চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্যার্তদের সহায়তায় অনুদান দেয়া যাচ্ছে বিকাশে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:44 অপরাহ্ন 27, আগস্ট 2024
in অর্থনীতি
A A
বিকাশ অ্যাপের স্ক্রিনশট যেখানে অনুদান দেওয়ার অপশন দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় কাজ করা দেশের শীর্ষ দাতব্য ও স্বেচ্ছাসেবী সংগঠনে বিকাশ-এর মাধ্যমে সরাসরি অনুদান দিতে পারছেন যে কেউ, যেকোনো প্রান্ত থেকে। এরই মধ্যে প্রায় পনের লক্ষ বিকাশ গ্রাহক বন্যার্তদের জন্য এক বা একাধিকবার অনুদান পাঠিয়েছেন এসব প্রতিষ্ঠানে। এর পাশাপাশি, বিকাশ এর সেন্ড মানি ও ক্যাশ ইন সেবা ব্যবহার করেও অনেকেই অনুদান করছেন ব্যক্তিগত উদ্যোগে নেয়া ত্রাণ ও পুনর্বাসন কাজে।

বন্যায় বিদপগ্রস্ত মানুষদের উদ্ধারের পাশাপাশি এখন প্রয়োজন জরুরি খাদ্য, বিশুদ্ধ খাবার পানি, ঔষধসহ জীবনরক্ষাকারী নানা উপকরণ। বন্যার পানি নেমে যাওয়ার পর এলাকায় দেখা দেয় পানিবাহিত সংক্রামক রোগসহ নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি।

এমন পরিস্থিতে সরকারসহ বিভিন্ন সংস্থা সামর্থ্য অনুযায়ী বিভিন্ন প্রতিষ্ঠান ও নাগরিকদের অনুদান দেয়ার আহ্বান জানাচ্ছে।
বিকাশ অ্যাপ থেকে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল, বাংলাদেশ সেনাবাহিনীর ত্রাণ তহবিল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সশস্ত্র বাহিনী বিভাগ ত্রাণ তহবিল, ব্র্যাক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বাংলাদেশ নৌবাহিনী (বিএনএফডব্লিউএ ডোনেশন ফান্ড), বাংলাদেশ বিমান বাহিনী কল্যাণ ট্রাষ্ট, আস-সুন্নাহ ফাউন্ডেশন, অভিযাত্রিক ফাউন্ডেশন, আনঞ্জুমান মুফিদুল ইসলাম, মাস্তুল ফাউন্ডেশন, প্রথম আলো ট্রাস্টসহ বিভিন্ন দাতব্য ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানে অনুদান দিচ্ছেন সর্বস্তরের মানুষ।

অনুদান দিতে গ্রাহককে বিকাশ অ্যাপে ‘ডোনেশন’ আইকনে ক্লিক করে যে প্রতিষ্ঠানকে অনুদান দিতে চান তা নির্বাচন করতে হবে। এরপর নিজের নাম, ই-মেইল আইডি ও অনুদানের পরিমাণ উল্লেখ করে সাবমিট করতে হবে। গ্রাহক চাইলে ‘পরিচয় দিতে অনিচ্ছুক’ অপশন নির্বাচন করে পরিচয় গোপনও রাখতে পারবেন। পরের ধাপে বিকাশ পিন নম্বর দিয়ে অনুদান কার্যক্রম শেষ করার পর একটি প্রাপ্তি স্বীকারপত্র পেয়ে যাবেন গ্রাহক। পাশাপাশি *২৪৭# ডায়াল করেও দেয়া যাবে অনুদান।

যে প্রতিষ্ঠানে গ্রাহক অনুদান দিচ্ছেন, সেটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাবে প্রতিষ্ঠানটির নামের নিচে ‘আরো জানুন’ অংশে ক্লিক করে। বিকাশ অ্যাপের পাশাপাশি গ্রাহক চাইলে https://www.bkash.com/products-services/donation ওয়েব ঠিকানা থেকেও পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অনুদান বিকাশ করতে পারবেন।

Tags: অনুদানবিকাশ
Previous Post

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দেড় কোটি টাকা প্রদান

Next Post

নোয়াখালীর বন্যা পরিস্থিতি

Next Post
নোয়াখালীর বন্যা পরিস্থিতিতে পানিতে ডুবে থাকা শিশু ও পরিবার. Channel i News - চ্যানেল আই নিউজ

নোয়াখালীর বন্যা পরিস্থিতি

অফিসে এক নারী কর্মকর্তা ও পাঁচজন পুরুষ কর্মকর্তা বৈঠক করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সেন্টমার্টিন, কুয়াকাটা এবং সুন্দরবনকে জরুরি ভিত্তিতে প্লাস্টিক ও পলিথিনমুক্ত করার উদ্যোগ নেয়া হবে’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT