চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বপ্ন পূরণ হলো না বিধ্বস্ত উড়োজাহাজের কো-পাইলটের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:24 পূর্বাহ্ন 16, জানুয়ারি 2023
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
উড়োজাহাজের কো-পাইলটের তিনটি ছবি, বিভিন্ন পোজে. Channel i News - চ্যানেল আই নিউজ

নেপালের পোখারায় ৭২ আরোহী নিয়ে ইয়েতি এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৬৮ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

রোববার নেপালের আকাশে নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হওয়া ফ্লাইটে নিহতদের ৬৮ জনের মধ্যে বিমানটির কো-পাইলট অঞ্জু খাতিওয়াড়াও ছিলেন।

অঞ্জু খাতিওয়াড়ার স্বপ্ন ছিল ক্যাপ্টেন হবার। স্বপ্ন পূরণ হতে বাকি ছিল আর মাত্র কয়েক সেকেন্ড, ফ্লাইটটি বন্দরে অবতরণ করলেই স্বপ্নের সিঁড়িতে পৌঁছে যেতেন তিনি। শেষ পর্যন্ত পূরণ হলো না সেই স্বপ্ন।

২০০৬ সালের ২১ জুন এক উড়োজাহাজ দুর্ঘটনায় স্বামীকে হারিয়েছিলেন অঞ্জু। তার স্বামীও একজন কো-পাইলট ছিলেন। স্বামী-স্ত্রী দু’জনই ছিলেন ইয়েতি এয়ারলাইন্সে। একটি ৯এল এইকিউ ফ্লাইটে নেপালগঞ্জ থেকে সুরখেত হয়ে জুমলা যাওয়ার পথে বিধ্বস্ত হয়েছিল সেই উড়োজাহাজটি। প্রাণ গিয়েছিল ছয় যাত্রী এবং চার কেবিন ক্রুর। নিহতদের মধ্যে একজন ছিলেন অঞ্জুর স্বামী। ১৬ বছর পর সেই ইয়েতি এয়ারলাইন্সের প্রাণ হারালেন অঞ্জু।

পোখারায় বিধ্বস্ত হওয়া উড়োজাহাজের পাইলট ছিলেন সিনিয়র ক্যাপ্টেন কামাল কেসি। আর কো-পাইলটের আসনে ছিলেন অঞ্জু। রোববার পুরনো পোখারা বিমানবন্দর এবং পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরের মাঝামাঝি এলাকায় এক বনভূমির মধ্যে বিধ্বস্ত হয় বিমানটি।

ইয়েতি এয়ারলাইন্সের উড়োজাহাজটি সফলভাবে অবতরণ করলেই ক্যাপ্টেন পদে উন্নীত হতেন অঞ্জু। সেই লক্ষ্যেই তিনি রোববার সকালে সিনিয়র পাইলট তথা তার প্রশিক্ষক কামাল কেসির সঙ্গে ফ্লাইটে চড়েন।

ক্যাপ্টেন পদে উত্তীর্ণ হওয়ার জন্য কোনো পাইলটের নির্ধারিত ঘণ্টা ওড়ার অভিজ্ঞতা প্রয়োজন। সূত্রের খবর, কো-পাইলট হিসেবে নেপালের প্রায় সব বিমানবন্দরে সফলভাবে অবতরণ করার অভিজ্ঞতা ছিল অঞ্জুর। বাকি ছিল শুধু এই নতুন বিমানবন্দরটি। সেই লক্ষ্য অপূর্ণ থেকে গেলো। চিফ পাইলটের লাইসেন্স পাওয়া থেকে মাত্র ১০ সেকেন্ড দূরে ভেঙে পড়ে তার স্বপ্ন। অথচ, ক্যাপ্টেন কামাল কেসির ৩৫ বছরের অভিজ্ঞতা ছিল। অনেক পাইলটকে তিনি অতীতে প্রশিক্ষণ দিয়েছিলেন। প্রশিক্ষণপ্রাপ্ত প্রত্যেকেই আজ সফল পাইলট। কিন্তু তার ভাগ্যেই ছিল মর্মান্তিক মৃত্যু।

Tags: বিধ্বস্ত উড়োজাহাজ
Previous Post

‘হাওয়া’ দেখবে ঢাকা চলচ্চিত্র উৎসবের দর্শক

Next Post

দিনাজপুরে মদসহ ভারতীয় ট্রাক চালক আটক

Next Post
মদসহ ভারতীয় ট্রাক চালক ও কর্মকর্তাদের আটক করা হয়. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুরে মদসহ ভারতীয় ট্রাক চালক আটক

নিয়ন্ত্রণহীন বাসের ধাক্কায় আহত ও নিহতের দৃশ্য, পথচারী ও পুলিশ উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নিয়ন্ত্রণহীন বাসের ধাক্কায় মুহূর্তেই ৩ মোটরসাইকেল আরোহী নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT