বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, সংবিধানে কোথাও স্বৈরাচার হওয়ার কথা লেখা নেই। স্বৈরাচার ঠেকাতে হলে রাজনৈতিক কারচারের পরিবর্তন আনতে হবে।
শনিবার (২০ সেপ্টেম্বর) বিকালে মৌলভীবাজার শিল্পকলা একাডেমিতে পৌর বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. জাহিদ হোসেন আরও বলেন, পিআর চাইলে জনগণের কাছে যাওয়ার কথা বলে আলোচনার টেবিলকে অবিশ্বাস করে যারা মাঠে নেমেছে, তারা চায় নির্বাচন পিছিয়ে যাক।
তিনি দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটের প্রেক্ষিতে সংলাপ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসার ওপর গুরুত্বারোপ করেন।
সম্মেলনে পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ মমসাদ আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সাবেক এমপি এম নাসের রহমান, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন এবং সদস্য সচিব আব্দুর রহিম রিপন।









