চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্যারিস অলিম্পিকে ডোপকাণ্ডে নিষিদ্ধ ইরাকের সাজ্জাদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:06 অপরাহ্ন 27, জুলাই 2024
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
বাংলাদেশি জুডো খেলোয়াড়ের মুখাবয়ব, পরিধান জুডো কোট. Channel i News - চ্যানেল আই নিউজ

প্যারিস অলিম্পিকে ডোপ টেস্টে পজিটিভ প্রমাণিত হয়েছেন ইরাকি জুডোকা সাজ্জাদ সেহেন। এবারের আসরে ডোপ টেস্টে পজিটিভ হওয়ার প্রথম ঘটনা এটি। ইন্টারন্যাশনাল টেস্টিং এজেন্সি (আইটিএ) বিষয়টি জানিয়েছে।

গত মঙ্গলবার প্যারিসে সাজ্জাদের নমুনা সংগ্রহ করে আইটিএ। বিশ্লেষণ শেষে সংস্থাটি বলেছে, সাজ্জাদের নমুনায় নিষিদ্ধ মেটানডিয়েনান এবং বোল্ডেনন পাওয়া গেছে’। ওয়ার্ল্ড অ্যান্টিডোপিং এজেন্সি (ওয়াডা) এ দুটি ড্রাগকেই নিষিদ্ধ করেছে।

প্রথমবার অলিম্পিকে অংশ নিয়েছেন ২৮ বর্ষী সাজ্জাদ। আগামী সপ্তাহে ছেলেদের ৮১ কিলোগ্রাম ক্লাসে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল। তবে ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় সমাধান না হয়া পর্যন্ত প্রাথমিকভাবে নিষিদ্ধ করা হয়েছে তাকে। অর্থাৎ, প্যারিস অলিম্পিকের কোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না এই অ্যাথলেট।

যদিও ইরাক অলিম্পিক দলের ম্যানেজার হেরদা রাউফ দাবি করছেন অস্ত্রোপচারের কারণে এমনটা ঘটতে পারে। বলেছেন, ‘তাকে সার্জিক্যাল অস্ত্রোপচার করাতে হয়েছে। সম্ভবত এ কারণে কিছু ওষুধ নিতে হয়েছে।’

অবশ্য এখনও সুযোগ আছে সাজ্জাদের হাতে। আইটিএ জানিয়েছে, সর্বোচ্চ ক্রীড়া আদালত কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টে (সিএএস) প্রাথমিক নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাতে পারবেন। পাশাপাশি আরেকবার নমুনা পরীক্ষার আবেদনও করতে পারবেন সাজ্জাদ।

Tags: ইরাকজুডোকানিষিদ্ধপ্যারিস অলিম্পিকলিড স্পোর্টসসাজ্জাদ
Previous Post

ধ্বংসযজ্ঞ চালানোর আগে ১ লাখ সিমধারী ঢাকায় প্রবেশ করেছিল: পলক

Next Post

ভেন্টিলেশনে কেমন আছেন জুয়েল?

Next Post
জুয়েল হাসপাতালে ভেন্টিলেশনে, স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভেন্টিলেশনে কেমন আছেন জুয়েল?

প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাঈমুল ইসলাম খান তৃতীয় মাত্রার আজকের পর্বে. Channel i News - চ্যানেল আই নিউজ

তৃতীয় মাত্রার আজকের পর্বের অতিথি প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাঈমুল ইসলাম খান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT