চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যতদিন বাঁচব ৩০০ টাকা ফি’তে রোগী দেখব: ডাক্তার এজাজ

'টাকা উপার্জন নয়, মানুষকে সাহায্য করাই চিকিৎসা পেশার মূল লক্ষ্য'

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:39 অপরাহ্ন 26, জানুয়ারি 2025
in বিনোদন
A A
ডাক্তার এজাজ বনজ গাছে ঘেরা প্রকৃতির মাঝে বসে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেতা হিসেবে সবার প্রিয়মুখ এজাজুল ইসলাম। অভিনয় মুন্সিয়ানার সুবাদে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জনও করেছেন। এই পরিচয়ের পাশাপাশি চিকিৎসক হিসেবেও ব্যাপক জনপ্রিয় ডাক্তার এজাজ। এ কারণে অনেকেই তাকে ‘গরীবের ডাক্তার’ আখ্যা দিয়েছেন।

বর্তমানে ঢাকার মেডিকেল কলেজের নিউক্লিয়ার মেডিসিন বিভাগের প্রধান হিসেবে দায়িত্বে রয়েছেন ডাক্তার এজাজ।

সম্প্রতি তিনি একটি বেসরকারী টিভি চ্যানেলের টকশো’তে এসে বলেছেন, ঢাকা মেডিকেলে আসার পর সেখানকার স্টাফরা আমাকে বললেন, স্যার রোগী দেখতে যে ফি নেন, সেটা খুবই সামান্য। আপনার ভিজিট ফি বাড়ানো উচিত। তাদের কথায় ৩০০ টাকা থেকে ফি ৫০০ টাকা করলাম।

তিনি বলেন, দুদিন ৫০০ ফি নেয়ার পর দেখলাম, অনেক রোগী এই খরচ বহন করতে পারছেন না। পরে আমি আবার ৩০০ টাকা ফি নেয়া শুরু করি। সবাইকে বলে দেই যতদিন বাঁচবো ৩০০ টাকা ফি’তে রোগী দেখবো। আসলে জীবনে বাঁচতে বেশি অর্থের প্রয়োজন হয় না। সৃষ্টিকর্তা আমাকে যা দিয়েছেন, এতে আমি খুশি।

ডা. এজাজের মতে, টাকার পেছনে অপ্রয়োজনীয়ভাবে ছুটে চলা একটি মানসিক ব্যাধি, যা মানুষের জীবনের প্রকৃত অর্থ ও আনন্দকে ম্লান করে দেয়। তিনি বলেন, স্বাচ্ছন্দ্যে জীবনযাপনের জন্য মানুষের খুব বেশি টাকার প্রয়োজন হয় না। কিন্তু যখন কেউ টাকার প্রতি অস্বাভাবিক আসক্তি তৈরি করে, তখন এটি নেশায় পরিণত হয় এবং মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়।

ডা. এজাজ আরও জানান, অর্থ উপার্জন জীবনের চূড়ান্ত লক্ষ্য হতে পারে না। আমাদের উচিত জীবনের প্রকৃত মূল্যবোধ, সম্পর্কের গভীরতা এবং আত্মতুষ্টির ওপর জোর দেওয়া। যারা শুধুমাত্র টাকার জন্য ছুটে চলে, তারা নিজের অজান্তেই মানসিক শান্তি হারিয়ে ফেলে। অর্থের নেশা মানুষকে এমন এক দৌড়ে সামিল করে, যার শেষ নেই।

ডা. এজাজুল ইসলামের জীবনের অন্যতম বিশেষ দিক হলো তার সততা এবং অর্থের প্রতি তার অনাগ্রহ। তিনি বিশ্বাস করেন, সেবাই চিকিৎসকের প্রধান লক্ষ্য হওয়া উচিত। তাই তিনি নিজের চেম্বারে মাত্র ৩০০ টাকায় রোগী দেখেন।

এই কম ভিজিট ফি তাকে ‘গরিবের ডাক্তার’ নামে পরিচিত করেছে। অর্থের প্রতি লোভ বা অতিরিক্ত উপার্জনের আকাঙ্ক্ষা তাকে কখনও প্রভাবিত করতে পারেনি। তার মতে, টাকা উপার্জনের জন্য নয়, মানুষকে সাহায্য করাই চিকিৎসা পেশার মূল লক্ষ্য।

১৯৮৪ সালে রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশের মাধ্যমে ডা. এজাজ তার চিকিৎসা জীবনের সূচনা করেন। পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে নিউক্লিয়ার মেডিসিনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

অভিনয় জগতে ডাক্তার এজাজের পদার্পণ নন্দিত সাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের হাত ধরে। মুহাম্মাদ মোস্তাফা কামাল রাজ পরিচালিত ‘তারকাটা’ চলচ্চিত্রের জন্য ৩৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার পুরস্কার পেয়েছেন তিনি। ডাক্তারি পেশার পাশাপাশি ডাক্তার এজাজ নিয়মিত বিভিন্ন নাটকে অভিনয় করে যাচ্ছেন।

Tags: ডাক্তার এজাজঢাকা মেডিকেল কলেজলিড বিনোদন
Previous Post

মুক্তিযুদ্ধে এস ফোর্স প্রধান কে এম সফিউল্লাহ বীর উত্তমের মৃত্যু

Next Post

বক্স অফিসে জমে উঠেছে অক্ষয়ের ‘স্কাই ফোর্স’

Next Post
অক্ষয়ের 'স্কাই ফোর্স' সিনেমার দুই চরিত্রের ছবি, তারা আকাশের দিকে তাকিয়ে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বক্স অফিসে জমে উঠেছে অক্ষয়ের ‘স্কাই ফোর্স’

বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিবর্ণ ব্যাটিংয়ে ভারতের কাছে হেরে সেমির স্বপ্নভঙ্গ বাংলাদেশের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT