চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবাহনী-শেখ জামাল ‘ফাইনাল’ শনিবার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:48 অপরাহ্ন 10, মে 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড় ব্যাটিং করছেন, উইকেটের পাশে ফিল্ডার প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের অলিখিত ফাইনাল আগামী শনিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে হবে। এবারের মৌসুমে শিরোপার নিষ্পত্তি হচ্ছে আসরের শেষ রাউন্ডে এসে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও আবাহনীর সমান ২৬ পয়েন্ট।

বুধবার সাভারের বিকেএসপিতে গাজী গ্রুপ ক্রিকেটার্সের কাছে ৬ উইকেটে হেরেছে আবাহনী। আকাশী-নীলরা আগে ব্যাট করে ২৪৬ রান তোলে। জবাবে আসাদুল্লাহ গালিবের অপরাজিত ৮৫ রানের ইনিংসে সহজেই জয় পায় শেখ জামাল। বৃষ্টির কারণে ৪৫ ওভারে গাজী গ্রুপ লক্ষ্য পায় ২১৪ রানের।

অন্যদিকে, ফতুল্লায় শেখ জামাল ৫৯ রানে হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জকে। হাইস্কোরিং ম্যাচে সৈকত আলী মাত্র ৮১ বলে ১০৮ রানের ইনিংস খেলেন। জিয়াউর রহমান ৪২ বলে করেন ৬৪ রান। ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে শিরোপা প্রত্যাশী দলটি তোলে ৩৫০ রান।

জবাবে রূপগঞ্জ ৪৬.১ ওভারে ৭ উইকেটে ২৫৫ রান তোলার পর বৃষ্টি শুরু হয়। ডাকওয়ার্থ ও লুইস মেথডে বড় ব্যবধানেই জয় পায় শেখ জামাল। ১১১ বলে ১১ চারে ১০০ রানে অপরাজিত থাকেন ইরফান শুক্কুর। ওপেনার পারভেজ হোসেন ইমন করেন ৬৩ রান। ওপেনিংয়ে তার সঙ্গী হয়েছিলেন রূপগঞ্জ অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। ৯ বলে মাত্র ৩ রান করে আউট হন।

দারুণ বোলিং করেছেন পারভেজ রসুল। ১০ ওভারে ৩৬ রানে নেন তিনটি উইকেট।

মিরপুরে লো-স্কোরিং ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের কাছে ৬ উইকেটে হেরেছে মোহামেডান।

Tags: আবাহনীডিপিএললিড স্পোর্টসশেখ জামাল
Previous Post

ভোলার রাজাপুরে গড়ে উঠেছে আমের বিশাল রাজ্য

Next Post

বাচসাসের বর্তমান কমিটির কার্যক্রমে আর কোনো বাধা নেই

Next Post
নবনির্বাচিতদের জাঁকজমকপূর্ণ অভিষেক ও বাচসাস সম্মাননা অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

বাচসাসের বর্তমান কমিটির কার্যক্রমে আর কোনো বাধা নেই

ইমরান খান পাকিস্তানের সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে অভিযোগ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইমরান খানকে আদালতে হাজির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT