চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিচারককে মামলা তুলে নিতে বললেন ডোনাল্ড ট্রাম্প

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:30 অপরাহ্ন 04, ডিসেম্বর 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ
সুত্র: ডয়চে ভেলে

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আইনজীবীরা আনুষ্ঠানিকভাবে নিউইয়র্কের আদালতে আবেদন জানিয়েছেন যে, ট্রাম্পের বিরুদ্ধে পর্নস্টারকে ঘুষ দেওয়ার যে মামলা আছে, যাতে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন, তা ফিরিয়ে নেওয়া হোক। অর্থাৎ ট্রাম্পকে ওই মামলা থেকে রেহাই করা হোক।

ডয়চে ভেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, বস্তুত ছেলে হান্টার বাইডেনকে প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমা করে দেওয়ার পরেই এমন সিদ্ধান্ত নিলেন ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্পের আইনজীবীরা আদালতকে জানিয়েছেন, ২০ জানুয়ারি শপথ নেবেন ট্রাম্প। এরপর তিনি প্রেসিডেন্টের অফিসে বসে কাজ করবেন। তার মাথার ওপর এই মামলাটি ঝুলে থাকলে প্রেসিডেন্ট হিসেবে তার কাজের ক্ষতি হতে পারে। সে কারণেই মামলাটি সরিয়ে নেওয়া উচিত।

ট্রাম্পের বিরোধী আইনজীবীরা অবশ্য এই যুক্তির সঙ্গে সহমত হতে পারেননি। তাদের বক্তব্য, ট্রাম্পের আইনজীবীরা যে যুক্তি দিয়েছেন, তার কোনো বাস্তবতা নেই।

ম্যানহাটানে গত মাসে বিচারপতি জুয়ান মারচান বলেছেন, ট্রাম্পের বিরুদ্ধে যে শাস্তি ঘোষণা হবে, তা আপাতত পিছিয়ে দেওয়া হচ্ছে অনির্দিষ্টকালের জন্য। কারণ, প্রেসিডেন্ট হয়ে অফিস গুছিয়ে নিতে তার সময় লাগবে। আইনজীবীরা আবেদন করেছেন, ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদ শেষ হলে তাকে শাস্তি দেওয়া হোক। কিন্তু ট্রাম্পের আইনজীবীরা চাইছেন মামলাটিই খারিজ করে দেওয়া হোক।

ট্রাম্পের আইনজীবীরা হান্টার বাইডেনের প্রসঙ্গ তাদের মন্তব্য তুলে ধরেছেন। তাদের বক্তব্য, অপরাধ প্রমাণিত হওয়ার পরেও জো বাইডেন তার ছেলেকে প্রেসিডেন্টের ক্ষমতা ব্যবহার করে ক্ষমা করে দিয়েছেন। একইভাবে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য ট্রাম্পের মামলাটিও খারিজ করে দেওয়া উচিত।

ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ ছিল পর্ন স্টার স্টরমি ড্যানিয়েলসের মুখ বন্ধ করার জন্য তিনি এক লাখ ৩০ হাজার মার্কিন ডলার ঘুষ দিয়েছিলেন। ২০১৬ সালের নির্বাচনের আগে এ কাজ তিনি করেছিলেন। ড্যানিয়েলের সঙ্গে যৌন সম্পর্ক ছিল ট্রাম্পের। সে কথা ড্যানিয়েল যাতে প্রকাশ্যে না বলেন, সে জন্যই ঘুষ দিয়েছিলেন ট্রাম্প। আদালত এই ঘটনাকে অপরাধ হিসেবেই দেখেছিল। এবং ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেছিল।

Tags: ট্রাম্পডয়চে ভেলেডিডব্লিউডিডব্লিউ স্টোরি
Previous Post

বাবুল আক্তারের জামিন বহান: ‘আজই কারামুক্ত হবেন’

Next Post

শেখার ‘ক্ষুধা’ আছে নাহিদের

Next Post
নাহিদ ক্রিকেট খেলোয়াড়, হাস্যোজ্জ্বল, মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখার ‘ক্ষুধা’ আছে নাহিদের

মোস্তাফিজের সঙ্গে একটি অ্যাক্টিভিটি অ্যাসাইনমেন্টে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মোস্তাফিজের ঘরে নতুন অতিথি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT