চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজা নিয়ে ছবি বানিয়ে পুরস্কার, নির্মাতাদের ‘বিশ্বাসঘাতক’ বললেন ইসরায়েলি মন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:58 অপরাহ্ন 14, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: 'নাজা'-র জন্য বিশেষ জুরি পুরস্কার বিজয়ী পরিচালক ইউভাল আব্রাহাম ও র‍্যাচেল সজোর।

ছবি: 'নাজা'-র জন্য বিশেষ জুরি পুরস্কার বিজয়ী পরিচালক ইউভাল আব্রাহাম ও র‍্যাচেল সজোর।

গাজায় ইসরায়েলি বাহিনীর কর্মকাণ্ড নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘NAZA’ ভেনিস চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পর এর দুই নির্মাতার ইসরায়েলি নাগরিকত্ব বাতিলের উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির সংস্কৃতিমন্ত্রী মিকি জোহর।নির্মাতা দুজন হলেন ইউভাল আব্রাহাম ও রেচেল জোর।

রোববার এক্সে দেওয়া এক পোস্টে মিকি জোহর প্রামাণ্যচিত্রটিকে ‘ঘৃণ্য’ এবং এর পুরস্কার জয়কে ‘স্তম্ভিত করার মতো ঘটনা’ বলে মন্তব্য করেন। তার অভিযোগ, বিশ্বজুড়ে ইহুদিবিদ্বেষীদের কাছ থেকে হাততালি পাওয়ার জন্য নির্মাতারা ইসরায়েলের ক্ষতি করেছেন।

নির্মাতাদের কর্মকাণ্ডকে ‘রাষ্ট্রের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার শামিল’ উল্লেখ করে জোহর লেখেন, ‘সংস্কৃতিমন্ত্রী হিসেবে, রাষ্ট্রের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার দায়ে এই ঘৃণ্য নির্মাতাদের ইসরায়েলি নাগরিকত্ব বাতিলের জন্য আমি অবিলম্বে পদক্ষেপ নেব।’

ভেনিস চলচ্চিত্র উৎসবের আনুষ্ঠানিক তথ্য অনুযায়ী, ‘NAZA’ ৮০ মিনিটের প্রামাণ্যচিত্র। এতে গাজায় ফিলিস্তিনি বেসামরিকদের হত্যায় ইসরায়েলি বাহিনীর ব্যবহৃত বিভিন্ন ব্যবস্থা ও পদ্ধতি নিয়ে অনুসন্ধান তুলে ধরা হয়েছে।

প্রামাণ্যচিত্রটিতে পরিচয় গোপন রাখার শর্তে ইসরায়েলি সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। তাদের বর্ণনায় ‘ল্যাভেন্ডার’ নামের একটি এআই-সহায়িত ব্যবস্থা গাজায় নজরদারি ও সম্ভাব্য লক্ষ্যবস্তু শনাক্তে ব্যবহারের কথা উঠে এসেছে। তবে ইসরায়েলি সামরিক বাহিনী ছবিতে দেওয়া বেনামি সূত্রগুলোর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে এবং এআই দিয়ে লক্ষ্যবস্তু নির্ধারণের অভিযোগ অস্বীকার করেছে।

১০ সেপ্টেম্বর ভেনিস চলচ্চিত্র উৎসবে ছবিটির প্রদর্শনী শেষে দর্শকেরা প্রায় ২৫ মিনিট দাঁড়িয়ে করতালি দেন। এটি উৎসবটির ইতিহাসে সবচেয়ে দীর্ঘ স্ট্যান্ডিং ওভেশন হিসেবে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরে ‘NAZA’ বিশেষ জুরি পুরস্কার পায়।

ইউভাল আব্রাহাম এর আগে ‘No Other Land’ প্রামাণ্যচিত্রের সহ-নির্মাতা হিসেবে অস্কার জিতেছেন। ‘NAZA’ নির্মাণের মাধ্যমে গাজায় বেসামরিকদের ওপর হামলা এবং লক্ষ্য নির্ধারণের পদ্ধতি নিয়ে ইসরায়েলি সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাদের বক্তব্য সামনে আনার চেষ্টা করেছেন তিনি ও রেচেল জোর।

Tags: ইসরায়েলি মন্ত্রী
Previous Post

মারা গেছেন গায়ক ও অভিনেতা মুকুল জামিল

Next Post

খেলাপি ঋণ থেকে সাইবার ঝুঁকি, নিরাপত্তা জোরদারে ১২৭৬ কোটি টাকার উদ্যোগ

Next Post

খেলাপি ঋণ থেকে সাইবার ঝুঁকি, নিরাপত্তা জোরদারে ১২৭৬ কোটি টাকার উদ্যোগ

কটাক্ষের মধ্যেই অভিনেতা বিশ্বজিৎ বললেন ‘যেটা ভালোবাসি, সেটাই বলেছি’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT