চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বরুণ ও আয়ুষ্মানের চেয়ে এগিয়ে অজয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:34 অপরাহ্ন 05, ডিসেম্বর 2022
in বিনোদন
A A
তিনজন পুরুষের স্টাইলিশ পোর্ট্রেট, বিভিন্ন পটভূমিতে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তির ১৬ তম দিন পার করে ফেলেছে বলিউডে তুমুল জনপ্রিয়তা পাওয়া অজয় দেবগন অভিনীত ‘দৃশ্যম’ সিনেমার সিক্যুয়াল ‘দৃশ্যম ২’। তারপরও যেন বক্স অফিস আয় কমছে না ছবিটির।

আয়ুষ্মান খুরানা অভিনীত সদ্য মুক্তি প্রাপ্ত ছবি ‘অ্যান অ্যাকশন হিরো’ ও বরুন ধাওয়ান অভিনীত ‘ভেড়িয়া’র সাথে লড়াই করেও আয়ের দিক থেকে এগিয়ে এই ছবিটি।

বক্স অফিস ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, মুক্তি পাওয়ার ১৬ তম দিনে ‘দৃশ্যম ২’ ছবিটি ৮ কোটি রূপি ব্যবসা করেছে। যা ছবিটির শুক্রবারের আয়ের তুলনায় প্রায় ১০০ শতাংশ বেশি। এদিন বড় বড় মাল্টিপ্লেক্সের তুলনায় সাধারণ হলগুলোতে বেশি ব্যবসা করেছে ছবিটি। ২০০ কোটির ক্লাবে প্রবেশ করতে যে আর বেশি সময় নেবে না তা আর বলার অপেক্ষা রাখে না।

জানা গেছে, শুধুমাত্র মুম্বাই থেকেই এই ছবি ৬৭ কোটি রুপির ব্যবসা করেছে। ফলে ধারণা করা হচ্ছে,  রবিবারের শেষেই এই ছবি ‘ব্রহ্মাস্ত্র’ ছবির বক্স অফিস কালেকশনকে ছাপিয়ে যেতে চলেছে।

ইটাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে ছবির পরিচালক অভিষেক পাঠক জানান,  ‘হ্যাঁ, আমরা ছবিটিকে নিয়ে প্রত্যাশা করেছিলাম। ভেবেছিলাম ভালো ফল করবে। কিন্তু এটা আমাদের আশাকে তিন চার গুণ ছাপিয়ে গেছে। আমরা যা ভেবেছি তার থেকে অনেক বেশি সাড়া পাচ্ছে এই ছবি। পরিচালক হিসেবে এটা একটা দারুণ অনুভুতি। সবার থেকে আমাদের এই ছবি দারুণ ভালোবাসা পাচ্ছে।’

তিনি আরও জানান, ‘আমাদের ছবি ১৫০ কোটির গণ্ডি পেরিয়ে গেছে দেখে ভীষণই আনন্দ হচ্ছে। আসলে সব কিছুর মাঝেও আমরা বলিউডে ভালো কনটেন্টের অভাব দেখতে পাচ্ছি যা বক্স অফিসে সাড়া ফেলবে, দর্শকদের ভালো লাগবে। কিন্তু আমি ভীষণ খুশি যে দর্শকদের এই ছবিটি এত ভালো লেগেছে, সবাই হলে গিয়ে ছবিটি দেখছে। এটা যেন একটা উৎসবে পরিণত হয়েছে।’

২০১৫ সালে বলিউডে মুক্তি পায় মালায়ালাম ছবি ‘দৃশ্যম’ এর হিন্দি রিমেক। এরপর গত বছর মালায়ালাম ‘দৃশ্যম ২’ মুক্তির পর থেকেই এর হিন্দি রিমেক কবে আসছে সেই অপেক্ষায় ছিল ভক্তরা। অবশেষে সেই অপেক্ষার প্রহর কাটলো। একই সঙ্গে ছবিটি মুক্তির পরে দর্শকদের প্রত্যাশা পুরণে সফলও হয়েছে বলে ধারণা করছেন ফিল্ম সমালোচকরা।

অভিষেক পাঠক পরিচালিত ‘দৃশ্যম’-এর মতো এর সিক্যুয়ালেও অজয় দেবগনের সঙ্গে দেখা গেছে টাবু, রজত কাপুর, শ্রিয়া সরণ, ঈশিতা দত্তার মতো অভিনয় শিল্পীদের। পাশাপাশি সিক্যুয়ালে নতুন সংযোজন অভিনেতা অক্ষয় খান্না। প্রথম ছবির রেশ ধরেই এগিয়ে গেছে ‘দৃশ্যম ২’ এর কাহিনি।

Tags: অজয় দেবগণআয়ুষ্মানদৃশ্যম ২দৃশ্যায়মবরুণবলিউডসিনেমা
Previous Post

নেইমার কি আজ খেলবে?

Next Post

সমাবেশের জন্য মাঠের বিকল্প রাস্তা নয়: তথ্যমন্ত্রী

Next Post
তথ্যমন্ত্রী ভোটের গোপন বুথে সিসি ক্যামেরা নিয়ে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সমাবেশের জন্য মাঠের বিকল্প রাস্তা নয়: তথ্যমন্ত্রী

বাংলাদেশের নৌবাহিনী যুদ্ধজাহাজ কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে অংশ নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে প্রথম বারের মত আন্তর্জাতিক ফ্লিট রিভিউ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT