চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চুক্তি বাড়াবেন না দ্রাবিড়, ভারতের পরবর্তী কোচ লক্ষ্মণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:06 অপরাহ্ন 23, নভেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেট কোচ লক্ষ্মণ ও তার সহকারী. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ানডে বিশ্বকাপের পর কোচ হিসেবে দ্রাবিড়ের দুই বছরের চুক্তি শেষ হয়েছে। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, সাবেক এ ক্রিকেটার চুক্তির মেয়াদ বাড়াবেন না। ইতিমধ্যে তিনি বিসিসিআইকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। ঘরের মাঠে বিশ্বকাপ না জেতার প্রেক্ষিতে তার এমন সিদ্ধান্ত কিনা, এ ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।

বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে ভারতের হেড কোচের দায়িত্বে আছেন ভিভিএস লক্ষ্মণ। সবকিছু ঠিক থাকলে দ্রাবিড়ের কাছ থেকে তিনিই দায়িত্ব নিতে চলেছেন।

চলতি বছরের জুনে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে রাহুল দ্রাবিড়ের সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ বৈঠক করেন। দুঘণ্টার সেই বৈঠকে দ্রাবিড়কে সাফ জানিয়ে দেয়া হয় ঘরের মাঠে হতে চলা ওয়ানডে বিশ্বকাপে ভারতকে জিততেই হবে।

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে পরাজিত হয় টিম ইন্ডিয়া। শিরোপা ট্রফি ভারতের অধরাই থেকে যায়।

লক্ষ্মণ বিসিসিআইয়ের জাতীয় ক্রিকেট একাডেমির নেতৃত্বও দিয়েছেন। গত বছর টি-টুয়েন্টি বিশ্বকাপের পর নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজে অন্তর্বর্তীকালীন হেড কোচের দায়িত্ব পালন করেন। এ বছর আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজেও তিনি হেড কোচ ছিলেন।

কোচের দায়িত্ব নিতে লক্ষ্মণ বেশ আগ্রহ দেখিয়েছেন। ওয়ানডে বিশ্বকাপ চলাকালীন তিনি বিসিসিআইয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে আহমেদাবাদে গিয়েছিলেন। টিম ইন্ডিয়ার কোচ হিসাবে সাবেক ক্রিকেটার একটি দীর্ঘ চুক্তি চূড়ান্তের অপেক্ষায় আছেন। আসন্ন সাউথ আফ্রিকা সফরে তিনি স্থায়ীভাবে এই ভূমিকায় দলের সঙ্গে থাকবেন বলে আশা করা হচ্ছে।

এদিকে, জাতীয় দলের দায়িত্ব ছাড়ার পর আইপিএলের কোনো দলের সঙ্গে চুক্তি করতে পারেন দ্রাবিড়।

Tags: দ্রাবিড়বিসিসিআইভারতলক্ষ্মণলিড স্পোর্টস
Previous Post

ইউক্রেন যুদ্ধে নিখোঁজ শিশুকে দত্তক নিলেন পুতিনের বন্ধু

Next Post

এমপি হতে চাওয়ার দৌড়ে খেলোয়াড়, চলচ্চিত্র নায়িকা, শিক্ষক, সাবেক সচিব

Next Post
ব্লগার বা জনপ্রিয় ব্যক্তিত্বের ছবি, চ্যানেল আই অনলাইন লোগো সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

এমপি হতে চাওয়ার দৌড়ে খেলোয়াড়, চলচ্চিত্র নায়িকা, শিক্ষক, সাবেক সচিব

দুটি মানুষ বনজ পরিবেশে বসে গল্প করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জীবন ঘনিষ্ঠ গল্পে গানচিলের নাটক 'সেলুলয়েড'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT