চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিআরইউর অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:58 অপরাহ্ন 07, নভেম্বর 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
অনুষ্ঠানে অংশগ্রহণকারী সাংবাদিক ও অতিথিরা একসাথে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত ‘বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যম: অনুসন্ধানী সাংবাদিকতা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ৭ নভেম্বর জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে মতিউর রহমান চৌধুরী বলেন, অনুসন্ধানী রিপোর্টিং গণতন্ত্র এবং মানবাধিকার প্রতিষ্ঠায় নিয়ামক ভূমিকা রাখতে পারে। জুলাই-আগস্ট বিপ্লবোত্তর কালে অনুসন্ধানী রিপোর্টিং গণতন্ত্র এবং মানবাধিকার প্রতিষ্ঠায় নিয়ামক ভূমিকা রাখতে পারে। অনুসন্ধানী সংবাদ উপস্থাপনের ক্ষেত্রে সংবাদের উৎস বারংবার পরীক্ষা-নিরীক্ষা করতে হবে।

তিনি বলেন, প্রতিনিয়ত আমরা শিখছি আর শেখার কোনো বিকল্প নেই। প্রচুর পড়াশোনা করতে হবে। গণ-অঅভ্যুত্থান পরবর্তী সময়ে অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্র আরো প্রসারিত হয়েছে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। নতুন সময়ের সংবাদ চর্চায় গবেষণামূলক প্রতিবেদন তৈরিতে সংবাদকর্মীদের প্রশিক্ষণ গ্রহণের ওপর জোর দেন তিনি।

জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউটের মহাপরিচালক সুফী জাকির হোসেনের সভাপতিত্বে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল আই-এর প্রধান বার্তা সম্পাদক মীর মাসরুর জামান।

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক বলেন, অনুসন্ধানী রিপোর্টিং জনগণের ক্ষমতায়নকেই ত্বরান্বিত করে। তিনি দেশের ইতিবাচক পরিবর্তন আনতে অনুসন্ধানী সাংবাদিকতা চর্চায় গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক রাশিম মোল্লা সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য সাংবাদিকদের দেশে-বিদেশে প্রশিক্ষণের আয়োজনের আহ্বান জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন, ডিআরইউর কার্যনির্বাহী সদস্য রফিক মৃর্ধা, এনআইএমসির পরিচালক (প্রশিক্ষণ প্রকৌশল) মো. নজরুল ইসলাম, পরিচালক (প্রশাসন ও উন্নয়ন) এ, কে, এম আজিজুল হক প্রমুখ। ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ অনুষ্ঠান) ড. মারুফ নওয়াজের সঞ্চালনায় দিনব্যাপী এ কর্মশালায় গণমাধ্যমের ৬০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

Tags: অনুসন্ধানী সাংবাদিকতাকর্মশালাডিআরইউ
Previous Post

ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক নিয়ে আগাম ধারণার দরকার নেই: পররাষ্ট্র উপদেষ্টা

Next Post

নতুন বাংলাদেশ গড়তে পরিবেশ রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: রিজওয়ানা হাসান

Next Post
রিজওয়ানা হাসান সংবাদ সম্মেলনে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন বাংলাদেশ গড়তে পরিবেশ রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: রিজওয়ানা হাসান

সীমান্তে সেনা সদস্যরা নজরদারি ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত ও মিয়ানমার সীমান্তে ১৩২৬ নাগরিক আটক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT