চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইস্ক্রিনে দেখা যাচ্ছে শাকিবের ‘দরদ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:23 অপরাহ্ন 16, জানুয়ারি 2025
in বিনোদন
A A
শাকিব খান সিনেমার চরিত্রে, ধূসর পটভূমিতে, সিনেমার প্রচারচিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের অন্যতম ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে দেখা যাচ্ছে সুপারস্টার শাকিব খানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত আলোচিত সিনেমা ‘দরদ’। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর থেকে সিনেমাটি দেখতে পারছেন আইস্ক্রিনের গ্রাহকরা!

আইস্ক্রিন কর্তৃপক্ষ জানিয়েছে, মাত্র ৩৩টাকার বিনিময়ে ছবিটি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দর্শকরা উপভোগ করতে পারবেন। মাই জিপি অ্যাপ ব্যবহার করেও আইস্ক্রিনে দেখা যাবে শাকিব-সোনাল অভিনীত অনন্য মামুনের এই ছবি।

শহরে একের পর এক একাধিক প্রভাবশালী ব্যক্তি খুন হতে থাকে। ওই হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহ পড়ে শহরের দুলু মিয়া নামের এক আটোরিকশা চালকের উপরে। সেই দুলু মিয়া হচ্ছেন শাকিব খান। সিনেমায় প্রেমের গল্পের আবরণে সাইকোথ্রিলার দেখানো হয়েছে।

১৪৯ মিনিট দৈর্ঘের এই সিনেমায় চারটি গান রয়েছে। শুটিং হয়েছে ভারতের বারানসি ও এলাহাবাদে। আরো অভিনয় করেছেন পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, রাহুল দেব, অলোক জৈনসহ অনেকে। গেল ১৫ নভেম্বর দরদ বাংলাদেশসহ কয়েকটি দেশে মুক্তি পায়। মুক্তির পর সিনেমাটি রেকর্ড পরিমাণে ওপেনিং দিয়েছিল।

আইস্ক্রিন কর্তৃপক্ষ জানায়, পছন্দের পেমেন্ট গেটওয়ে (নগদ, বিকাশ, ব্যাংক)-এর মাধ্যমে ৩৩ টাকা পেমেন্ট করে উপভোগ করা যাচ্ছে “দরদ”। ইন্ডিয়া-তে ৩০ রুপি এবং অন্যান্য দেশে ৯৯ সেন্টস রেন্ট পেমেন্ট এর মাধ্যমে “দরদ” দেখা যাবে।

আইস্ক্রিনে শুধুমাত্র বাংলা ভাষায় ছবিটি দেখা যাচ্ছে। একটি রেন্ট পেমেন্ট-এর আওতায় ১৫ দিন পর্যন্ত দেখতে পাবেন দর্শক। এ দিয়ে ৪ টি আলাদা ডিভাইসে আইস্ক্রিনে উপভোগ করা যাবে। এই সিনেমা রেন্টটি আইস্ক্রিনের রেগুলার সাবস্ক্রিপশন প্ল্যান-এর অন্তর্ভুক্ত নয়।

Tags: অনন্য মামুনঅভিনয়আইস্ক্রিনদরদলিড বিনোদনশাকিব খানসিনেমাসোনাল
Previous Post

সাইফকে ছুরি মারলো কে, কী হয়েছিলো বান্দ্রার বাসায়?

Next Post

হামজার সাথে দেখা করেছেন বাফুফে সভাপতি

Next Post
হামজার সাথে দেখা করেছেন বাফুফে সভাপতি, তিনজন ব্যক্তি ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

হামজার সাথে দেখা করেছেন বাফুফে সভাপতি

শুটিং সেটে বিভিন্ন শিল্পীর ভয়াবহ অভিজ্ঞতা ও অনুভূতি. Channel i News - চ্যানেল আই নিউজ

শিল্পীরা শোনালেন ভয়াবহ শুটিং অভিজ্ঞতার গল্প

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT