চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্লাইওভারে পুলিশের এসআই নিহত, বাস চালক আটক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:42 পূর্বাহ্ন 03, জুন 2025
in - সেমি লিড, অপরাধ
A A
ফ্লাইওভারে নিহত পুলিশ এসআই এর ছবি, পুলিশ কর্মকর্তা ইউনিফর্মে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম নিহত হওয়ার ঘটনায় বলাকা বাসের চালক মো.জামাল আহমেদ টিপুকে আটক করা হয়েছে।

মোটরসাইকেল যোগে ডিউটিতে যাওয়ার পথে খিলগাঁও ফ্লাইওভারের ঢালে একটি বলাকা বাস ধাক্কা দিলে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান এসআই কামরুল। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। সোমবার রাতেই ওই বাস জব্দসহ চালককে আটক করে শাজাহানপুর থানা পুলিশ।

শাজাহানপুর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মো. আফজাল বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, এ ঘটনায় ওই বলাকা বাসের চালক মো. জামাল আহমেদ টিপু৷ বলাকা বাসটিও থানায় জব্দ করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিহত এই পুলিশ সদস্যের গ্রামের বাড়ি নেত্রকোনা সদর উপজেলা নাগরায়।

সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে রাজারবাগ কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

এসআই মো. কামরুল হাসানের অকাল মৃত্যুতে ঢাকা মহানগর পুলিশ পরিবার গভীরভাবে শোকাহত। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

কর্তব্যপরায়ণ, সৎ ও নিষ্ঠাবান এই পুলিশ কর্মকর্তা পেশাগত জীবনে সততা, সাহসিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে গেছেন।

ব্যক্তিজীবনে তিনি ছিলেন একজন নিষ্ঠাবান পুলিশ কর্মকর্তা, দায়িত্বশীল স্বামী ও স্নেহময় পিতা। মৃত্যুকালে তিনি এক স্ত্রী ও নয় মাস বয়সী এক কন্যা সন্তান রেখে গেছেন।

Tags: আটকখিলগাঁওসড়ক দুর্ঘটনায় মৃত্যু
Previous Post

রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব কমাতে প্রধান উপদেষ্টার আহ্বান

Next Post

দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

Next Post
বজ্রপাতের দৃশ্য, আকাশে ঝলমলে আলো ও বজ্রপাতের ঝড়. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

বন্দী বিনিময় ও মৃতদেহ ফেরত চুক্তি আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়া-ইউক্রেন বৈঠক: বন্দী বিনিময় ও মৃতদেহ ফেরতে চুক্তি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT