চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আমরা পরোয়া করি না: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:22 অপরাহ্ন 14, মে 2024
in রাজনীতি
A A
ওবায়দুল কাদের সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বা ভিসা নীতি নিয়ে আমরা পরোয়া করি না। যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশে আসা এবং ভিসা নীতি বিষয়ে এই মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (১৪ মে) সচিবালয়ে সাংবাদিকদের সাথে এক প্রশ্নউত্তর পর্বে এসব বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ডোনাল্ড লু কোনো মন্ত্রীও নন, তাকে নিয়ে এত মাতামাতি কেন? তাকে আমরা নিমন্ত্রণ করে আনছি না, তারা তাদের বিভিন্ন প্রয়োজনে এদেশে আসেন। সম্পর্ক থাকলে আসতে হয়।

সড়ক থেকে পুরানো বাস তুলে নেয়া বিষয়ে তিনি বলেন, বিকল্প ব্যবস্থা না করে পুরানো বাস তুলে নেয়া সম্ভব নয়। আমাদের বিআরটিএ-এর জনবলেরও ঘাটতি আছে।

যানবাহনের গতিসীমা নিয়ে তিনি বলেন, যানবাহনের গতিসীমা নির্ধারণ করার সিদ্ধান্ত ঠিক আছে। আগামীতে এটার বাস্তবায়নে আমরা আরও কঠোর হবো। মেট্রো বিষয়ে তিনি বলেন, মেট্রোতে ১৫ শতাংশ ভ্যাট বাস্তবসম্মত নয়। পৃথিবীর কোথাও এমন নজির নেই। যৌক্তিক বিষয় ভেবে দেখা হবে বলে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে।

Tags: আওয়ামী লীগের সাধারণ সম্পাদকওবায়দুল কাদেরডোনাল্ড লুভিসা নীতিযুক্তরাষ্ট্র
Previous Post

‘ডুন’ প্রিকুয়েল সিরিজে টাবু

Next Post

সাইফউদ্দিন নেই, যাদের নিয়ে বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা বিশ্বকাপের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

সাইফউদ্দিন নেই, যাদের নিয়ে বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেন সফরে, নিরাপত্তা বাহিনী ও কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ভরসা’ দিতে হঠাৎ ইউক্রেন সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT