চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি, সাংস্কৃতিক সম্মিলনের ডাক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:11 অপরাহ্ন 13, জুলাই 2025
in বিনোদন
A A
বাংলাদেশের গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সাংস্কৃতিক সম্মিলনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই গণ–অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ‘কইলজ্যা কাঁপানো ৩৬ দিন: জুলাই গণ–অভ্যুত্থান ও সাংস্কৃতিক নির্মাণ’ শীর্ষক এক কর্মসূচির ঘোষণা দিয়েছে দৃশ্যমাধ্যম সমাজ। আগামী ২ আগস্ট রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘরে অনুষ্ঠিত হবে এই বিশেষ সাংস্কৃতিক সম্মিলন।

রবিবার (১৩ জুলাই) সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হয়। সেখানে লিখিত বক্তব্য পাঠ করেন নির্মাতা আকরাম খান, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, জাহিন ফারুক আমিন, অভিনেত্রী ফারিহা শামস সেওতিসহ অনেকে। উপস্থিত ছিলেন শিল্পী, নির্মাতা, সংগঠক ও নাগরিক সমাজের সদস্যরা।

লিখিত বক্তব্যে বলা হয়, “২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশের ইতিহাসে এক গৌরবময় অধ্যায় রচিত হয়েছিল। ছাত্র-জনতার সম্মিলিত প্রতিরোধ, প্রতিবাদ ও কণ্ঠস্বর গণতন্ত্র ও ন্যায়বিচারের অভিযাত্রায় এক নতুন পথরেখা তৈরি করেছিল। সেই ঐতিহাসিক অভ্যুত্থানের স্মরণে আমরা আয়োজন করতে যাচ্ছি ‘কইলজ্যা কাঁপানো ৩৬ দিন’ শীর্ষক এক সাংস্কৃতিক কর্মসূচি, যেখানে দৃশ্যমাধ্যম সমাজের সৃজনশীল ও সচেতন সদস্যরা অংশ নেবেন।”

সংবাদ সম্মেলনে থিয়েটারকর্মী ও শিক্ষক সামিনা লুৎফা স্মরণ করেন, কীভাবে গত বছর ইন্টারনেট বন্ধের মাঝেও সাংস্কৃতিককর্মীরা সংসদ ভবনের সামনে জড়ো হয়েছিলেন। “আমরা জানতাম না, কেউ আসবে কি না,” বলেন তিনি, “কিন্তু দুই থেকে তিন শ মানুষ দাঁড়িয়েছিলেন সেখানে। বাধা, মাইক কেড়ে নেওয়ার পরও থিয়েটার পরিবেশন হয়েছিল। এই দৃঢ়তা আমাদের সংস্কৃতিকেই প্রমাণ করে।”

অভিনেত্রী আজমেরী হক বাঁধন বলেন, “গত বছর অন্যায়, গণগ্রেপ্তার আর সহিংসতা দেখে আমরা আর ঘরে বসে থাকতে পারিনি। ছাত্রদের পাশে দাঁড়াতে হয়েছিল। আমরা হয়তো ভিন্ন ব্যানারে ছিলাম, কিন্তু আমাদের অবস্থান ছিল এক। জুলাই অভ্যুত্থান আমাদের একত্র করেছিল।”

তিনি আরও বলেন, “স্বৈরাচার থেকে মুক্তির স্বপ্ন আমরা পেয়েছিলাম, কিন্তু বাস্তবতা এখনো অনেক দূরে। তা সত্ত্বেও আমি আশাবাদী—ভবিষ্যতের ভিন্ন বাংলাদেশ গড়তে আমাদের একসঙ্গে চলতেই হবে।”

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ‘কইলজ্যা কাঁপানো ৩৬ দিন’ কর্মসূচির তিনটি মূল লক্ষ্য রয়েছে:
১. জুলাই গণ–অভ্যুত্থানের পটভূমি, প্রেক্ষাপট ও ফলাফলকে স্মরণ ও বিশ্লেষণ করা।
২. আন্দোলনে দৃশ্যমাধ্যম সমাজের ভূমিকা ও সংহতি তুলে ধরা, এবং সদস্যদের মধ্যে সংযোগ স্থাপন।
৩. সাংস্কৃতিক সংগ্রামের ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণ।

এই সম্মিলনের অংশ হিসেবে থাকবে শহীদি মিছিল, লাইফ গ্রাফিতি, আলোচনা সভা, থিয়েটার পারফরম্যান্স, সংগীত, কবিতা পাঠ, ফ্যাসিবাদবিরোধী চলচ্চিত্র উৎসব এবং গণ–অভ্যুত্থানভিত্তিক ছবি, পোস্টার ও মিম প্রদর্শনী।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন নির্মাতা তানিম নূর, সংগীতশিল্পী কৃষ্ণকলি ইসলাম, প্রযোজক মুশফিকুর রহমান, শিল্পী তানহা জাফরীন, ধ্রুব হাসান, অভিনেত্রী ফারিহা শামস সেওতি, মডেল আসাদুজ্জামান আসাদ ও আনান সিদ্দিকা। পুরো অনুষ্ঠান উপস্থাপনা করেন আলোকচিত্রী তাসলিমা আখতার।

Tags: আকরাম খানআজমেরি হক বাঁধনআসাদুজ্জামান আসাদকৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়তানিম নূরফারিহা শামস সেঁওতিমুশফিকুর রহমান মঞ্জুমোহাম্মদ আলী হায়দারলিড বিনোদনশাহীন দিল রিয়াজ
Previous Post

প্রথমার্ধে নেপালকে দুই গোল দিয়েছে বাংলাদেশ

Next Post

এখনই মেসির ‘১০’ পাচ্ছেন ইয়ামাল?

Next Post
মেসি ও ইয়ামালের জার্সি নম্বর ১০ ও ১৯ দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

এখনই মেসির '১০' পাচ্ছেন ইয়ামাল?

নির্বাচনী কেন্দ্রের ভোট গণনা ও পেপারwork দেখছেন ভোটাররা. Channel i News - চ্যানেল আই নিউজ

নেপাল-বাংলাদেশ-মিয়ানমারের নাগরিক সন্দেহে বিহারের অনেক ভোটার বাদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT