চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমি এখনও কিছুতে স্বাক্ষর করিনি: দ্রাবিড়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:36 অপরাহ্ন 30, নভেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেটার দ্রাবিড়ের ছবি, তিনি ক্যাপ ও সানগ্লাস পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ানডে বিশ্বকাপ শেষ হওয়ার সাথে দুবছরের চুক্তিও শেষ হয়েছিল ভারতের কোচ রাহুল দ্রাবিড়ের। নানা আলোচনার শেষে ২০২৪ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তি বাড়ানো হয়েছে দ্য ওয়ালের। তবে বৃহস্পতিবার দ্রাবিড় বলেছেন, এখনও কোনো কাগজে স্বাক্ষর করেননি এবং চুক্তির মেয়াদ সম্পর্কে জানেন না।

বিসিসিআই বুধবার ঘোষণা করে, ‘২০২৩ ওয়ানডে বিশ্বকাপ শেষে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় বিসিসিআই কোচ রাহুল দ্রাবিড়ের সাথে আলোচনায় বসেছিল, তা সফল হয়েছে এবং পরবর্তী মেয়াদে দায়িত্বে থাকবেন।’ বিসিসিআইয়ের আনুষ্ঠানিক ওই বিবৃতিতে মেয়াদের বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি।

বৃহস্পতিবার সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নে দ্রাবিড় বলেছেন, ‘এটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে, আমি এখনও আনুষ্ঠানিকভাবে কোনো কিছুতে স্বাক্ষর করিনি। বিসিসিআই থেকে আনুষ্ঠানিকভাবে কাগজপত্র আসতে দেন।’

‘গত দুই বছর ভারতীয় দলের সাথে স্মৃতি অসাধারণ। একসাথে আমরা দলের উত্থান ও পতন দেখেছি এবং সর্বসাধারণ থেকে যে সমর্থন পেয়েছি তা অসাধারণ। ড্রেসিংরুমে যে সংস্কৃতি তৈরি করতে পেরেছি তার জন্য আমি গর্বিত। এ সংস্কৃতি ক্রমাগত সামনের দিকে এগিয়ে যাবে।’

দ্রাবিড়ের কোচিংয়ে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ওয়ানডে বিশ্বকাপে রানার্সআপ হয়েছে ভারত। গত দুবছরে কোচ হিসেবে তার রেকর্ড ভালো। এমনকি আইসিসির র‍্যাঙ্কিংয়ে তিন ফরম্যাটেই শীর্ষে আছে ভারত। তাতে বিসিসিআইও আস্থা রাখছে দ্রাবিড়ের উপরই।

দ্য ওয়াল খ্যাত সাবেক ব্যাটারের সঙ্গে ডিসেম্বরে সাউথ আফ্রিকা সফরে যাবে ভারত। তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ দিয়ে সাউথ আফ্রিকা সফর শুরু করবে টিম ইন্ডিয়া। পরে তিন ওয়ানডে ও দুই টেস্ট খেলবে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের চলতি টি-টুয়েন্টি সিরিজে ভারতের হেড কোচের দায়িত্বে আছেন ভিভিএস লক্ষ্মণ।

Tags: অস্ট্রেলিয়াদ্রাবিড়বিসিসিআইভারতলক্ষ্মণলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
Previous Post

নির্বাচন বাতিলের দাবিতে আন্দোলনকারী দলগুলোর যৌথসভা

Next Post

দেশের উন্নয়ন ব্যাহত করতেই যাবতীয় ষড়যন্ত্র: ঢাবি উপাচার্য

Next Post
ঢাবি উপাচার্য ও অতিথিরা সমাবেশে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের উন্নয়ন ব্যাহত করতেই যাবতীয় ষড়যন্ত্র: ঢাবি উপাচার্য

প্রসিদ্ধ রাজনীতিবিদ হেনরি কিসিঞ্জার এর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

যে কারণে বাংলাদেশসহ বিশ্বজুড়েই সমালোচিত হেনরি কিসিঞ্জার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT