চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দলের ‘পরিবেশ ভালো নয়’, তাই অবসরে দ্রুততম সেঞ্চুরিয়ান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:49 অপরাহ্ন 01, আগস্ট 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার দ্রুততম সেঞ্চুরি করে মাঠে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়েস্ট ইন্ডিজ নারী দলের অলরাউন্ডার ডিয়েন্দ্রা ডটিন আকস্মিক অবসরে গেলেন। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার কারণে বলেছেন দলের ‘পরিবেশ উপযুক্ত না’ থাকার কথা। সিদ্ধান্ত নিয়েছেন এখন থেকে কেবল ঘরোয়া ও বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলবেন।

২০১০ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপে সাউথ আফ্রিকার বিপক্ষে ৩৮ বলে সেঞ্চুরি করেছিলেন ডটিন। মেয়েদের আন্তর্জাতিক অঙ্গনে টি-টুয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির সেই রেকর্ড এখনও অক্ষত। ডটিন এখন বার্মিংহামে কমনওয়েলথ গেমসে বার্বাডোজের প্রতিনিধিত্ব করছেন।

বিশ্বের অন্যান্য লিগে খেলা চালিয়ে যাওয়ার কথা জানালেও ৩১ বর্ষী তারকা ৩০ আগস্ট থেকে শুরু হতে চলা সিপিএলে খেলার বিষয়টি পরিষ্কার করেননি। কারণ টুর্নামেন্টটি ক্রিকেট উইন্ডিজের পৃষ্ঠপোষকতায় হবে। অবশ্য যুক্তরাজ্যে দ্য হান্ড্রেডের দ্বিতীয় মৌসুমে ম্যানচেস্টার অরিজিনালসের হয়ে খেলবেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের কথা জানিয়েছেন ডটিন। লিখেছেন, ‘আমার ক্রিকেট ক্যারিয়ারে অনেক বাধা ছিল, যা আমাকে অতিক্রম করতে হয়েছে। বর্তমানে দলের পরিবেশ ও পরিস্থিতি আমার উন্নতি এবং আবেগকে জাগ্রত করার মতো অনুকূলে নেই।’

‘আমাকে দেয়া সুযোগের জন্য আমি কৃতজ্ঞ। নির্দিষ্ট সময়ের মধ্যে সিদ্ধান্তের বিষয়ে চিন্তাভাবনা করেছি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলা এবং এই অঞ্চলের প্রতিনিধিত্ব করা সম্মানের বিষয়। ১৪ বছরের খেলোয়াড়ি জীবনে নিজেকে নিংড়ে দিয়ে অনুশীলন করেছি। একজন খেলোয়াড় হিসেবে শারীরিক, মানসিক এবং আবেগের বৃদ্ধির সংমিশ্রণই আমাকে সত্যিকারের গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রতিফলিত করতে সাহায্য করেছে।’

‘অনেক দুঃখ সঙ্গী করেও কোনো আফসোস ছাড়াই বলছি, বুঝতে পারছি আর দলগত সংস্কৃতি এবং দলের পরিবেশ মেনে চলতে পারছি না। কারণ এটি আমার দুর্দান্ত পারফর্ম করার ক্ষমতাকে ক্ষুণ্ণ করেছে।’

২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা ডটিন ওয়েস্ট ইন্ডিজ নারী দলের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন। ১৪৩ ওয়ানডেতে ৩০.৫৪ গড়ে করেছেন ৩,৭২৭ রান। ১২৪ টি-টুয়েন্টিতে ২৫.৯৩ গড়ে করেছেন ২,৫৯৭ রান।

বল হাতে ডটিন ওয়ানডেতে ৭২টি এবং টি-টুয়েন্টিতে ৬২ উইকেট নিয়েছেন। ইনজুরি সাম্প্রতিক বছরগুলোতে তার বোলিংয়ের ধার কমিয়ে দিয়েছিল। বলের পেস কমিয়ে পার্ট টাইম বোলার হিসেবে ভূমিকা রেখেছেন শেষদিকে।

এবছর হওয়া মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের উদ্বোধনী খেলায় নিউজিল্যান্ডের শেষ ওভারে বল হাতে ওয়েস্ট ইন্ডিজকে রোমাঞ্চকর জয় পাইয়ে দিয়েছিলেন ডটিন। নিউজিল্যান্ডের দরকার ছিল ৬ রান, হাতে ছিল ৩ উইকেট। মাত্র ২ রান দিয়ে ২ উইকেট তুলে ক্যারিবীয়দের দারুণ জয়ের আনন্দে ভাসিয়েছিলেন।

Tags: ওয়েস্ট ইন্ডিজলিড স্পোর্টস
Previous Post

খেলা চলাকালে হঠাৎ স্টেডিয়াম ছাড়লেন রোনালদো

Next Post

হাজী সেলিমের জামিন মেলেনি, আবেদন নথিভুক্ত

Next Post
হাজী সেলিমের ছবি, তিনি একটি পেশাদার পার্টি পোশাক পরেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

হাজী সেলিমের জামিন মেলেনি, আবেদন নথিভুক্ত

পিএসজির ফুটবল দল ট্রফি জয়ে উল্লসিত, উৎসবের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

পচেত্তিনোকে পিএসজির ‘প্রথম’ শিরোপা উৎসর্গ গালতিয়েরের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT