চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণসংযোগের ফাঁকে দরিদ্র রোগীদের জন্য প্রেসক্রিপশন লিখতে হচ্ছে ডা. জাহিদকে

জাহিদ রহমান by জাহিদ রহমান
4:31 অপরাহ্ন 05, ফেব্রুয়ারি 2026
in মতামত
A A
ছবি: গণসংযোগের ফাঁকে দরিদ্র রোগীদের জন্য প্রেসক্রিপশন লিখছেন ডা. এ জেড এম জাহিদ।

ছবি: গণসংযোগের ফাঁকে দরিদ্র রোগীদের জন্য প্রেসক্রিপশন লিখছেন ডা. এ জেড এম জাহিদ।

দিনাজপুর ৬ সংসদীয় আসনের (নবাবগঞ্জ, বিরামপুর, ঘোড়াঘাট ও হাকিমপুর) গ্রামেগঞ্জে গণসংযোগ বা পথসভা শেষে দরিদ্র রোগীও দেখতে হচ্ছে বিএনপি প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেনকে।

এই অপূর্ব দৃশ্য স্থানীয় ভোটারদের আবেগাপ্লুত না করে পারছে না। এর আগে এই জনপদের দরিদ্র মানুষেরা এরকম দৃশ্য দেখেননি। ডা. এ জেড এম জাহিদ হোসেন দিনাজপুর ৬ সংসদীয় আসনের নবাবগঞ্জ, বিরামপুর, ঘোড়াঘাট ও হাকিমপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চলের যেখানে যাচ্ছেন সেখানেই প্রবীণ রোগীরা তাকে ঘিরে ধরছেন। ভিড় ঠেলে তার হাতে ধরিয়ে দিচ্ছেন বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট। ডা. এ জেড এম জাহিদ হোসেনও পিতৃভূমির মাটিতে যেখানে পারছেন সেখানে দাঁড়িয়েই দরিদ্র রোগীর কথা মনোযোগ দিয়ে শুনছেন। প্রেসক্রিপশন লিখে দিচ্ছেন। পরামর্শ দিচ্ছেন।

ভোটের মাঠে এরকম মানবিক চিত্র স্থানীয়দের অবাক না করে পারছে না। গত কয়েকদিনে এই চিত্র দেখা গেছে বিরামপুরের বিজুল, চন্ডীপুর, কালিশহর, ধানজুড়ি, খানপুর, মৌপুকুর এলাকাতে। একইভাবে এই চিত্র দেখা গেছে ঘোড়াঘাট উপজেলার কালুপুকুর, খোদাতপুর, দিঘীপাড়া, চেংগ্রাম, নন্দনপুর এলাকাতে। এর আগে যখনই হাকিমপুর, নবাবগঞ্জে গিয়েছেন সেখানেও এই দৃশ্য দেখা গেছে।

৩ জানুয়ারি রাতে বিরামপুরের বিজুল দারুণ হুদা কামিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত পথসভা শেষ করলে অনেক রোগী তার কাছে ছুটে আসেন। রাতের আলোতে মাঠে দাঁড়িয়েই তিনি রুগীদের অসুখের কথা শোনেন, পরামর্শ দেন। কারো কারো প্রেসক্রিপশন ওখানে দাঁড়িয়েই লিখে দেন। বিজুলের বর্ষিয়ান ভোটোর আনসার আলী বলেন, ‘এখানে বড় এক ডাক্তার ধানের শীষ নিয়ে দাঁড়িয়েছেন। এটা এই এলাকার মানুষের সৌভাগ্য। এমন একজন মানুষকে আমাদের ভোট দিতে হবে। তিনি জয়ী হলে এই এলাকাতে অনেক উন্নয়ন হবে।’

এই আসনে ডা. এ জেড এম জাহিদ হোসেনের সাথে লড়াই হবে জামায়াতের প্রাথী মো. আনোয়ারুল ইসলামের। এই এলাকাতে জামায়াতের শক্ত ভিত রয়েছে। তবে ডা. এ জেড এম জাহিদ হোসেন দ্রুততম সময়ে সাধারণ মানুষের নজর কাড়তে সক্ষম হয়েছেন। তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, বরং মানুষ আসছে ভালোবাসা নিয়ে। এলাকাবাসী মনে করছেন ডা. এ জেড এম জাহিদ হোসেন নির্বাচিত হলে অত্র সংসদীয় আসনে বড় ধরনের উন্নয়ন হবে। বিরামপুরের গাড়ি চালক শরীফুলও তাই মনে করেন। শরীফুলের মতে ডা. এ জেড এম জাহিদ হোসেনের মত একজন হেভিওয়েট প্রার্থীকে গণসংযোগের ফাঁকে দরিদ্র রোগীদের জন্য প্রেসক্রিপশন লিখতে হচ্ছে।

(এই বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Tags: জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬ডা. এ জেড এম জাহিদ হোসেনবিএনপি প্রার্থী
Previous Post

যুগ পেরিয়ে কে-কোম্পানি, নতুন পরিকল্পনায় পথচলা

Next Post

একুশে পদক পাচ্ছেন ১০ বিশিষ্টজন

Next Post
ছবি: সংগৃহীত

একুশে পদক পাচ্ছেন ১০ বিশিষ্টজন

বাংলাদেশ-পাকিস্তানের সিদ্ধান্ত পছন্দ করেছেন নাসের হুসেইন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT