চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আন্দোলন করে সরকারকে সিদ্ধান্ত নিতে বাধ্য করা যাবে না’

ওয়াংচুক ইস্যুতে কঙ্গনা রানাউত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:02 অপরাহ্ন 20, জুলাই 2026
in বিনোদন
A A
জনসমাগমে নারী নেত্রী, সবার চোখে নজর কেড়েছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

লাদাখের সাংবিধানিক সুরক্ষা ও পরিবেশ রক্ষার দাবিতে দিল্লিতে চলমান আন্দোলন নিয়ে মুখ খুলেছেন বিজেপি সাংসদ ও বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। তার মতে, বিক্ষোভ বা আন্দোলনের মাধ্যমে সরকারকে চাপ দিয়ে কাকে পদে রাখা হবে বা সরানো হবে, তা নির্ধারণ করা উচিত নয়।

সোমবার (২০ জুলাই) ভারতের সংসদের বর্ষাকালীন অধিবেশন চলাকালে সংসদ ভবনের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কঙ্গনা বলেন, জনস্বার্থ সংশ্লিষ্ট যেকোনো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও সরকারের কাছে জবাবদিহি চাওয়ার যথাযথ জায়গা হলো সংসদ।

তিনি বলেন, “সংসদের অধিবেশনই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং প্রশ্ন তোলার জন্য। বিশৃঙ্খলা সৃষ্টি করে বা আন্দোলনের মাধ্যমে সরকারকে সিদ্ধান্ত নিতে বাধ্য করা ঠিক নয়।”

কঙ্গনার ভাষ্য, জনগণ ভোট দিয়ে সরকার নির্বাচন করেছে। তাই সরকার কীভাবে দেশ পরিচালনা করবে, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাদেরই রয়েছে। তিনি বলেন, “আপনার যদি এতই আপত্তি থাকে, তাহলে নিজেই নির্বাচনে অংশ নিন। আন্দোলনের মাধ্যমে সরকারকে কাকে বরখাস্ত করবে বা কাকে দায়িত্বে রাখবে, তা ঠিক করতে বাধ্য করা গ্রহণযোগ্য নয়।”

এ সময় তিনি আরও মন্তব্য করেন, “ধীরে ধীরে সবাই ভারতীয় জনতা পার্টি এবং সনাতন সংস্কৃতির দিকেই ফিরবে। কারণ এটিই আমাদের নিজস্ব সংস্কৃতি, আর বাকিগুলো বাইরের প্রভাব থেকে এসেছে।”

কঙ্গনার এই মন্তব্য এমন সময় এলো, যখন সংসদ ভবনের কাছে সিজেপির (ককরোচ জনতা পার্টি) বিক্ষোভ ঘিরে উত্তেজনা চলছে। সংসদ অভিমুখে মিছিলের চেষ্টা করলে দিল্লি পুলিশ বাধা দেয়। বিক্ষোভকারীদের অভিযোগ, পুলিশ লাঠিচার্জ করেছে। যদিও দিল্লি পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পরে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এর আগে প্রশাসন জানিয়েছিল, সংসদমুখী এই মিছিলের অনুমতি দেওয়া হয়নি এবং অনুমতি ছাড়া কোনো মিছিল এগোতে দেওয়া হবে না।

এদিকে আন্দোলনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ অনশন প্রত্যাহার করলেও সমাজকর্মী সোনম ওয়াংচুক জানিয়েছেন, তিনি সাফদারজং হাসপাতাল থেকে অনির্দিষ্টকালের অনশন চালিয়ে যাবেন।

ওয়াংচুকের আন্দোলনের প্রতি ইতোমধ্যে বলিউডের বেশ কয়েকজন তারকা সমর্থন জানিয়েছেন। অভিনেতা প্রকাশ রাজ, শাবানা আজমি, জাভেদ আখতার, নাসিরুদ্দিন শাহ, নির্মাতা অনির, ওমি বৈদ্য, গায়ক-সুরকার বিশাল দাদলানি এবং অভিনেত্রী দিয়া মির্জা আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সরকারের সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছেন। টাইমস অব ইন্ডিয়া

Tags: ককরোচ জনতা পার্টিকঙ্গনা রানাউতদিল্লিবলিউডসংসদসিনেমা
Previous Post

‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ স্থগিত করল ইরান

Next Post

বিশ্বকাপ জিতে ‘অবসর-ট্যাটু’র কথা বলে মধুর সংকটে কুক্কুরেয়া

Next Post
ফুটবল বিশ্বকাপ জেতা খেলোয়াড়ের স্বীকৃতি ও কোচের প্রতিক্রিয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ জিতে ‘অবসর-ট্যাটু’র কথা বলে মধুর সংকটে কুক্কুরেয়া

সেনা কর্মকর্তাদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সংবাদ সম্মেলন করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

মেজর মোজাফফরের বিচার সেনা আইনেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT