চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নিরুদ্দেশ’ দেখে দর্শক বলছেন ‘হৃদয় ছুঁয়ে গেছে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:38 অপরাহ্ন 11, জানুয়ারি 2025
in বিনোদন
A A
প্রেমিক ও প্রেমিকা নদীর পাড়ে হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গল্পটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে। একজন মানুষের প্রতি তীব্র প্রেম আর সেই প্রেম থেকে প্রত্যাখ্যাত হয়ে কুকুরের সঙ্গে সংসার গড়ার গল্প এটি। কী এমন হয়েছিল? সব প্রশ্নের উত্তর মিলবে এই নাটকে। যার নাম ‘নিরুদ্দেশ’।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গানচিলের ব্যানারে নির্মিত এই নাটকটির গল্প লিখেছেন ‘ঘুড়ি’ খ্যাত সংগীতশিল্পী লুৎফর হাসান। নাটকটি নির্মাণ করেছেন সোহেল রাজ। এতে পার্থ শেখ ও আইশা খান মূল ভূমিকায় অভিনয় করেছেন। গুরুত্বপূর্ণ চরিত্রে আরও আছেন মাহমুদুল ইসলাম মিঠু।

নাটকটি দেখে প্রশংসা করছেন বহু দর্শক। মাহফুজ নামের এক দর্শক নাটকটি দেখে মন্তব্য করেন,“নাটকটি এককথায় অসাধারণ হয়েছে। নাটকটির গল্পের প্রত্যেকটি চরিত্র জীবন্ত মনে হয়েছে। বিশেষ করে আমাদের বরিশালের আবুবকর ভাইয়ের অভিনয়টা দারুণ হয়েছে।”

মেহজাবীন হোসেন লিখেছেন,“খুব যত্ন নিয়ে বানানো বোঝা যায়। একটা সাধারণ গল্পও কি অসাধারণ ভাবে বলা যায়!” রবি লিখেছেন, “পৃথিবীতে ভালোবাসা বলে কিছু নাই, কথা দিলেও কেও কথা রাখেনা।” ইয়ানুস নামের একজন লিখেছেন, “ব্যাপারটা কেমন যেন জীবনের সাথে মিশে গেলো যদিও পাগল হই নাই।” তামিম নামে একজন মন্তব্য করেছেন, ‘নাটকটি হৃদয় ছুঁয়ে গেছে।’

নাটকটি নিয়ে অভিনেতা পার্থ শেখ বলেন, ‘এই গল্পটা ইউনিক। আমি কখনও এরকম চরিত্রে অভিনয় করিনি। চরিত্রটা খুবই চ্যালেঞ্জিং। নাটকটি মুক্তির পর থেকে প্রচুর প্রশংসা পাচ্ছি। আশা করি, এই গল্প দর্শকের মনে দাগ কেটে থাকবে।’

অভিনেত্রী আইশা খান বলেন, ‘পার্থ এবং আমার জুটিবদ্ধ হয়ে এটাই প্রথম কাজ। গল্প এবং নির্মাণ অসাধারণ। এই কাজে যুক্ত হয়ে আমার ভীষণ ভালো লেগেছে। প্রচুর সাড়া পাচ্ছি দর্শকদের কাছ থেকে’

‘নিরুদ্দেশ’ নাটকটি ৯ জানুয়ারি বিকাল ৩টায় গানচিল ড্রামা অ্যান্ড সিনেমা নামের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে।

Tags: ইউটিউবগানচিলনাটকনিরুদ্দেশলিড বিনোদনলুৎফর হাসান
Previous Post

৪ ঘণ্টা জ্ঞান ছিল না, সবাই ভেবেছিল মারাই গেছি: আমিশা

Next Post

লন্ডনের দ্য ক্লিনিকে খালেদা জিয়ার আরও স্বাস্থ্য পরীক্ষা চলছে

Next Post
খালেদা জিয়া লন্ডনের দ্য ক্লিনিকে স্বাস্থ্য পরীক্ষা করাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

লন্ডনের দ্য ক্লিনিকে খালেদা জিয়ার আরও স্বাস্থ্য পরীক্ষা চলছে

প্রেস কনফারেন্সে নারী বক্তার ছবি, বাংলাদেশের সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

ধর্ষণের ঘটনায় বাবার মৃত্যু চান মেয়ে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT