চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দরদ’ দেখবেন শাকিব, তিন হলের সব টিকেট কিনে নিল রিমার্ক-হারল্যান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:41 অপরাহ্ন 20, নভেম্বর 2024
in বিনোদন
A A
দরদ সিনেমার প্রধান অভিনেতা, হাসি মুখে ক্যাপশনে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

১৫ নভেম্বর থেকে দেশের ৮৩ সিনেমা হলে চলছে সুপারস্টার শাকিব খানের ছবি ‘দরদ’। একই সঙ্গে চলছে আমেরিকা, মালদ্বীপসহ অন্যান্য দেশে। দেশ-বিদেশে মুক্তির প্রথমদিন থেকে দর্শকদের সাড়া পাচ্ছে ‘দরদ’। মুক্তির প্রথম দিনে হলে হলে সত্যিই নেমে এসেছিল ঈদের আমেজ!

রোমান্টিক-থ্রিলার গল্পের ‘দরদ’-এ শাকিবের অভিনয়ের প্রশংসা করতে ভুলছেন না দর্শক। অধিকাংশ দর্শক বলেছেন, এ কোন শাকিব খান!  দেশের রাজনৈতিক স্থবিরতার মধ্যেও প্রথমদিন থেকে সিনেপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিন সবখানে ‘দরদ’র দর্শক উপস্থিতি চোখে পড়ার মতো ছিল।

এদিকে, ‘দরদ’ মুক্তির সময় ‘বরবাদ’-এর শুটিংয়ে মুম্বাই ছিলেন শাকিব খান। সামাজিক যোগাযোগ ও সংবাদ মাধ্যমের কল্যাণে দর্শকদের ‘দরদ’ উন্মাদনা দেখছিলেন তিনি। নিজেও অপেক্ষায় ছিলেন দেশে ফিরেই বড়পর্দায় ছবিটি উপভোগ করবেন। এবার প্রেক্ষাগৃহে যাচ্ছেন শাকিব।

২২ নভেম্বর (শুক্রবার) সন্ধ্যায় রাজধানীর সিনেপ্লেক্সের একটি ব্রাঞ্চে শাকিব খানের ব্যবসায়িকা প্রতিষ্ঠান রিমার্ক- হারল্যানের সৌজন্যে ‘দরদ’-এর একটি স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়েছে। এ কারণে সিনেপ্লেক্সের তিন হলের সব টিকেট আগেই কিনে ফেলা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, শাকিব খান ছাড়াও বাংলাদেশের শোবিজ অঙ্গনের অনেকে এই স্পেশাল স্ক্রিনিং-এ উপস্থিত থাকবেন। ছবিটি উপভোগ করে এই সুপারস্টার তার অনুভূতি ও সিনেমা কর্ম পরিকল্পনা জানাবেন।

শাকিবের সঙ্গে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের পরিবারের সদস্যরাও সেদিন তার সঙ্গে বসে ‘দরদ’ উপভোগ করবেন।

দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে সিনেমা অঙ্গনে স্থবিরতা বিরাজ করলেও দর্শক সিনেপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিনে ‘দরদ’ দেখতে যাচ্ছেন! এ কারণে তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে শাকিব বলেন, প্রথমদিন থেকে ‘দরদ’ দেখতে প্রেক্ষাগৃহে ছুটে আসছে দর্শক। তাদের কাছে আমার অসীম কৃতজ্ঞতা। খেয়াল করছি বিভিন্ন সংবাদ মাধম্যে ইন্টারভিউয়ে দর্শকদের অনুভূতি। সাধারণ দর্শকদের পাশাপাশি শাকিবিয়ানদেরও ‘দরদ’ ভরা ভালোবাসা।

Tags: তারকাদরদরিমার্ক হারল্যানলিড বিনোদনশাকিব খানসিনেমা
Previous Post

আ’লীগ, জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিতে পারবে না: ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা

Next Post

গাজীপুরে বকেয়া বেতন পরিশোধের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

Next Post
গাজীপুরে শ্রমিকরা বেতন পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুরে বকেয়া বেতন পরিশোধের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

এ আর রহমান ও তার পার্টনারের ছবি, বিচ্ছেদের পরের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

যা বললেন বিচ্ছেদে কাতর এ আর রহমান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT