শীতের সময় প্রায়ই সর্দি-জ্বর লেগেই থাকে।এ সময়ের ঠান্ডা আবহাওয়া ও রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় সর্দি-কাশিতে ভোগেন অনেকেই।শীতে আসতেই সাইনোসাইটিস ,ধুলাবালি কিংবা অ্যালার্জির কারণে সমস্যাও বেড়ে যায়।যা খুবই বিরক্তিকর ও যন্ত্রণাদায়ক।ঠাণ্ডায় নাক বন্ধ হয়ে যাওয়া সাধারণ একটি সমস্যা।বিশেষ করে রাতে ঘুমোতে যাওয়ার আগে এবং সকালে ঘুম থেকে ওঠার পর এই সমস্যা বেশি দেখা দেয়।নাক বন্ধ থাকলে খুব অস্বস্তি লাগে।শ্বাস-প্রশ্বাসে কষ্ট হয়।কোনো গন্ধ পাওয়া যায় না।








