চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রবিবার সন্ধ্যায় ইউটিউবে উন্মুক্ত হবে ‘পুনর্জন্ম ৩’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:19 অপরাহ্ন 01, অক্টোবর 2022
in বিনোদন
A A
দুই তরুণী সেলফি তুলছেন, পেছনে আলোর ঝলকানি. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই এর আলোচিত নাটক ‘পুনর্জন্ম’র সিক্যুয়াল ‘পুনর্জন্ম ৩’ টেলিভিশনে প্রচার হয়েছে শনিবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে। চ্যানেল আইয়ের ২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রচারিত নাটকটি আগেই ঘোষণা দেয়া ছিল টিভিতে প্রচারের পর ইউটিউবে আসবে।

তবে চ্যানেল আই কর্তৃপক্ষ জানায়, শনিবার ইউটিউবে আসছে না ‘পুনর্জন্ম ৩’। নাটকটি রবিবার সন্ধ্যা ৭টায় চ্যানেল আই প্রাইম এর ইউটিউবে উন্মুক্ত হবে।

কর্তৃপক্ষ আরো জানায়, ইউটিউবে এই নাটকটি বাড়তি সংযোজন করে উন্মুক্ত করা হবে। এতে দর্শকদের কাছে আরও উপভোগ্য হয়ে উঠবে ‘পুনর্জন্ম ৩’।

টেলিভিশনে ‘পুনর্জন্ম ৩’ এর ৬০ মিনিটের ভার্সনটি সম্প্রচার হয়েছে, কিন্তু ইউটিউবে ৮৫ মিনিটের পুর্ণ ভার্সনটি দর্শক দেখতে পারবেন বলে জানান নির্মাতা ভিকি জাহেদ।

এ বিষয়ে নির্মাতা ভিকি জাহেদ বলেন, পুনর্জন্ম সিরিজ আপনাদের খুব পছন্দের সিরিজ। গত একটি বছর ধরে আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করেছেন ‘পুনর্জন্ম ৩’ এর জন্য। আমি আন্তরিকভাবে দুঃখিত যে, কিছু টেকনিক্যাল সমস্যার কারণে আজকে ‘পুনর্জন্ম ৩’ ইউটিউবে আসছে না। আমি এজন্য সকলের কাছে ক্ষমাপ্রার্থী। ‘পুনর্জন্ম ৩’ আজকে চ্যানেল আই এর টেলিভিশন চ্যানেলে প্রচারিত হয়েছে এবং এই ভার্সনের দৈর্ঘ্য ছিলো ৬০ মিনিট। কিন্তু পুনর্জন্ম ৩- র ইউটিউ ভার্সন এর দৈর্ঘ্য ৮৫ মিনিট! সুতরাং আপনারা বুঝতেই পারছেন পুনর্জন্মের ইউটিউব ভার্সনে দর্শকদের জন্য থাকছে বিশেষ চমক আছে!

জাহেদ বলেন, রাফসান হকের রান্না কিছুটা বিলম্বে পরিবেশন হলেও আমি কথা দিচ্ছি এই রান্না খারাপ হতে পারে না! অসীম ধৈর্য্যের সাথে আমাদের পাশে থাকার জন্য দর্শকদের প্রতি ধন্যবাদ ও ভালোবাসা।

এর আগে ভিকি জাহেদ পরিচালিত তুমুল জনপ্রিয় এই নাটকটির দুটি কিস্তি প্রচার হয়েছিল। নির্মিত দুই কিস্তিই দর্শকদের কাছে ব্রান্ড হিসেবে প্রতিষ্ঠা পায়। যা ছিল অভূতপূর্ব সাড়া।

‘পুনর্জন্ম ৩’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো, মেহজাবীন, নওশাবা, খায়রুল বাসার, শাহেদ আলী, মুকুল সিরাজ প্রমুখ।

Tags: আফরান নিশোখায়রুল বাসারনওশাবাপুনর্জন্ম ৩ভিকি জাহেদমুকুল সিরাজমেহজাবীনলিড বিনোদনশাহেদ আলী
Previous Post

ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে পূজা বর্জন

Next Post

জেমস, সংগীতের কালপুরুষ

Next Post
জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

জেমস, সংগীতের কালপুরুষ

ফুটবল মাঠে সংঘর্ষে আহত ও নিহতের ছবি, ইন্দোনেশিয়ার ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইন্দোনেশিয়ায় ফুটবল মাঠে সংঘর্ষে নিহত ১২৯

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT