চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সবুজ পাহাড়ে রক্তের দাগ দেখতে চাই না: জিএম কাদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:11 অপরাহ্ন 23, সেপ্টেম্বর 2024
in - সেমি লিড, রাজনীতি
A A
জিএম কাদেরের নেতৃত্বে রাজনৈতিক আলোচনা ও সভা অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

পার্বত্য তিন জেলায় বাঙালী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বিরাজমান উত্তেজনাকর পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তিনি বলেছেন, যেকোন মূল্যে পাহাড়ের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে হবে।

এজন্য পাহাড়ী, বাঙালী ও প্রশাসনকে সচেতন থাকতেও আহবান জানান তিনি।

সোমবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় মৎস্যজীবী পার্টি ও জাতীয় হকার্স পার্টির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় জাতীয় পার্টি চেয়ারম্যান এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তৃতায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এ প্রসঙ্গে আরো বলেন, সবুজ পাহাড়ে রক্তের দাগ দেখতে চাই না। আমরা সবাই বাংলাদেশী, আমরা ঐক্য ও সম্প্রীতিতে বিশ্বাস করি। আমরা পার্বত্য এলাকার পর্যটন শিল্প ও অর্থনৈতিক সম্ভাবনাকে নস্যাৎ হতে দিতে পারি না। সকল পক্ষকে ধৈর্য ও সহনশীলতার সাথে পরিস্থিতি মোকাবেলা করতে আহবান জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

জাতীয় মৎস্যজীবী পার্টির সভাপতি আজহারুল ইসলাম সরকারের সভাপতিত্বে ও জাতীয় হকার্স পার্টির সাধারণ সম্পাদক রাশেদ নিজাম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব মীর আব্দুস সবুর আসুদ, এ্যাড. মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়াসহ অনেকে।

Tags: গোলাম মোহাম্মদ কাদেরজাতীয় পার্টিজিএম কাদের
Previous Post

পাহাড়ের মানুষের কিছু হলেই দেশের জনতা সোচ্চার হয়: উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

Next Post

পাচারের অর্থ ফেরত আনতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন শিল্প উপদেষ্টা

Next Post
বাংলাদেশের শিল্প উপদেষ্টা যুক্তরাজ্যের সঙ্গে অর্থ ফেরত আনতে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পাচারের অর্থ ফেরত আনতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন শিল্প উপদেষ্টা

ডেঙ্গু মশার কামড়ের ছবি ও হাসপাতালে রোগীর বিশ্রাম. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্লাসিক ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যাই বেশি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT