চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অগ্রিম টিকিট বিক্রিতে সাড়া, মুক্তির আগেই বাড়লো ‘দরদ’র শো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:10 অপরাহ্ন 14, নভেম্বর 2024
in বিনোদন
A A
একজন পুরুষ হাসিমুখে উপহার গ্রহণ করছেন, সিনেমার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদ ছাড়া বড় বাজেটের ছবি মুক্তি পায় না এমন মিথ ভাঙতে শুক্রবার (১৫ নভেম্বর) মুক্তি পাচ্ছে শাকিব খানের বহুল প্রতীক্ষিত ছবি ‘দরদ’। মুক্তির দুদিন আগে থেকে দেশের সর্বাধুনিক সিনে থিয়েটার স্টার সিনেপ্লেক্স-এ ছাড়া হয়েছে অগ্রিম টিকেট।

দৈনিক ২২টি থাকলেও সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানান, অগ্রিম টিকেটে চাহিদা বেশি থাকায় প্রথমদিনের চারটি শো বাড়ানো হয়েছে।

রাজনৈতিক পট-পরিবর্তনে স্থবির অবস্থা বিরাজ করছে। এমন সময়ে বড় বাজেটে ‘দরদ’ মুক্তির সিদ্ধান্তকে সাহসী সিদ্ধান্ত বলে মনে করছেন স্টার সিনেপ্লেক্সের জৈষ্ঠ্য বিপণন কর্মকর্তা মেজবাহ আহমেদ।

চ্যানেল আই অনলাইনকে তিনি জানান, ‘দরদ’-এর অগ্রিম টিকিট বিক্রি অনেক ভালো। এ কারণে চারটি শো বাড়ানো হয়েছে। সীমান্ত সম্ভারে দুটি শো এবং বসুন্ধরা শাখায় দুটি শো বাড়ানো হয়েছে! রেসপন্স ভালো হলে শো আরও বাড়বে। ‘দরদ’ হিট হওয়া দরকার, তাহলে আরও ছবি আসবে।

সিনেপ্লেক্সের পাশাপাশি কেরানীগঞ্জের লায়ন সিনেমাস, নারায়ণগঞ্জের সিনেস্কোপেও ছাড়া হয়েছে অগ্রিম টিকিট। তারা জানান, ওপেনিং ডে’র রেসপন্স সন্তোষজনক। বিষয়টি ফেসবুকে পোস্টেও জানায় কর্তৃপক্ষ। সিনেস্কোপ বলছে, ঈদ ছাড়া অগ্রিম টিকিটে এতো রেসপন্স আশাই ছিল না।

স্টার সিনেপ্লেক্সের ওয়েব সাইটে গিয়ে দেখা গেছে, ‘দরদ’ মুক্তির প্রথম দিনের টিকেটের বেশীর ভাগ বিক্রি হয়ে গেছে। বিশেষ করে বিকেল এবং সন্ধ্যার শো’য়ের বসুন্ধরা শাখার সব টিকিট বিক্রি হয়ে গেছে! তবে সকাল ও দুপুরের টিকিট ৬০ শতাংশের মতো বিক্রি হয়েছে।

রোম্যান্টিক থ্রিলার ধাঁচের ছবি ‘দরদ’-এ শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। সম্প্রতি এর গান ও ট্রেলার প্রকাশিত হয়েছে। যা অনলাইনে সিনেপ্রেমীদের মুগ্ধ করে। এ কারণে অধিকাংশ দর্শকই ‘দরদ’ দেখার আগ্রহ প্রকাশ করেছেন।

ছবিটি পরিচালনা করছেন অনন্য মামুন। বাংলাদেশের পাশাপাশি একযোগে আরও ২২টি দেশে মুক্তি পাচ্ছে ‘দরদ’। তিনি বলেন, দেশে ৮৩ হলে মুক্তি দেয়া হচ্ছে ‘দরদ’। সেই সঙ্গে বিশ্বের ২২টি দেশে একযোগে মুক্তি পাচ্ছে। আমার আত্মবিশ্বাস আছে দর্শক ‘দরদ’ দেখলে খারাপ বলতে পারবেন না।

Tags: অনন্য মামুনদরদবলিউডলিড বিনোদনশাকিবশাকিব খানসিনেমাসোনাল
Previous Post

সাবেক এমপি এবং অতিরিক্ত পুলিশ সুপারকে কারাগারে প্রেরণ

Next Post

৩৫০ কোটি বাজেটের ‘কাঙ্গুভা’তে কার পারিশ্রমিক কত?

Next Post
অভিনেতাদের চরিত্রের দৃশ্য, সিনেমার পোস্টার, কঙ্গনা রাণৌত ও অন্যান্য. Channel i News - চ্যানেল আই নিউজ

৩৫০ কোটি বাজেটের 'কাঙ্গুভা'তে কার পারিশ্রমিক কত?

ক্রিকেট জার্সি পরা খেলোয়াড়ের ছবি, বাংলাদেশ জাতীয় দলের জার্সি. Channel i News - চ্যানেল আই নিউজ

জার্সিতে জুলাই-বিপ্লব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT