চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডোমেইন হোস্টিং প্রোভাইডার্স কমিউনিটি এক্সকার্শন অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:30 অপরাহ্ন 14, ফেব্রুয়ারি 2023
in তথ্যপ্রযুক্তি
A A
ডোমেইন হোস্টিং প্রোভাইডার্সের সদস্যরা একসাথে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের ডোমেইন হোস্টিং সেবাদাতা প্রতিষ্ঠান সমূহের বার্ষিক মিলনমেলা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের কালমেঘা কান্ট্রি ক্লাব অ্যান্ড রিসোর্টে অনুষ্ঠিত এ আয়োজনে দেশের প্রায় ৫০টির বেশি ডোমেইন হোস্টিং সেবাদাতা প্রতিষ্ঠান ও তাদের কর্মীরা অংশগ্রহণ করেন।

এই আয়োজনের প্লাটিনাম স্পন্সর ছিল পেমেন্ট গেটওয়ে সার্ভিস প্রোভাইডার আমারপে, গোল্ড স্পন্সর ছিল ঢাকাকোলো প্রাইভেট লিমিটেড ও এক্সনহোস্ট, সিলভার স্পন্সর হিসেবে ছিল ভেনহোস্ট ও হোস্টএভার, এছাড়া কমিউনিটি স্পন্সর ছিল গটমাইহোস্ট, এল-কী, ডায়ানাহোস্ট, ও টসহোস্ট, মিডিয়া পার্টনার ছিল ঢাকা পোস্ট ও দেশ রূপান্তর।

দিনব্যাপী এই মিলনমেলার অন্যতম আকর্ষণ ছিল হোস্টিং সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে ক্রিকেট টুর্নামেন্ট। এতে চ্যাম্পিয়ন হয় এসটিআইটিবিডি চ্যালেঞ্জার্স ও রানার্স আপ হয় কোলোকন টাইগার্স।

সন্ধ্যায় এক সমাপনী অনুষ্ঠানে আয়োজনের আহ্বায়ক সালেহ আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন আমারপের এসিস্ট্যান্ট ম্যানেজার (কমার্শিয়াল ডিভিশন) শাহিদ হোসাইন, ঢাকাকোলো প্রাইভেট লিমিটেডের ডিজিএম আতিক আয়মান, এক্সনহোস্টের চেয়ারম্যান মাসুমুল হক, হোস্টএভারের এমডি মোহাম্মদ মাসুম ও ভেন হোস্টের সিএমও পার্থ দেব নাথ।

আমারপের এসিস্ট্যান্ট ম্যানেজার (কমার্শিয়াল ডিভিশন) তার বক্তব্যে বলেন, বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত পেমেন্ট গেটওয়ে সার্ভিস প্রোভাইডার আমারপে ডোমেইন হোস্টিং ইন্ডাস্ট্রির জন্য আরও কাজ করতে চায় ও একই সাথে পেমেন্ট গেটওয়ে সলিউশনের জন্য সর্বাধুনিক এবং গ্রাহক বান্ধব প্রযুক্তি তারা প্রোভাইড করছেন।

ঢাকাকোলো প্রাইভেট লিমিটেডের ডিজিএম আতিক আয়মান বলেন, তারা এই আয়োজনের অংশ হতে পেরে গর্বিত এবং দেশের একমাত্র মাল্টিপল লোকেশনে ডাটাসেন্টার থেকে কোলোকেশন সার্ভিস দিছে ঢাকাকোলো।

এক্সনহোস্টের চেয়ারম্যান মাসুমুল হক বলেন, এক্সন হোস্ট শুধু নিজেদের প্রতিষ্ঠান নয় তারা এই ইন্ডাস্ট্রির জন্যেও সমানভাবে কাজ করে যাচ্ছেন যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আয়োজনের সমন্বয়ক শাকিল আরেফিনের ধন্যবাদ বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Previous Post

রংপুরকে ১৮৩ রানের লক্ষ্য দিলো সিলেট

Next Post

সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ভালোবাসা দিবস উদযাপন

Next Post
সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ভালোবাসা দিবস উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ভালোবাসা দিবস উদযাপন

ভালোবাসার মানুষের পছন্দ-অপছন্দ সম্পর্কের সুন্দর মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভালোবাসার মানুষের পছন্দ-অপছন্দ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT