চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লোহিত সাগরে এবার ভারতের পতাকাবাহী জাহাজে ড্রোন হামলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:26 অপরাহ্ন 24, ডিসেম্বর 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
ড্রোনের মাধ্যমে ভারতের পতাকাবাহী জাহাজে হামলা, লোহিত সাগরে ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

লোহিত সাগরে অবস্থানরত ভারতের পতাকাবাহী একটি জাহাজে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। জাহাটি অশোধিত জ্বালানি তেল বহন করছিল বলে জানা গেছে।

রোববার ২৪ ডিসেম্বর দ্যা টাইমস অব ইন্ডিয়া’র প্রতিবেদনে বলা হয়, লোহিত সাগরে এর আগেও একাধিক জাহাজে হামলা হয়। তবে এবারই প্রথম ভারতের পতাকাবাহী জাহাজে হামলার ঘটনা ঘটল।

প্রতিবেদনে বলা হয়, শনিবার লোহিত সাগরে ভারতের পতাকাবাহী জাহাজে হামলা চালানো হয়। এর আগেও লোহিত সাগরে বিভিন্ন সময় ভারতগামী একাধিক জাহাজে হুথি জঙ্গিরা হামলা চালিয়েছিল। এসব ঘটনার নেপথ্যেও ইয়েমেনের হুথি জঙ্গি গোষ্ঠী আছে বলে জানা যায়।

শনিবারের এই ঘটনা সম্পর্কে আমেরিকার সামরিক বাহিনী জানায়, লোহিত সাগরে ভারতীয় পতাকাবাহী জাহাজটি হুথি জঙ্গিদের হামলার শিকার হলে সাহায্যের আবেদন জানায়। একই সময় ওই অঞ্চলে ছিল একটি মার্কিন রণতরী।

জানা গেছে, হামলার শিকার ওই জাহাজটির মালিক গ্যাবনের একটি সংস্থার, যার নাম- ‘এমভি সাইবাবা’।

উল্লেখ্য, সম্প্রতি গুজরাট উপকূল থেকে মাত্র ২০০ কিলোমিটার দূরে ভারতগামী একটি জাহাজে ড্রোন হামলা ঘটেছিল। এছাড়া কয়েকদিন আগে ভারতগামী আরেকটি জাহাজ অপহরণ করেছিল ইয়েমেমের হুথি জঙ্গি গোষ্ঠী। এরপর সম্প্রতি আবার আরব সাগরে সোমালি জলদস্যুদের পাল্লায় পড়েছিল একটি পণ্যবাহী জাহাজ। আর ২৩ ডিসেম্বর ভারতগামী একটি ট্যাঙ্কার জাহাজ ড্রোন হামলার শিকার হয়। এই ঘটনায় কেউ হতাহত হয়নি ঠিকই। তবে এই অঞ্চলে জাহাজ চলাচলের বিষয়ে সতর্কতা জারি করেছে ব্রিটিশ সামরিক বাহিনী।

Tags: ড্রোন হামলাভারত
Previous Post

স্রষ্টার প্রেমের এক অনন্য প্রতীক মা মেরী

Next Post

মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

Next Post
বাংলাদেশের মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার জন্য ছাত্র-ছাত্রীদের প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

জনসমাগমের মধ্যে একজন নেতা নেতৃত্ব দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘এক মাস ধরে মানুষ পুড়িয়ে এখন কিসের গণসংযোগ’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT