চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বক্স অফিসে চলছে ‘দৃশ্যম ২’ ঝড়!

common by common
4:15 অপরাহ্ন 21, নভেম্বর 2022
in বিনোদন
A A
চারজন নারী ও পুরুষ একসঙ্গে আড্ডা দিচ্ছেন outdoors. Channel i News - চ্যানেল আই নিউজ

দিন যত বাড়ছে ততই যেন বৃদ্ধি পাচ্ছে বলিউডে তুমুল জনপ্রিয়তা পাওয়া অজয় দেবগন অভিনীত ‘দৃশ্যম’ সিনেমার সিক্যুয়াল ‘দৃশ্যম ২’। মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে জাদু দেখাচ্ছে এই ছবি। মুক্তির তৃতীয় দিনেও সেই জাদু বহাল রেখেছে ছবিটি।

মুক্তির প্রথম ও দ্বিতীয় দিনে ভারতে ‘দৃশ্যম ২’ এর আয় যেখানে যথাক্রমে ১৫.৩৮ ও ২২ কোটি রুপি ছিল, সেখানে তৃতীয় দিনে তা বেড়ে হয়েছে ২৭.১৭ কোটি রুপি!

তিন দিনে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে প্রায় ৬৪ কোটি রুপি! যেটি বছরের দ্বিতীয় হিন্দি সিনেমা হিসেবে প্রথম সপ্তাহে বড় আয়ের রেকর্ড!

একই সঙ্গে ছবিটির চতুর্থ দিনের অগ্রিম বুকিংও বেশ ভালো বলে জানা গেছে। ফলে বাণিজ্য বিশ্লেষকরা ধারণা করছেন, সিনেমাটি বছরের সবচেয়ে বেশি আয়কারী হিন্দি চলচ্চিত্রের তালিকায় প্রবেশ করতে যাচ্ছ। সঙ্গে সপ্তাহান্তে ছবিটির আয় ১০০ কোটি রুপি ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করছেন, চলচ্চিত্র বিশ্লেষক তরণ আদর্শ।

২০১৫ সালে বলিউডে মুক্তি পায় মালায়ালাম ছবি ‘দৃশ্যম’ এর হিন্দি রিমেক। এরপর গত বছর মালায়ালাম ‘দৃশ্যম ২’ মুক্তির পর থেকেই এর হিন্দি রিমেক কবে আসছে সেই অপেক্ষায় ছিল ভক্তরা। অবশেষে সেই অপেক্ষার প্রহর কাটলো। একই সঙ্গে ছবিটি মুক্তির পরে দর্শকদের প্রত্যাশা পুরণে সফলও হয়েছে বলে ধারণা করছেন ফিল্ম সমালোচকরা।

অভিষেক পাঠক পরিচালিত ‘দৃশ্যম’-এর মতো এর সিক্যুয়ালেও অজয় দেবগনের সঙ্গে দেখা গেছে টাবু, রজত কাপুর, শ্রিয়া সরণ, ঈশিতা দত্তার মতো অভিনয় শিল্পীদের। পাশাপাশি সিক্যুয়ালে নতুন সংযোজন অভিনেতা অক্ষয় খান্না। প্রথম ছবির রেশ ধরেই এগিয়ে গেছে ‘দৃশ্যম ২’ এর কাহিনি।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস 

Tags: অজয় দেবগনঈশিতা দত্তাটাবুদৃশ্যম ২বক্স অফিসবলিউডমালায়ালামরজত কাপুর
Previous Post

মহাসড়কে বাসের ধাক্কায় পথচারী নিহত

Next Post

বিয়ে করতে রাজি না হওয়ায় শ্বাসরোধ ও কুপিয়ে হত্যা

Next Post
আটক ব্যক্তির সঙ্গে দুই পুলিশ কর্মকর্তা, প্রেস ব্রিফিং চলাকালে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিয়ে করতে রাজি না হওয়ায় শ্বাসরোধ ও কুপিয়ে হত্যা

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শ্রদ্ধা নিবেদন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT