চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমার জন্য রাখা গল্পে জোভান-তটিনীর নাটক, বাজেট ৩০ লাখ!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:25 অপরাহ্ন 01, ফেব্রুয়ারি 2026
in বিনোদন
A A

প্রায় তিন বছর আগে নির্মাতা প্রবীর রায় চৌধুরীর মাথায় একটি গল্প এসেছিল। গল্পটি সাজানোর পর তিনি বুঝলেন, এই গল্পে নাটক বানাতে অনেক বেশি বাজেট প্রয়োজন, এ কারণে ভেবেছিলেন গল্পটি থেকে সিনেমা বানাবেন! তবে ইদানীং নাটক নির্মাণে বেশি বাজেট পাওয়া যাচ্ছে।

এ কারণে ৩০ লাখ টাকা বাজেটে সিনেমার সেই গল্প থেকে জোভান ও তটিনীকে নিয়ে নির্মিত হচ্ছে নতুন নাটক ‘প্রিয় নামে ডেকো’। গত কয়েকদিন ধরে নাটকটির শুটিং চলছে। যৌথভাবে এর চিত্রনাট্য করেছেন আহমেদ তাওকীর এবং প্রবীর রায় চৌধুরী।

নির্মাতা জানান, আসন্ন ঈদুল ফিতরে একটি বেসরকারি টিভিতে প্রচারের পর সুলতান এন্টারটেইনমেন্টের ইউটিউবে ‘প্রিয় নামে ডেকো’ মুক্তি দেয়া হবে।

নাটকটির শুটিং সেটে কথা হয় প্রবীর রায় চৌধুরীর সঙ্গে। তিনি বললেন, এখন নাটকের দর্শক অনেক বেড়েছে। আমাদের ভালো ভালো গল্পে কাজ হচ্ছে। এ কারণে প্রায় ৩০ লাখ বাজেট দিয়ে কাজটি করছি, শুটিং করতে হচ্ছে সাত দিনে। সিনেমা করলে হয়তো এই গল্পে আরও বাজেট বাড়িয়ে পনেরো দিনে শুটিং করতাম।

তটিনী, আহমেদ তাওকীর, জোভান

‘জোভান ও তটিনী জুটিকে নিয়ে আমি এবারই প্রথম কাজ করছি। এটা সুইট রোম্যান্টিক গল্পের কাজ। সেই সঙ্গে পরিবারের সদস্যদের বন্ধনের গল্প রয়েছে।’

ক্যারিয়ারে দারুণ সময় কাটাচ্ছেন জোভান। গেল বছরটা তার যেমন ভালো গেছে, তেমনি এ বছরের শুরুতেই মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘সম্পর্কের গল্প’ নাটক দিয়ে ব্যাপকভাবে আলোচিত হয়েছেন।

তিনি বলেন, ২০১৭/১৮ সালেও একলাখ ষাট হাজার বাজেটে নাটক করেছি। এখন সেই বাজেট ৩০ লাখ ছাড়িয়েছে। আমি মনে করি, আমাদের নাটক ইন্ডাস্ট্রির সবার জন্য বড় অর্জন এবং ব্লেসিং।

জোভানের সঙ্গে ‘সম্পর্কের গল্প’ নাটকে তুমুল প্রশংসা পেয়েছেন তটিনী। ‘প্রিয় নামে ডেকো’ প্রসঙ্গে তিনি বলেন, এই গল্পটা প্রবীর দাদা আমাকে মিউজিকসহ এতো চমৎকারভাবে শোনান, শুনেই ভালো লাগে। তাছাড়া প্রবীর দাদা রোম্যান্টিক ধাঁচের গল্পে খুবই সুপরিচিত। শুরুতে বড় ছেলে এবং বেস্ট ফ্রেন্ড শুরুর পার্ট দেখে কান্না করেছিলাম। প্রবীর দাদাকে তখন থেকে চিনি। ইচ্ছে ছিল যেন কাজ হয়, সেই উইশটা পূর্ণ হলো।

Tags: আহমেদ তাওকীরজোভানতটিনীপ্রবীর রায় চৌধুরীলিড বিনোদন
Previous Post

সাতে সাত জয়ে বিশ্বকাপ বাছাই শেষ করল বাংলাদেশ

Next Post

পাকিস্তানে কোয়েটাসহ ১২ শহরে হামলা, দুই দিনে অন্তত ১০৮ জঙ্গি নিহত

Next Post

পাকিস্তানে কোয়েটাসহ ১২ শহরে হামলা, দুই দিনে অন্তত ১০৮ জঙ্গি নিহত

বড় মেয়ের বিয়ে দিলেন নাঈম-শাবনাজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT