চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ডিআরইউ’র নিন্দা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:09 অপরাহ্ন 28, অক্টোবর 2023
in বাংলাদেশ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সদস্যসহ ৩০ জনের বেশি সাংবাদিক শনিবার রাজধানীতে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচিকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। শারীরিকভাবে নির্যাতনের পাশাপাশি ক্যামেরা ভাঙচুর এবং মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়ার ঘটনাও ঘটে। এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পেশাদার সাংবাদিকদের সংগঠন ডিআরইউ।

আজ (২৮ অক্টোবর) এক বিবৃতিতে ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঈনুল আহসান সাংবাদিকদের ওপর হামলার এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

নেতৃবৃন্দরা বলেন, এমন ঘটনা কোনভাবেই গ্রহণযোগ্য নয় এবং তা স্বাধীন-মুক্ত সাংবাদিকতা সুস্পষ্টভাবে পরিপন্থী। সাংবাদিক নির্যাতনের ঘটনায় যে বা যারা জড়িত সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের অতি দ্রুত খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। পাশাপাশি আহত সাংবাদিকদের প্রতি সমবেদনা জানিয়ে তাদের দ্রুত সুস্থতা কামনা করেন ডিআরইউ নেতৃবৃন্দ।

ভবিষ্যতে এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে এবং সাংবাদিকরা যাতে স্বাধীন ও নিরাপদভাবে তাদের দায়িত্ব পালন করতে পারেন এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেছেন ডিআরইউ’র সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।

অ্যাসাইমেন্ট কাভার করার সময় দুর্বৃত্তদের হামলায় আহত সাংবাদিকরা হলেন: ডিআরইউ সদস্য নিউএইজ-এর আহম্মদ ফয়েজ, বাংলা ট্রিবিউনের সালমান তারেক শাকিল, দৈনিক দেশ রূপান্তর পত্রিকার আরিফুর রহমান রাব্বি, একুশে টিভির তৌহিদুর রহমান, দ্য রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম এর হাফিজ আল আসাদ সাঈদ খান ও আলোকিত বাংলাদেশের ডি. এম. আমিরুল ইসলাম অমর, ফটো সাংবাদিক সাজ্জাদ হোসেন, জোবায়ের আহমেদ, দৈনিক কালবেলার রাফসান জানি, আবু সালেহ মুসা, রবিউল ইসলাম রুবেল, তৌহিদুল ইসলাম তারেক, দৈনিক আমাদের কন্ঠের রাজু আহমেদ, ঢাকা টাইমসের সালেকিন তারিন, ব্রেকিং নিউজের কাজী ইহসান বিন দিদার, দৈনিক ইনকিলাবের ফটোসাংবাদিক এফ এ মাসুম, দৈনিক ইত্তেফাকের মাল্টিমিডিয়া রিপোর্টার তানভীর আহাম্মেদ, একুশে টিভির ক্যামেরাম্যান আরিফুর রহমান, ইত্তেফাকের শেখ নাছের, ফ্রিল্যান্সার মারুফ, ভোরের কাগজের ফটো সাংবাদিক মো. মাসুদ পারভেজ আনিস, দৈনিক আমার সংবাদের আবদুল্লাহ আল নোমান এবং নুরুজ্জামান শাহাদাৎসহ ৩০ জনেরও অধিক সাংবাদিক আহত হয়েছেন।

Tags: ঢাকা রিপোর্টার্স ইউনিটিসাংবাদিকদের ওপর হামলা
Previous Post

ডাচদেরও হারাতে পারলো না বাংলাদেশ

Next Post

আহত পুলিশ-সাংবাদিকদের দেখতে হাসপাতালে আওয়ামী লীগের প্রতিনিধি দল

Next Post
আহত পুলিশ ও সাংবাদিকদের দেখতে হাসপাতালে আওয়ামী লীগের প্রতিনিধি দল. Channel i News - চ্যানেল আই নিউজ

আহত পুলিশ-সাংবাদিকদের দেখতে হাসপাতালে আওয়ামী লীগের প্রতিনিধি দল

ফুটবল ম্যাচে বেলিংহাম গোলের জন্য চেষ্টা করছে, বার্সা খেলোয়াড়রা প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এল ক্ল্যাসিকোতেও বেলিংহাম চমক, শেষ মিনিটে হারল বার্সা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT