঘটনাটি অবহিত হওয়ার পর পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় নিহত নারীর শয়ন কক্ষের দরজা বাহির থেকে বন্ধ ছিল। পরে দরজা খুলে খাটের উপর শোয়া অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। এসময় মৃতদেহের পাশ থেকে একটি ধারালো দা উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়রা জানায়, আবিদ প্রায়ই মাদকের টাকার জন্য মাকে মারধর করতেন। টাকা না দিলে সে ঘরে উশৃঙ্খল আচরণ করতো।

ওসি জানান, ঘটনায় প্রাথমিকভাবে মাদকের সেবনের টাকা চেয়ে না পাওয়ায় মাকে খুনের তথ্য পেয়েছেন। তারপরও ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ কাজ করছে।

স্থানীয়রা জানায়, হোসাইন মোহাম্মদ আবিদ একজন মাদকাসক্ত ও উশৃঙ্খল প্রকৃতির ছেলে। মাদক সেবনের টাকার জন্য সে বাড়িতে প্রায় সময় ঝগড়া-বিবাদ করত। শুক্রবার গভীর রাতে মাদকের জন্য টাকা চেয়ে না পাওয়ায় মাকে কুপিয়ে খুন করেছে। নৃশংস এ ঘটনার জন্য ঘাতক ছেলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি ইলিয়াস খান। সেই সাথে মাকে হত্যা করার আলামতসহ সবকিছু পুলিশ সংগ্রহ করেছে এবং বিশেষভাবে তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।

Tags: কক্সবাজারমাকে হত্যামাদকাসক্ত ছেলে
Previous Post

পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে ৩ শিক্ষার্থীর মৃত্যু

Next Post

ডোনাল্ড ট্রাম্পের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

Next Post
স্কট বেসেন্ট বক্তৃতা দিচ্ছেন, ডোনাল্ড ট্রাম্পের ছবি পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

ডোনাল্ড ট্রাম্পের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

চ্যানেল আই অনলাইন সাংবাদিকরা একসঙ্গে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সব ছবিতে কেন বিদেশি নায়িকা? জবাবে যা বললেন শাকিব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT