চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইয়াসিরের ১৪৩, রূপগঞ্জকে হারাল ধানমন্ডি

জোড়া সেঞ্চুরিতে জিতেছে ব্রাদার্স, অগ্রণী ব্যাংককে হারিয়েছে গাজী গ্রুপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:17 অপরাহ্ন 07, মার্চ 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটার ইয়াসিরের ১৪৩ রান করে জয় উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগে (ডিপিএল) ইয়াসির আলী রাব্বির দাপুটে ইংনিসে লিজেন্ড অব রূপগঞ্জকে ২৪ রানে হারিয়েছে ধানমন্ডি স্পোর্টস ক্লাব। জোড়া সেঞ্চুরিতে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে জয় তুলে নিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। অন্য ম্যাচে অগ্রণী ব্যাংককে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।

ইয়াসিরের ১৪৩, আফিফ-সাইফের সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ
নিজের সর্বোচ্চ রানের ইনিংসটা খেলেছেন ইয়াসির আলী রাব্বি। লিস্ট-এ ক্রিকেটে তৃতীয় শতক তুলে নিয়েছেন। ৭টি করে চার-ছক্কায় ১২১ বলে অপ্রতিরোধ্য ১৪৩ রান করেছেন রাব্বি। অন্যদিকে লিজেন্ড অব রূপগঞ্জের সাইফ হাসান ৯৫ রানে এবং আফিফ হোসেন ৯৮ রানে ফিরে গেছেন সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে।

বিকেএসপির ৩নং গ্রাউন্ডে টসে হেরে আগে ব্যাটে নামে ধানমন্ডি। নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ৩৩২ রান করে তারা। জবাবে ৯ উইকেটে ৩০৮ রানে থামে রূপগঞ্জ।

শুরুর ব্যর্থতার পর হাল ধরেন ইয়াসির। তার ১৪৩ রানের পাশাপাশি ফিফটি করেছেন মইন খান। ৬৩ বলে ৬২ রান করেন ৫ চার ও ২ ছক্কায়। জিয়াউর রহমান ২ চার ও ৩ ছক্কায় ১৮ বলে ৪০ রান করেন। অধিনায়ক নুরুল হাসান সোহানের ব্যাট থেকে আসে ৪৪ বলে ৩৩ রান।

রূপগঞ্জের হয়ে তানভীর ইসলাম ৫ উইকেট নেন। সৌম্য সরকার নেন দুটি উইকেট।

রানতাড়ায় নেমে ২৬ রানে ৩ উইকেট হারিয়ে রূপগঞ্জ চাপে পড়ে। সাইফ হাসান ও আফিফ হোসেন চতুর্থ উইকেটে ১৭২ রান তোলেন। ৮ চার ও ৪ ছক্কায় সাইফ ১১২ বলে ৯৫ রানে ফিরে গেলে জুটি ভাঙে। আফিফ ফিরে যান ৯৬ বলে ৯৮ রান করে। তার ইনিংসে ছিল ১০ চার ও এক ছক্কা। বাকিদের মধ্যে রেজাউর রহমান রাজা ৩৯ বলে ৪৯ রান করেন।

ধানমন্ডির হয়ে ৩টি করে উইকেট নেন মইন খান ও মাসুম খান টুটুল। কামরুল ইসলাম রাব্বি নেন দুই উইকেট।

জোড়া সেঞ্চুরিতে জিতেছে ব্রাদার্স
বিকেএসপির ৪নং গ্রাউন্ডে ২৮৮ রান করেছিল শাইনপুকুর। মাহফিজুল ইসলাম রবিন ও মিজানুর রহমানের সেঞ্চুরিতে সহজে জয় তুলে নিয়েছে ব্রাদার্স ইউনিয়ন।

টস হেরে ব্যাটে নেমে ৯ উইকেটে ২৮৮ রান করে শাইনপুকুর। ৭ বল হাতে রেখে ৭ উইকেটে জয় নিশ্চিত করে ব্রাদার্স ইউনিয়ন।

শাইনপুকুরের হয়ে ভালো করেছেন রাহিম আহমেদ। ৫টি করে চার-ছক্কায় ৯৬ বলে ৯৫ রান করেন। রায়ান রাফসান রহমান ৬৪ বলে ৪৭ এবং অনিক সরকার ৫৭ বলে ৪০ রান করেন। বাকিদের মধ্যে মইনুল ইসলাম তন্ময় ১৩ বলে ২০ রান করেন।

ব্রাদ্রার্স বোলারদের মধ্যে আল আমিন হোসেন দারুণ করেছেন। ১০ ওভারে ৫০ রান খরচায় ৫ উইকেট নেন এ পেসার। অলক কাপালি নেন দুটি উইকেট।

রানতাড়ায় নেমে ইনিংসের সপ্তম বলে উইকেট হারায় ব্রাদার্স। ওপেনার ইমতিয়াজ ফিরে যান রানের খাতা খোলার আগে। মিজানুর রহমান ও মাহফিজুল ২৫০ রানের জুটি গড়েন। সেঞ্চুরি করেন দুজনে। জয়ের ভিত পেয়ে যায় ব্রাদার্স। মিজানুর ১০ চার ও ৫ ছক্কায় ১২৯ বলে ১৩৬ রান করেন। মাহফিজুল ৫ চার ও ৪ ছক্কায় ১২৭ বলে ১১৪ রান করেন।

শাইনপুকুরের হয়ে রাহিম আহমেদ দুটি এবং গোলাম কিবরিয়া ১টি উইকেট নেন।

মিরপুরে অগ্রণী ব্যাংককে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটে নামে অগ্রণী ব্যাংক। নির্ধারিত ৪৬.২ ওভারে ২১৬ রানে গুটিয়ে যায় তারা। জবাবে ৪৭.৪ ওভার ব্যাট করে ৪ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে গাজী গ্রুপ।

অগ্রণী ব্যাংকের হয়ে অমিত হাসান ভালো করেছেন। ১০ চারে ১১১ বলে ৮৯ রানের ইনিংস খেলেছেন। ফিফটি করেছেন ইমরুল কায়েস। ৫ চার ও ২ ছক্কায় ৬১ বলে ৫০ রান করেন। তাইবুর রহমান ৪৫ বলে ২৭ রান করেন।

গাজী গ্রুপের হয়ে আব্দুল গাফ্ফার সাকলাইন ৩ উইকেট নেন। মুকিদুল ইসলাম মুগ্ধ ও তোফায়েল আহমেদ নেন দুটি করে উইকেট।

রানতাড়ায় গাজী গ্রুপ ক্রিকেটার্স ওপেনার সাদিকুর রহমান ১০ চার ও ২ ছক্কায় ৯৬ বলে ৮৯ রান করেছেন। তোফায়েল আহমেদ করেছেন ৬ চার ও ২ ছক্কায় ৭৭ বলে ৩৮ রান। শেখ পারভেজ জীবন ৬ বলে ১৪ রান করেন।

গাজী গ্রুপের হয়ে রুয়েল মিয়া ও রবিউল হক দুটি করে উইকেট নেন।

Tags: অগ্রণী ব্যাকআফিফইয়াসিরগাজী গ্রুপ ক্রিকেটার্সডিপিএল-২০২৫ধানমন্ডিব্রাদার্সমাহফিজুলমিজানুরলিজেন্ড অব রূপগঞ্জলিড স্পোর্টসশাইনপুকুরসাইফ
Previous Post

হিযবুত তাহ্‌রীরের মিছিল ছত্রভঙ্গ, পুলিশের কাঁদানে গ্যাসের শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

Next Post

পাহাড়ে সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে

Next Post
সন্ত্রাস বিরোধী অভিযানে সেনা ও পুলিশ সদস্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

পাহাড়ে সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে

ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন ও গণতান্ত্রিক উপায়ের ওপর জোর দিয়েছে ভারত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT