চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২ দিনেই ৭০ লাখ ভিউ, যে নাটক দেখে কাঁদছেন দর্শক!

‘আপন পর’ দেখে দর্শকের ইতিবাচক প্রতিক্রিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:52 অপরাহ্ন 18, সেপ্টেম্বর 2026
in বিনোদন
A A

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় নতুন নাটক ‘আপন পর’! প্রকাশের মাত্র দু’দিনে নাটকটির ভিউ ছাড়িয়েছে প্রায় ৭০ লাখ! শুধু ভিউ নয়, রুবেল হাসান পরিচালিত মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে নাটকটি দেখে ভূয়সী প্রশংসা করছেন দর্শক।

নাটকটি দেখে অন্তত হাজার তিনেক দর্শক দারুণ সব মন্তব্য লিখেছেন। বিশেষ করে নাটকের গল্প এবং মূল চরিত্রে জনপ্রিয় অভিনেতা তৌসিফের অভিনয়েরই প্রশংসা করছেন দর্শক।

এরমধ্যে আল আমিন নামের এক দর্শক লিখেছেন,“কেঁদে ফেলেছি তৌসিফ যখন বাবা-মায়ের কবরের পাশে বসে কান্না করলো।” সাইফুল লিখেছেন, “অসাধারণ একটি বাস্তব ধর্মী ও শিক্ষনীয় নাটক।” সুমন নামে আরেকজন লিখেছেন,“কলিজায় বড় ধরনের একটা হিট দিয়ে গেল আমাকে এই নাটকটা।” পাভেল লিখেছেন, “নাটকটি দেখে পুরো ইমোশনাল হয়েই গিয়েছিলাম। দারুণ একটা স্ক্রিপ্ট ছিলো।”

নাটকটি দেখে সুদীপ লিখেছেন,“পুরো নাটক জুড়েই ছিলো চোখে জল। সত্যি মায়ের মতো কেউ হতে পারে না কখনোই কিন্তু আমরা আমরা মাকেই অবহেলা করে যাই সবসময়, ক্ষমা করে দিও মা আমাদের।” লাবণ্য লিখেছেন,“পুরো নাটকটা জুড়ে নিজেকে খুব ভাগ্যবতী মনে হচ্ছিল যে আমার মা এখনো বেঁচে আছেন। যাদের মা দুনিয়াতে নেই তারাই আসলে এই নাটকের কষ্টটা ফিল করতে পারবে। তৌসিফ মাহবুব এর কান্নাটা এত রিয়েলিস্টিক লেগেছে,, অসাধারণ গল্প।”

নাটকটি দেখে ভিন্ন প্রতিক্রিয়া জানিয়ে অন্য আরেকজন লিখেছেন,“১৩ বছর বয়সে আমাকে ফেলে চলে গেলেন আমার মা, এখন আমার বয়স ৪২, একই শহরে থাকেন আমার মা, কিন্তু একটা বারের জন্যও কথা বলেন না। আমি এই বুড়া বয়সেও আমার মায়ের জন্য চোখের পানি ফেলি, আমার নীরব কান্না।”

‘আপন পর’ নাটকে তৌসিফ জুটিবদ্ধ হয়েছেন সাদনিমা বিনতে নোমানের সঙ্গে। এটি তার সাথে এই অভিনেতার প্রথম কাজ, আর প্রথম নাটকেই সাড়া ফেলেছে এই জুটি। এছাড়াও অভিনয় করেছেন বিজরী বরকতুল্লাহ, শাহেদ শরীফ খান, সাকিবা বিনতে আলীসহ আরও অনেকে।

Tags: আপন পরতৌসিফ মাহবুবদর্শকসিএমভি
Previous Post

টি-টুয়েন্টিতে যে রেকর্ড এখন কেবল বাটলারের

Next Post

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

Next Post
ছবি: সংগৃহীত।

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

ছবি: প্রতিনিধি।

ময়মনসিংহে বাস চাপায় নিহত ২, আহত ১০

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT