চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে বিভিন্ন মহলের গভীর শোক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:07 পূর্বাহ্ন 12, এপ্রিল 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বৃদ্ধ পুরুষের মুখ, প্রকৃতি পেছনে, শান্ত ও ভাবুক চেহারা. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘদিন যাবৎ কিডনি জনিত সমস্যার কারণে চিকিৎসাধীন থাকার পর গতকাল ১১ মার্চ মঙ্গলবার রাত ১০টা ৪০ মিনিটে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে মৃত্যুবরণ করেন বীর মুক্তিযোদ্ধা, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দেশের রাজনৈতিক দল ও বিভিন্ন মহলের বিশিষ্টজনেরা।

জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গত মঙ্গলবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. শরীফ মাহমুদ অপু এ তথ্য জানান। মন্ত্রী এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি প্রয়াত এই বীর মুক্তিযোদ্ধার রুহের শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। ইউরোপ সফররত তথ্যমন্ত্রী তার শোকবার্তায় একাত্তরে ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠা, জাতীয় ওষুধ নীতি প্রণয়ন ও গণস্বাস্থ্য কেন্দ্র গড়ে তুলে কম খরচে দরিদ্রদের চিকিৎসা সেবায় ডা. জাফরুল্লাহ চৌধুরীর অবদানের কথা স্মরণ করেন।

শোক বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ দেশ পরিচালনার সময় ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর হাতেই জাতীয় ওষুধ নীতি প্রণয়ণ করেন। সেই ওষুধ নীতির কারণেই এখন চাহিদার ৯৬ শতাংশ ওষুধ উৎপাদন করছে দেশ। আবার প্রায় ২শত দেশে ওষুধ রপ্তানি করছে বাংলাদেশ। তিনি বলেন, জাফরুল্লাহ চৌধুরী অসীম সাহসে সাদাকে সাদা বলতেন। ভয়-ভীতি উপেক্ষা করে সত্যের পথে অবিচল ছিলেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। তাঁর মৃত্যুতে জাতি দেশ প্রেমিক এক অভিভাবক হারালো। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়।

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি আজ একটি শোক বার্তায় প্রয়াতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। তাঁর মৃত্যুতে একইভাবে তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চৌধুরী এমপি।

মঙ্গলবার রাতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এক বিবৃতিতে এ শোক প্রকাশ করেন। তারা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। শোকসন্তপ্ত পরিবার-স্বজন-সহকর্মীদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। জাসদ নেতৃবৃন্দ ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, মুক্তিযুদ্ধে ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠা, গণস্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠা, বাংলাদেশে জাতীয় ওষুধ নীতি প্রণয়ন, ওষুধ শিল্প ও স্বাস্থ্যসেবা খাতকে গণমুখী করাসহ সমাজসেবা ও মানবসেবায় বিরামহীন প্রচেষ্টা, ভূমিকা ও অবদানের জন্য ডা. জাফরুল্লাহ চৌধুরী চিরস্মরণীয় হয়ে থাকবেন।

Tags: গণস্বাস্থ্য কেন্দ্রগভীর শোকডা. জাফরুল্লাহ চৌধুরীতথ্যমন্ত্রীশোক বার্তাস্বরাষ্ট্রমন্ত্রী
Previous Post

ইউক্রেনের পক্ষে যুদ্ধ করছে পশ্চিমা স্পেশাল ফোর্স

Next Post

ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

Next Post
প্রধানমন্ত্রীর শোক প্রকাশের জন্য দুঃখিত, ছবি বিশ্লেষণে সক্ষম নয়. Channel i News - চ্যানেল আই নিউজ

ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ডা. জাফরুল্লাহর মরদেহ বারডেমের হিমঘরে রাখা হয়েছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বারডেমের হিমঘরে ডা. জাফরুল্লাহর মরদেহ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT