চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মা-খালা চরিত্রে অভিনয়শিল্পীরা কেন পান না প্রাপ্য মর্যাদা?

প্রশ্ন তুললেন ডলি জহুর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:44 অপরাহ্ন 31, জুলাই 2025
in বিনোদন
A A
ডলি জহুরের ছবি, তিনি হাসপাতালে ভর্তি, স্বাস্থ্য পরিস্থিতি বিবরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

কয়েক দশক ধরে অভিনয় করে মানুষের ভালোবাসা কুড়িয়েছেন ডলি জহুর। এখনও তিনি অভিনয় করে যাচ্ছেন। এবার এই কিংবদন্তী অভিনেত্রী জানালেন আক্ষেপের কথা। অনেক সিনেমাতে কাজ করলেও নাকি তাকে ঠিক মতো দেওয়া হতো না পারিশ্রমিক!

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে ডলি জহুর আক্ষেপ নিয়ে বলেন, আমরা যারা মা-খালা চরিত্রে অভিনয় করি, কোন মর্যাদা ইন্ডাস্ট্রিতে পাইনি- এটা সত্যি কথা।

ডলি জহুর বলেন, আমার সারাজীবন শুনতে হয়েছে, ‘আপনি টাকার জন্য কাজ করেন নাকি?’ টাকার জন্য নাকি কাজ করি না, অথচ আমি যে কষ্ট করেছি সিনেমাতে। আমরা তো নায়ক-নায়িকার মতো বেশি টাকা পাই না। মায়ের অভিনয় করতাম, টাকা কম পেতাম। সিনেমা ইন্ডাস্ট্রি থেকে চলে আসি ২০১১ সালে, এরপর আর কাজ করিনি। তখনও আমি ৩৪ লাখ পারিশ্রমিকের টাকা রেখে আসছি।

নিজের দুঃসময়ের সময়েও নিজের কাজের টাকা পাননি ডলি জহুর। কান্নাকাটি করে বলার পরও কোনও সুরাহা হয়নি, বরং যোগাযোগই বন্ধ করে দেন তার সঙ্গে। এই অভিনেত্রীর স্বামী তখন ক্যানসারে আক্রান্ত, সেই সময় যেন আকাশ মাথায় ভেঙে পড়ে তার।

কারণ এই অভিনেত্রীর মাও একই রোগে আক্রান্ত হয়ে অনন্ত যাত্রায় গমন করেন। তাই স্বামীর উন্নত চিকিৎসার জন্য টাকার বিকল্প ছিল না। তখনও জলি জহুর তার পাওয়া টাকা ফেরত পাননি।

ডলি জহুর বলেন, সেই সময় আমি অনেক সিনেমা করি, অনেকের কাছে টাকা পাইতাম। এমনও হয়েছে সিনেমা মুক্তি পেয়েছে তারপরও পুরো টাকাই পেতাম। ওই সময় আমি কেঁদে কেঁদে বলছি- কিছু টাকা আমার তুলে দেন আমার স্বামীকে নিয়ে ব্যাংককে যাব।

আমার পাওনা টাকা, যাকে দ্বায়িত্ব দিলাম তার কাছেও টাকা পাইতাম। এরপর তো আর ওই লোক যোগাযোগ করেই নাই নিজেও কোন টাকা দেয় নাই। এমন সময়ে এক পাইও ইন্ডাস্ট্রি থেকে পাইনি।

তবে এই টাকার আশা ছেড়ে দিয়েছেন ডলি জহুর। তাই যাদের কাছে টাকা পান সরাসরি তাদের নাম প্রকাশ করে ছোট করেননি গুণী এই অভিনয়শিল্পী। তিনি বলেন, হক যারা নষ্ট করেছে তারাও একদিন এমন পরিস্থিতিতে পড়লে বুঝবে কতটা কষ্ট লাগে।

এদিকে কদিন আগেই জীবনের ৭০তম বসন্তে পা রেখে এই অভিনেত্রী বলেছিলেন, সারাটা জীবন অভিনয়ই করে গেছি। যখন যে কাজটি করেছি মন দিয়েই করার চেষ্টা করেছি। কোন কাজ করে কী সম্মানী পাব সেটা নিয়ে কখনো ভাবিনি। শুধু ভাবনায় ছিল আমাকে যে চরিত্রটি দেওয়া হয়েছে তাতে যেন ঠিকঠাক মতো অভিনয়টা করে যেতে পারি। এদেশের কোটি কোটি মানুষের ভালোবাসা পেয়েছি আমি শুধু অভিনয় করেই। অভিনয় ছাড়াতো জীবনে আর কিছু পারি না, তাই এখনো অভিনয় করতেই ভালো লাগে।

২০২১ সালে ডলি জহুরকে ‘আজীবন সম্মাননা’ প্রদান করা হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারে। ‘শঙ্খনীল কারাগার’ ও ‘ঘানি’ সিনেমাতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন তিনি। বর্তমানে ডলি জহুর সিনেমা না করলেও ছোটপর্দায় কাজ করে যাচ্ছেন।

Tags: অভিনয়অভিনয়শিল্পীঅভিনেত্রীডলি জহুরনাটকলিড বিনোদনশিল্পীসিনেমা
Previous Post

কাজী শুভ-মিলনের কণ্ঠে ‘বন্ধু’

Next Post

সংস্কারের নামে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে: মির্জা ফখরুল

Next Post
মির্জা ফখরুল সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সংস্কারের নামে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে: মির্জা ফখরুল

ইংল্যান্ড ক্রিকেট দলের দুই খেলোয়াড় মাঠে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘জ্যাক লিচ এখনও সেরা ইংলিশ স্পিনার’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT