চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারী বিক্রয়কর্মীর নির্মম পরিণতি, দর্শকদের ভাবাচ্ছে যে নাটক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:29 অপরাহ্ন 15, মে 2025
in বিনোদন
A A
নাটকের দৃশ্যে নারী বিক্রয়কর্মীর নির্মম পরিণতি দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লেখক, সাংবাদিক মাহতাব হোসেনের গল্প ও চিত্রনাট্যে সম্প্রতি মুক্তি পেয়েছে রুবেল আনুশের পরিচালনায়  নাটক ‘সেলস গার্ল’। শপিং কমপ্লেক্সের একটি দোকানের নারী বিক্রয়কর্মীকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে নাটকটি। যাদেরকে নাগরিক জীবনে ‘সেলস গার্ল’ বলা হয়।

এই নারী বিক্রয়কর্মী ও তার জীবনের অভিলাষ তাকে ভুল পথে চালিত করে। যে ভুলের মাশুলে তাকে নির্মম পরিণতির মধ্য দিয়ে যেতে হয়।

যদিও এটার জন্য সে দায়ী নয়, তবে ঘটনা এমনটাই ঘটে। নাটকটির গল্প ও নির্মাণ সামাজিক মাধ্যমে তুমুল প্রশংসা পাচ্ছে।

ক্লাব এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এই নাটকের মন্তব্য বাক্সে গল্প ও নির্মাণ নিয়ে প্রচুর ইতিবাচক মন্তব্য পাওয়া যাচ্ছে। নাটকে অভিনয় করেছেন সুদীপ মিশ্বাস দীপ, অনিন্দিতা মিম, বাপ্পীসহ অনেকেই।

এ বিষয়ে নির্মাতা রুবেল আনুশ বলেন, খুব সুন্দর একটি প্লটে আমাদের চিত্রনাট্য এগিয়েছে। আমি অনুভব করেছি এই নাগরিক জীবনের একজন সেলস গার্লের জীবনযাপন তুলে আনতে, যেন নিখুঁত হয়। এরপর গল্পের খাতিরে আমাকে নানাদিকে বাঁক নিতে হয়েছে। আমি মনে করি, এই নাটক দর্শকদের ভালো লাগবে, লাগছে এবং ধীরে ধীরে এ নাটকের ভিউ কল্পনাতীত হবে।

রচয়িতা মাহতাব হোসেন বলেন, আমার একটি গল্পগ্রন্থে প্রথম প্রকাশ পেয়েছিল সেলস গার্ল। একটা সময় মনে হলো এটাকে চিত্রনাট্যে রূপান্তরিত করা যেতে পারে। রুবেল আনুশ সে গল্পকে সুন্দরভাবে পর্দায় নিয়ে এলেন। মানুষজন পছন্দ করছে, বেশ ইতিবাচক মন্তব্য করছে।

মাহতাব হোসেনের চিত্রনাট্য ও রুবেল আনুশের নির্মাণে গত ঈদে মুক্তি পায় তোমার মায়ায় নামের আরো একটি নাটক। যেখানে মুশফিক আর ফারহান ও আইশা খান অভিনয় করেছেন। এটার স্ট্রিম হয়েছে ৬০ লাখের মতো।

রুবেল আনুশের গত ঈদে বেশ কয়েকটি নাটক মুক্তি পায়। এসবের মধ্যে কানামাছি নাটকটি তুমুল প্রশংসিত হয়।

Tags: বাপ্পীমাহতাব হোসেনরুবেল আনুশ
Previous Post

দ্বিতীয় দিনের মতো কাকরাইল মোড়ে জবি শিক্ষার্থীরা

Next Post

তুরস্কে পুতিন ও ট্রাম্পের সম্ভাব্য বৈঠক বাতিল

Next Post
ট্রাম্প ও পুতিন একসঙ্গে দেখা যাচ্ছে, আলোচনার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

তুরস্কে পুতিন ও ট্রাম্পের সম্ভাব্য বৈঠক বাতিল

অভিনেতাদের অ্যাকশন দৃশ্য, ভারত-পাকিস্তান সংঘাতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত-পাকিস্তান সংঘাতে পাল্টে যাচ্ছে যেসব ছবির চিত্রনাট্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT