চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে মুক্তির তিন মাস পর ভারতে ‘দরদ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:32 অপরাহ্ন 21, ফেব্রুয়ারি 2025
in বিনোদন
A A
শাকিব খান সিনেমার চরিত্রে, ধূসর পটভূমিতে, সিনেমার প্রচারচিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

গত বছরের ১৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় অনন্য মামুন পরিচালিত সিনেমা ‘দরদ’। বাংলার সুপারস্টার শাকিব খান অভিনীত এই সিনেমাটি প্যান ইন্ডিয়ান দাবি করলেও সিনেমাটি ভারতেই মুক্তি পায়নি! এ নিয়ে সমালোচনাও কম হয়নি।

অবশেষে সিনেমাটি বাংলাদেশে মুক্তির তিন মাস পর ভারতে মুক্তির খবর জানা গেল। ২৮ ফেব্রুয়ারি ভারতে সিনেমাটি মুক্তি পাচ্ছে। ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে এক পোস্টে লেখা হয়েছে, ‘খেলায় আজ শুধুই ভাব, হবে না কোনো আড়ি, দরদ নিয়ে শাকিব খান, আসছে ২৮ ফেব্রুয়ারি।’

তবে শুধু পশ্চিমবঙ্গ, নাকি ভারতের অন্য রাজ্যে মুক্তি পাবে ‘দরদ’ জানায়নি প্রযোজনা প্রতিষ্ঠানটি। এদিকে, তিনমাস পর মুক্তির খবর প্রকাশ্যে আসায় পরিচালক মামুনের সমালোচনা করে একাধিক শাকিব ভক্ত ফেসবুকে পোস্ট দিয়ে লিখছেন, ‘একটি ভালো সিনেমাকে কীভাবে নষ্ট করতে হয় সেটি অনন্য মামুনের চেয়ে ভালো কেউ জানে না।’

আবার কেউ গ্রুপে পোস্ট শাকিব খানকে মেনশন করে লিখেছেন, অনন্য মামুনের মতো পরিচালকের সঙ্গে শাকিবিয়ানরা শাকিব খানকে আর দেখতে চায় না।

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় রোমান্টিক সাইকো-থ্রিলার ঘরানার সিনেমাটি পরিচালনা করেছেন অনন্য মামুন।

সিনেমার কাহিনি ও চিত্রনাট্যও লিখেছেন তিনি। ছবির প্রযোজক হিসেবে আছেন অশোক ধানুকা, হিমাংশু ধানুকা, কামাল মোহাম্মদ কিবরিয়া ও অনন্য মামুন। সহপ্রযোজক (হিন্দি) হিসেবে আছেন করণ শাহ (ওয়ান ওয়ার্ল্ড মুভিজ)।

‘দরদ’ সিনেমার গল্পে দেখা যায়, বারানসিতে একাধিক প্রভাবশালী ব্যক্তি খুন হতে থাকে—এ ঘটনা সবাইকে হতবাক করে। এসব ঘটনায় দুলু মিয়ার ওপর সন্দেহ গিয়ে পড়ে। এরপর কী হয়, তা নিয়েই এগিয়েছে সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার এ সিনেমার গল্প।

এতে দুলু মিয়া চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। তিনি ছাড়া আরও অভিনয় করেছেন সোনাল চৌহান, পায়েল সরকার, রাহুল দেব, রাজেশ শর্মা। বাংলাদেশের দর্শক এখন দেশের অন্যতম ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে দেখতে পারছেন ‘দরদ’।

Tags: অভিনয়এসকে মুভিজদরদভারতে মুক্তিলিড বিনোদনশাকিব খানসিনেমা
Previous Post

ইসরায়েলে পর পর ৩ বাসে বিস্ফোরণ

Next Post

একুশের প্রথম প্রহরে কানাডায় ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি

Next Post
কানাডায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একুশের প্রথম প্রহরে কানাডায় ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি

বই ও কমিকের স্টলে একজন লেখক স্বাক্ষর করছেন, কমিক বই ও পত্রিকা দেখানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কমিক বইয়ে পর্দার ‘অ্যালেন স্বপন’!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT