চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাজিলে এবার ‘একটি সুন্দর গল্পের সূচনা হোক’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:30 অপরাহ্ন 11, জানুয়ারি 2024
in ফুটবল, স্পোর্টস
A A
ব্রাজিলে ফুটবল ম্যাচে একজন কোচ দর্শকদের অভিবাদন জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের কোচের দায়িত্ব নিয়েছেন ডোরিভাল জুনিয়র। সাও পাওলোর প্রধান কোচের দায়িত্ব ছাড়ার পর তার আনুষ্ঠানিক যোগদানের কথা জানিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। সেলেসাওদের দায়িত্ব নিয়ে ডোরিভাল বলেছেন, ‘একটি সুন্দর গল্পের সূচনা হোক।’

৬১ বর্ষী ডোরিভাল কোচ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে লিখেছেন, ‘এই প্রস্তাব প্রত্যাখ্যান করাটা অসম্ভব ছিল। আমাদের দল, দেশ ও সমর্থকদের রক্ষার দায়িত্ব পাওয়াটা সম্মানের এবং একটা স্বপ্নের মতো ব্যাপার। একটি সুন্দর গল্পের সূচনা হোক।’

আগে বিবৃতিতে সিবিএফ জানায়, ডোরিভাল জুনিয়র ছেলেদের জাতীয় দলের নতুন কোচ হয়েছেন। বৃহস্পতিবার রিও ডি জেরিনোতে সিবিএফ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে তাকে পরিচয় করিয়ে দেয়া হবে।

ডোরিভালের কোচিং ক্যারিয়ার বেশ অভিজ্ঞতাসম্পন্ন। ২২ বছরে সাও পাওলো, সান্তোস, ফ্লুমিনেন্স, ফ্লেমেঙ্গো, পালমেইরাসসহ ব্রাজিলের প্রায় সব শীর্ষ ক্লাবের ডাগআউটে দাঁড়িয়েছেন। দেশের ফুটবলের দুঃসময়ে জাতীয় দলের হাল ধরলেন।

২০২৩ সালের ৫ জুলাই দায়িত্ব পেয়েছিলেন ফের্নান্দো দিনিজ, চুক্তি ছিল ১ বছরের। সেটা পূরণ করা হয়নি তার। সম্প্রতি আদালতের রায়ে সিবিএফ প্রধানের পদে পুনর্বহাল হয়েছেন এডনালদো রদ্রিগুয়েস। তার সভাপতি পদে ফেরার পরপরই ছাঁটাই হন ভারপ্রাপ্ত কোচ দিনিজ। টানা ব্যর্থতায় চুক্তি শেষ হওয়ার আগেই পদ হারান ৪৯ বর্ষী কোচ।

ব্রাজিল চেয়েছিল, ২০২৪ সালের জুনে রিয়াল মাদ্রিদের চুক্তি শেষে ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তিকে নিয়োগ দেবে, তবে রদ্রিগুয়েসকে আদালত সরিয়ে দেয়ার পর দৃশ্যপট পাল্টে যায়।

স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে চুক্তি নবায়ন করে ফেলেছেন আনচেলত্তিও। ক্লাবটির সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত চুক্তির ফলে সেলেসাওদের নতুন কোচ নিয়োগের জন্য ব্রাজিল ফুটবলকে ভাবতে হয়েছে। ডোরিভালের উপর ভরসা রাখল তারা।

Tags: ইনস্টাগ্রামডোরিভালব্রাজিললিড স্পোর্টসসিবিএফ
Previous Post

বিচ্ছেদে গৃহহীন, রাস্তায় দিন কাটাচ্ছেন ‘অ্যাকুয়াম্যান’ তারকা মোমোয়া

Next Post

খাবারে বিষ মিশিয়ে একই পরিবারের ১১ সদস্যকে হত্যা

Next Post
বিষাক্ত তরল বোতল থেকে খাবারে ঢালছে একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

খাবারে বিষ মিশিয়ে একই পরিবারের ১১ সদস্যকে হত্যা

জমিতে জাতীয় পতাকা ফুটিয়ে তুলেছেন কৃষক, সবজি ক্ষেতে।. Channel i News - চ্যানেল আই নিউজ

সবজি ক্ষেতে জাতীয় পতাকা ফুটিয়ে তুলেছেন কৃষক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT